নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২২:২০
‘আগামী চার কার্যদিবসের মধ্যে নতুন বেতন কাঠামো সুপারিশ করবে মালিকপক্ষ’
দেশের পোশাক শিল্পে সব শ্রেণির শ্রমিক-কর্মচারীদের নতুন মজুরি নির্ধারণের জন্য নিম্নতম মজুরি বোর্ডে লিখিত প্রস্তাব জমা দিয়েছেন শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। তবে মালিকপক্ষের প্রতিনিধিদের পক্ষ থেকে এখনো লিখিত প্রস্তাব দেওয়া হয়নি। এ বিষয়ে লিখিত প্রস্তাব দিতে তাদের ৪ কর্মদিবস সময় দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের দ্বিতীয় সভা শেষে ব্রিফিংকালে এসব তথ্য জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।