ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করলো আফগানিস্তান

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করলো আফগানিস্তান


চলতি বছরের নভেম্বরে যুব এশিয়া কাপের আসর বসতে যাচ্ছে ওমানে। তার আগে নিজেদের প্রস্তুত করতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।এই সিরিজ উপলক্ষ্যে গেল সপ্তাহ দুয়েক ধরে অনুশীলন ক্যাম্প করেছে হান্নান সরকারের দল। আগামী ১০ অক্টোবর ওমান পৌঁছাবে যুবা টাইগাররা। এরপর সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে ১৩ অক্টোবর, শেষ ম্যাচ ২৩ অক্টোবর। ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে হবে সিরিজের সব ম্যাচ। ১৩ ও ১৫ অক্টোবর প্রথম দুই ম্যাচের পর ১৮, ২০ ও ২৩ অক্টোবর হবে বাকি তিন ম্যাচ। অর্থাৎ প্রায় ১০ দিনের মধ্যে আফগানদের বিপক্ষে পাঁচটি ওয়ানডে খেলবে বাংলাদেশের যুবারা।বাংলাদেশের জন্য সিরিজটি আরও বেশি গুরুত্বপূর্ণ। ওমানের মাটিতেই নভেম্বরে হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের এবারের আসর। ফলে এই সিরিজে আফগানিস্তানের বিপক্ষে খেলা ম্যাচগুলো এশিয়া কাপের আগে প্রস্তুতি সারতে পারবে যুব টাইগাররা।

১০ ঘন্টা আগে

আফগান টেস্টের আগে বাংলাদেশের জন্য সুখবর

আফগান টেস্টের আগে বাংলাদেশের জন্য সুখবর


আফগান টেস্টের আগে বাংলাদেশের জন্য সুখবরবাংলাদেশ ক্রিকেট দলের জন্য একটা বড় স্বস্তির খবর এসেছে। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্ট ম্যাচের আগে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলের সঙ্গে যোগ দিতে প্রস্তুত হচ্ছেন। জ্বরের কারণে এশিয়ান গেমস মিশন থেকে ছিটকে যাওয়া এই অভিজ্ঞ ব্যাটার এখন সুস্থ হয়ে উঠেছেন এবং সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৬ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবেন।আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৯ থেকে ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে এই টেস্ট। শুরুতে শান্ত দলের সঙ্গে যেতে না পারায় তার অংশগ্রহণ নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। সতীর্থরা আগেভাগে আমিরাতে চলে গেলেও তিনি জাপানে আটকে পড়েছিলেন। জাপানে পৌঁছানোর পর থেকেই তার জ্বর শুরু হয়। চার দিন ধরে জ্বর না কমলে তাকে দেশে ফেরত পাঠানো হয়। বিসিবির পক্ষ থেকে পরীক্ষা করানো হয়। তাতে সংক্রমণ ধরা পড়ে, তবে ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯ পরীক্ষায় ফল নেগেটিভ আসে।বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার ক্রিকবাজকে জানিয়েছেন, তিনি আশাবাদী যে শান্ত আফগানিস্তানের বিপক্ষে এই টেস্টে খেলতে পারবেন। বাশার বলেন, “এখনও তাকে বাদ দেওয়া হয়নি এবং তার সঙ্গে আমার কথা হয়েছে। এমন জ্বর হলে শরীর দুর্বল হয়ে পড়ে। জাপানে সে হোটেলেই আটকে ছিল। বাইরে যেতে না পারায় হোটেলে খাবার খেতেও তার সমস্যা হচ্ছিল। তবে এখন সে ভালো বোধ করছে এবং সার্বিকভাবে ভালো অবস্থায় আছে।”বাশার আরও বলেন, “আমি আশাবাদী যে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে সে খেলতে পারবে।”এই টেস্ট শেষে বাংলাদেশ ও আফগানিস্তান জিম্বাবুয়েসহ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেবে। সেই সিরিজ চলবে ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত।

২ দিন আগে

আমরা বাজে ক্রিকেট খেলেছি: লিটন

আমরা বাজে ক্রিকেট খেলেছি: লিটন


এশিয়ান গেমসে এবার পদকশূন্য বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে লিটন দাসদের। হ্যাংঝু এশিয়ান গেমসে দুটি ব্রোঞ্জ জিতলেও এবার শূন্য হাতে ফিরতে হচ্ছে বাংলাদেশকে। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন অধিনায়ক লিটন দাস। পাশাপাশি এশিয়ান গেমসে অনুশীলনের সুযোগ-সুবিধার ঘাটতির কথাও তুলে ধরেছেন তিনি।শ্রীলঙ্কার বিপক্ষে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অবশ্য কোনো অজুহাত দিতে চাননি লিটন। তার সরল স্বীকারোক্তি, ‘আমরা বাজে ক্রিকেট খেলেছি।’ লিটন বলেন, ‘আমার কাছে মনে হয়েছে প্রথম আট ওভার পর্যন্ত আমরা ভালো বোলিং করেছি। এরপর আপনারা দেখেছেন, একটা ব্যাটসম্যান এসে যেরকম শট খেলেছেন কঠিন উইকেটে। সে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন। আর বোলাররা কোনো ক্লু খুঁজে পায়নি এখান থেকে কীভাবে কামব্যাক করবে। অসাধারণ ইনিংস খেলার জন্য তাকে কৃতিত্ব দিতেই হয়।’শ্রীলঙ্কার বড় সংগ্রহের জবাবে বাংলাদেশের ব্যাটিংও প্রত্যাশা পূরণ করতে পারেনি। লিটন বলেন, মতে, রান তাড়ায় শুরু থেকেই দল নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি। ‘আমরা যখন ব্যাটিংয়ে গিয়েছি, কোনোভাবেই তাদের ছুড়ে দেওয়া রান কাভার আপ করতে পারিনি। ব্যাটিং ওয়াইজ আমরা আজকে আপ টু দ্য মার্ক ছিলাম না,’ বলেন তিনি।এশিয়ান গেমসে ব্রোঞ্জও না পাওয়ার হতাশা লুকাননি অধিনায়ক। লিটন জানান, দল এবার ফাইনাল খেলার লক্ষ্য নিয়েই জাপানে গিয়েছিল। ‘ব্রোঞ্জ জিততে না পারায় খারাপ লাগছে। এখানে ফাইনালের টার্গেট নিয়ে এসেছিলাম। সেটা যখন হয়নি, তারপর আরেকটা অপশন ছিল। সুযোগটা আমরা মিস করেছি,’ বলেন তিনি।এদিকে এশিয়ান গেমসে ক্রিকেটারদের ঘোরাঘুরি ও শপিং নিয়ে ওঠা প্রশ্নেরও জবাব দিয়েছেন লিটন। সতীর্থদের পক্ষে অবস্থান নিয়ে তিনি বলেন, ‘একটা প্লেয়ার কি সারাদিন রুমের ভেতর বন্দি হয়ে বসে থাকবে? এখানে খাবার-দাবার যখন একটা প্লেয়ারের কাভার হচ্ছে না, তখন তাকে তো রুম থেকে বের হতেই হবে। কারণ খেতে গেলে বাইরে যেতে হবে। আমাদের কাছে যদি অনুশীলন করার জন্য অপশন থাকত, তাহলে তো বাইরে যেতে হতো না।’তবে অনুশীলনের সুযোগ-সুবিধার ঘাটতি শুধু বাংলাদেশের জন্য ছিল না, সেটিও স্বীকার করেছেন তিনি। পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হারের পর এই বিষয়টিকে দলের ব্যর্থতার একমাত্র কারণ হিসেবে দেখাতে চাননি। তার শেষ কথাটিও ছিল স্পষ্ট, ‘বাজে ক্রিকেট খেলেছি আমরা।’অন্যদিকে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন লিটন। এশিয়ান গেমসে নিজের পারফরম্যান্স প্রত্যাশামতো হয়নি স্বীকার করে তিনি বলেন, ক্রিকেটে উত্থান-পতন থাকেই।‘আমার পারফরম্যান্স আপ টু দ্য মার্ক ছিল না। আমি দুটো ম্যাচে খারাপ খেলেছি। ক্রিকেটে আপস অ্যান্ড ডাউন থাকেই। একদিন ভালো হবে আর একদিন খারাপ হবে। এই জন্য অধিনায়ক থেকে পদত্যাগ করার মতো এমন কী আছে। আমি পদত্যাগ করছি না,’ বলেন তিনি।

২ দিন আগে

এশিয়ান গেমস থেকে বিদায় নিলো বাংলাদেশ, ব্রোঞ্জটাও হাতছাড়া

এশিয়ান গেমস থেকে বিদায় নিলো বাংলাদেশ, ব্রোঞ্জটাও হাতছাড়া


লিটনদের স্বপ্নটা ছিল সোনালী সাফল্যের। তবে সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে তখন সেটা হাতছাড়া হলো তখন কেবল সমীকরণ ছিল গত দু'বারের মতো ব্রোঞ্জ জিতেই বাড়ি ফেরা। তবে সেটিও আর হলো কই! ছন্নছাড়া ব্যাটিংয়ে দিনশেষে প্রাপ্তি খাতায় উঠলো শূন্য। এশিয়ান গেমসের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে খালি হাতেই ফিরতে হচ্ছে বাংলাদেশকে।এশিয়ান গেমসের ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসের শুরুটাই ছিল সোনা দিয়ে। ২০১০ আসরে প্রথমবার যখন মহাদেশীয় এই মঞ্চে ক্রিকেট অন্তর্ভুক্ত হল সেবারই স্বর্ণপদক জিতেছিলেন আশরাফুক-শাহাদতরা। এরপরের দুই আসরেও ব্রোঞ্জ জিতেছিল লাল-সবুজরা। তবে সেসব অর্জন ছাপিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমসের ক্রিকেট কোনো পদক জিতল না বাংলাদেশ।জাপানের নিশিনে কোরোগি স্পোর্টস পার্কে এদিন আর বাধা দেয়নি বৃষ্টি। সেখান টসে জিতে আগে ব্যাটিংয়ে সিদ্ধান্তের নেয় শ্রীলঙ্কা। মাহেদী- আলিসদের স্পিন ঘূর্ণিতে শুরুটা লঙ্কানদের বেশ নড়বড়ে হলেও শেষদিকে মুস্তাফিজ-রিশাদদের নিয়ন্ত্রণহীন বোলিংয়ে শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৬৫ রানের লড়াকু সংগ্রহ পায় শ্রীলঙ্কা। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে নুয়ান তুশারার পেস তোপে যেন একদম নুইয়ে পড়ে বাংলাদেশের টপ-অর্ডার। একে একে সাজঘরে সাইফ হাসান, তানজিদ হাসান ও অধিনায়ক লিটন দাস। স্কোরবোর্ডে তখন কেবল ৪ রান, তাতেই নেই তিন উইকেট। তবে স্কোরবোর্ডে ৪ রান উঠলেও সাইফ, তানজিদ ও লিটন ফিরেছেন হ্যাটট্রিক 'ডাক' মেরে। সেখানে শেষ ভরসার নামটা ছিল তাওহীদ হৃদয়ের। তিনিও করলেন হতাশ। দলীয় সংগ্রহ ১৮ রানের মাথায় ফিরলেন তিনিও (১১ রান করে)। সেখানেই জয়ের রাস্তাটায় যেন জল নেমে আসে লিটনদের। তবে ইয়াসির আলীকে নিয়ে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছিলেন পারভেজ হোসেন ইমন। তবে সেই জুটিও স্থায়ী হলো না সেভাবে। নবম ওভারে সোহানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইমন (২০)। স্কোরবোর্ডে তখন কেবল ৫০ রান আর সাজঘরে অর্ধেক দল। সেখান থেকে বাকি সময়টা যেন যা অনুমেয় ছিল তাই ঘটল। কোনো চমকের নজির না মিলিয়ে একে একে ফেরেন বাকি ব্যাটাররাও। শঙ্কা ছিল একশ'র আগেই গুটিয়ে যাওয়ার। তবে শেষদিকে ন নাসুম আহমেদের ২৬ রানে চড়ে কোনোমতে ১০০-এর ঘর পার করে ১৭ ওভার ৩ বলে ১০২ রানে অলআউট হয় লিটন দাসের দল।

২ দিন আগে

ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪১:৩৫

মেয়েদের রাগবি প্রশিক্ষণে মহিলা ক্রীড়া সংস্থা ও রাগবি ফেডারেশনের সমঝোতা

মেয়েদের রাগবি প্রশিক্ষণে মহিলা ক্রীড়া সংস্থা ও রাগবি ফেডারেশনের সমঝোতা

২১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:১৬:২৮

ভারত থেকে হেলমেট আনছে বিসিবি

ভারত থেকে হেলমেট আনছে বিসিবি

১৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০৯:০০

রাফিনিয়ার হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল

রাফিনিয়ার হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল

১৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১৯:২৫

উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ ঘোষণা

উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ ঘোষণা

১৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৫:০২

এশিয়া কাপের ট্রফি নিতে অস্বীকৃতি বিসিসিআই’র

এশিয়া কাপের ট্রফি নিতে অস্বীকৃতি বিসিসিআই’র

১৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫২:৪০

চ্যাম্পিয়ন্স লিগ: মাঠে নামছে বার্সেলোনা, লিভারপুর, পিএসজি ও আর্সেনাল

চ্যাম্পিয়ন্স লিগ: মাঠে নামছে বার্সেলোনা, লিভারপুর, পিএসজি ও আর্সেনাল

৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৫:৪৮

চাইনিজ তাইপেকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

চাইনিজ তাইপেকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:০০:৪৪

বাংলাদেশের বিশ্বজয়ের মাঠে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

বাংলাদেশের বিশ্বজয়ের মাঠে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

২ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২০:২৬

অবসরের চিঠিতে মেসির ম্যাজিক হ্যারি পটার!

অবসরের চিঠিতে মেসির ম্যাজিক হ্যারি পটার!

১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৪০:৫৪

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

৩১ আগস্ট ২০২৬ রাত ১০:২৩:০৭

1–15 / মোট 254টি সংবাদ | পৃষ্ঠা 1 / 17
শিরোনাম
বগুড়া কারাগারে হাজতি আসামির মৃত্যু ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা বগুড়ায় এমপির উপস্থিতিতে ডিসির সঙ্গে পূজা কমিটির নেতাদের হট্টগোল দুর্গাপূজায় মিলবে টানা পাঁচ দিনের ছুটি ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ ৩১ অক্টোবর কসবায় সঞ্চালন লাইন ছিদ্র করে গ্যাস চুরির চেষ্টা চকরিয়ায় ভোক্তা অধিকারের অভিযান ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের প্রাণহানি ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পীরগঞ্জে টাঙ্গন নদীর ওপর চেরকুরঘাট সেতুর উদ্বোধন মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা বগুড়া কারাগারে হাজতি আসামির মৃত্যু ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা বগুড়ায় এমপির উপস্থিতিতে ডিসির সঙ্গে পূজা কমিটির নেতাদের হট্টগোল দুর্গাপূজায় মিলবে টানা পাঁচ দিনের ছুটি ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ ৩১ অক্টোবর কসবায় সঞ্চালন লাইন ছিদ্র করে গ্যাস চুরির চেষ্টা চকরিয়ায় ভোক্তা অধিকারের অভিযান ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের প্রাণহানি ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পীরগঞ্জে টাঙ্গন নদীর ওপর চেরকুরঘাট সেতুর উদ্বোধন মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা