ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ


শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে জিআর চাল ও ঢাকা জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।বুধবার (১৪ অক্টোবর) ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এসব চাল ও আর্থিক অনুদান বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। এতে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল মামুন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মোরাদ।আরও উপস্থিত ছিলেন ধামরাই থানা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম হাসান, কুশুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবদল নেতা এবাদুল হক জাহিদ, ধামরাই উপজেলা দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী প্রদীপ কুমার মজুমদার, সাধারণ সম্পাদক রনজিত কুমার পালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা।সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা প্রহরী নিয়োগ, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির সমন্বিত উদ্যোগে ধামরাইয়ে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উজ্জাপিত হয়।

১৬ ঘন্টা আগে

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট


গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।জানা যায়, আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। পাশাপাশি ঘটনাস্থলের পথে আরও ৯টি ইউনিট রয়েছে।ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের প্রধান বা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

১৭ ঘন্টা আগে

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু


ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু নাহিদা (৭) ও ফাতেমা (৩) দুইজন সম্পর্কে আপন বোন। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির নতুন ঘরে বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কাজ চলছিল। এ সময় স্টিলের দরজার ফাঁক দিয়ে বৈদ্যুতিক তার নেওয়ার কারণে দরজাটিতে বিদ্যুতের সংযোগ তৈরি হয় বলে ধারণা করা হচ্ছে। ঘুম থেকে উঠে বড় বোন নাহিদা দরজা খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়।এ সময় ছোট বোন ফাতেমা তাকে বাঁচাতে গিয়ে স্পর্শ করলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়। নিহত দুই শিশু ওই গ্রামের শাহাবুদ্দিনের মেয়ে। ভালুকা মডেল থানা ওসি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

১৭ ঘন্টা আগে

কোনাবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কোনাবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার


গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে ফারিয়া আক্তার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১২টার দিকে আমবাগ পশ্চিম পাড়া এলাকা থেকে লাশ উদ্ধার করে কোনাবাড়ী থানা পুলিশ।​নিহত ফারিয়া আক্তার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জোড়বাড়িয়া বাটিপাড়া এলাকার নাহীদ হাসানের স্ত্রী। তারা কোনাবাড়ীর আমবাগ পশ্চিম পাড়া হানিওয়েল গার্মেন্টস সংলগ্ন উল্লাসের বাড়িতে ভাড়া থাকতেন।​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কোরবানির ঈদের সময় জীবিকার তাগিদে ময়মনসিংহ থেকে কোনাবাড়ীতে আসেন এই দম্পতি। তারা উভয়েই স্থানীয়,আমবাগ এইচ এন আর ক্লোথিং অ্যান্ড প্রিন্টিং নামের একটি মিনি গার্মেন্টসে চাকরি করতেন। মঙ্গলবার সকালে ফারিয়া অসুস্থ বোধ করায় কারখানায় যাননি। তার স্বামী নাহীদ হাসান সকালে একাই কর্মস্থলে চলে যান এবং ফারিয়া ঘরেই শুয়ে ছিলেন।​সকাল ১১টার দিকে ফারিয়ার ঘরের দরজা ভেতর থেকে আটকানো দেখে পাশের বাসার একজন তাকে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় তিনি আশপাশের লোকজনকে জানান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে বেলা সাড়ে ১১টার দিকে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘরের দরজা কেটে ভেতরে প্রবেশ করে পুলিশ ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় ফারিয়ার নিথর দেহ দেখতে পায়।​কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নাদিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়ে ওইগৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

১ দিন আগে

পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

১৩ অক্টোবর ২০২৬ রাত ০৬:০৩:৩২

টুঙ্গিপাড়ায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা, নিরাপত্তা জোরদারে বিশেষ গুরুত্ব

টুঙ্গিপাড়ায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা, নিরাপত্তা জোরদারে বিশেষ গুরুত্ব

১৩ অক্টোবর ২০২৬ রাত ০৬:০২:১৯

ভালুকায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভালুকায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৭:৪৯

নেত্রকোণায় ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ৪

নেত্রকোণায় ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ৪

১৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২৪:৫৭

শরীয়তপুরে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১

শরীয়তপুরে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১

১৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২৩:৫০

আখাউড়ায় মন্দিরে চুরি, দুইজন গ্রেপ্তার

আখাউড়ায় মন্দিরে চুরি, দুইজন গ্রেপ্তার

১৩ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪৪:৪৫

জলবায়ু সহনশীল ভাসমান বেড কৃষিতে প্রশিক্ষণ পেলেন ২৫ কর্মকর্তা

জলবায়ু সহনশীল ভাসমান বেড কৃষিতে প্রশিক্ষণ পেলেন ২৫ কর্মকর্তা

১২ অক্টোবর ২০২৬ রাত ১০:৩৪:৫৪

ধামরাইয়ে ছেলের অত্যাচারে অতিষ্ঠ বাবা: প্রশাসনকে খবর, ২ মাসের কারাদণ্ড ছেলের

ধামরাইয়ে ছেলের অত্যাচারে অতিষ্ঠ বাবা: প্রশাসনকে খবর, ২ মাসের কারাদণ্ড ছেলের

১২ অক্টোবর ২০২৬ রাত ০৮:৫৯:৫১

গোপালগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নির্ভুলতার ওপর গুরুত্ব

গোপালগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নির্ভুলতার ওপর গুরুত্ব

১২ অক্টোবর ২০২৬ রাত ০৬:২৩:৫৪

পীরগঞ্জে চাইল্ড সারভাইভাল প্রোগ্রাম উদ্বোধন

পীরগঞ্জে চাইল্ড সারভাইভাল প্রোগ্রাম উদ্বোধন

১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫১:০৯

আব্দুল মজিদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৪০০ রোগী

আব্দুল মজিদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৪০০ রোগী

১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১২:৩৩

1–15 / মোট 2673টি সংবাদ | পৃষ্ঠা 1 / 179
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর রামপালে রেলস্টেশন চালুর দাবিতে মানববন্ধনে ২৪ ঘন্টার আল্টিমেটাম রাষ্ট্র পুনর্গঠন টেকসই গণতন্ত্র ও উন্নয়নের জন্য সুশিক্ষিত জাতি গঠন অপরিহার্য: ড. খন্দকার মারুফ সোনাতলায় নিখোঁজের চার দিন পর শিশুর মরদেহ উদ্ধার, মাথা ও হাত-পায়ের অংশ নেই পীরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গণপিটুনি চাঁদা না পেয়ে বগুড়ায় তেলের দোকানে আগুন, ৩ বাড়িসহ পুড়ল ৪ প্রতিষ্ঠান ধামরাইয়ে ম্যানহোলে আটকে পড়া মানসিক প্রতিবন্ধী যুবক উদ্ধার কোনাবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ীর সাক্ষাৎ, দিলেন উৎসাহ-আশ্বাস ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর রামপালে রেলস্টেশন চালুর দাবিতে মানববন্ধনে ২৪ ঘন্টার আল্টিমেটাম রাষ্ট্র পুনর্গঠন টেকসই গণতন্ত্র ও উন্নয়নের জন্য সুশিক্ষিত জাতি গঠন অপরিহার্য: ড. খন্দকার মারুফ সোনাতলায় নিখোঁজের চার দিন পর শিশুর মরদেহ উদ্ধার, মাথা ও হাত-পায়ের অংশ নেই পীরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গণপিটুনি চাঁদা না পেয়ে বগুড়ায় তেলের দোকানে আগুন, ৩ বাড়িসহ পুড়ল ৪ প্রতিষ্ঠান ধামরাইয়ে ম্যানহোলে আটকে পড়া মানসিক প্রতিবন্ধী যুবক উদ্ধার কোনাবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ীর সাক্ষাৎ, দিলেন উৎসাহ-আশ্বাস ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা