নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬ রাত ০৬:০৮:৩৩
নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন- নবীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে নবীনগর পৌরসভার ১নং ওয়ার্ড আলমনগর মধ্য পাড়া জামে মসজিদে নামাজ শেষে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে সময়ের আলো'কে বলেন,
ওমর ফারুক এর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের মামলা রয়েছে। তিনি নবীনগর থানার রাজনৈতিক নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাহাকে গ্রেফতারপূর্বক ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে চালান করা হবে।