ফকির আতিয়ার রহমান, রামপাল, বাগেরহাট
প্রকাশ : ৯ আগস্ট ২০২৬ রাত ১১:০১:০১
রামপালে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রোববার (৯ আগস্ট) সকাল ১১টায় রাজনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে রাজনগর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কালেখারবেড় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বিতরণ করা শিক্ষা উপকরণের মধ্যে ছিল স্কুলব্যাগ, পানির বোতল, টিফিন বক্স, খাতা, কলম, পেন্সিল, রাবার, জ্যামিতি বক্স, স্কেল ও ছাতা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিআইএফপিসিএলের প্রধান মানবসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনোয়ারুল আজিম, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম, উপমহাব্যবস্থাপক জি. এম. তরিকুল ইসলাম, মো. ওজিউর রহমান এবং রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. সুলতানা পারভীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইএফপিসিএলের প্রকল্প প্রধান (ভারপ্রাপ্ত) অভিষেক কুমার।
শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। আয়োজকরা জানান, স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে বিআইএফপিসিএলের কমিউনিটি ডেভেলপমেন্ট কার্যক্রমের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।