নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৩:১০
৪ মাসের শিশু আব্দুল্লাহর ওপেন হার্ট সার্জারির জন্য সাহায্যের আবেদন
মাত্র চার মাস ২১ দিনের শিশু আব্দুল্লাহ আর রাদীফ। যে বয়সে মায়ের কোলে হাসি-খেলায় বেড়ে ওঠার কথা, সেই বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে শিশুটি। চিকিৎসকরা জানিয়েছেন, তার জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে একটি জটিল ওপেন হার্ট সার্জারি করাতে হবে। কিন্তু ব্যয়বহুল এই চিকিৎসার খরচ বহন করার সামর্থ্য নেই শিশুটির হতদরিদ্র বাবা-মায়ের।
বর্তমানে শিশু আব্দুল্লাহ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছে। সন্তানের চিকিৎসা নিয়ে চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তার মা-বাবার। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পেরে অসহায় হয়ে পড়েছেন তারা। একদিকে সন্তানের জীবন বাঁচানোর আকুতি, অন্যদিকে চিকিৎসার বিপুল ব্যয়—সব মিলিয়ে দিশেহারা পরিবারটি।
সন্তানকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার স্বপ্ন নিয়ে এখন সমাজের বিত্তবান, হৃদয়বান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন শিশুটির বাবা-মা। তাদের বিশ্বাস, সবার সামান্য সামান্য সহযোগিতা একত্রিত হলে হয়তো আব্দুল্লাহর চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে।
শিশু আব্দুল্লাহর চিকিৎসায় আর্থিক সহায়তা পাঠানোর জন্য নগদ ও সরাসরি যোগাযোগের নম্বর ০১৬৮৬৩২১৪১৪ এবং বিকাশ নম্বর ০১৯২৬৬৭৩৭৯৫। এছাড়া মোঃ শরিফুল ইসলামের নামে প্রাইম ব্যাংক, ইব্রাহিমপুর শাখার ২২০৫২১৮০১২৪২৩ নম্বর অ্যাকাউন্টে অনুদান পাঠানো যাবে।