কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১০:২৫
গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে শ্রমিক অসন্তোষ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় শ্রমিক মৃত্যুর গুজবে শ্রমিক অসন্তোষ দেখা দেয়৷ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মহানগরীর ইসলাম গার্মেন্টসে একজন শ্রমিক মৃত্যুর গুজব উঠে৷ এরপর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করে। পরে ওই গার্মেন্টস ও আশপাশের বেশ কয়েকটি কারখানার সাধারণ ছুটি দেওয়া হয়৷
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে ইসলাম ও রিপন নীট ওয়্যার লিঃ গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে অবস্থান নেয়৷ তাদের দাবি ইসলাম গার্মেন্টসের একজন নারী শ্রমিককে মারধর করে স্টাফরা। যার কারণে তার মৃত্যু হয়েছে। ওই শ্রমিক মৃত্যুর গুজবেই শ্রমিকরা লাঠিসোঁটা হাতে কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে৷ এসময় তাদের পুলিশ বুঝানোর চেষ্টা করলে তারা উত্তেজিত হয়ে পরে। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সকাল পৌনে ১০ টার দিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়৷ বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
আহত ওই নারী শ্রমিকের সঙ্গে কথা বলে জানাযায়, ইসলাম গার্মেন্টস লিঃ ইউনিট-২ এর ইনচার্জ শরিফ,এপিএম নয়ন, তানিয়াসহ কিছু স্টাফ তাকে বেধড়ক মারধর করে। তিনি কারখানার গেটে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ এসে তারা অতর্কিত হামলা করে। পরে তার সহকর্মীরা কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে ভর্তি করে।
কোনাবাড়ী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, শরীরে লিলা ফুলা রয়েছে। বড় ধরনের কোন সমস্যা নাই।
ইসলাম নীট ডিজাইন লিমিটেড ইউনিট-২ এর প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,শ্রমিক মৃত্যুর ঘটনা গুজব। ওই নারী শ্রমিক সুস্থ রয়েছে বাসায় অবস্থান করছেন।
নারী শ্রমিক মৃত্যুর গুজবে কোনাবাড়ী অঞ্চলে প্রায় ৮ টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুর শিল্পা অঞ্চলের পুলিশ সুপার মোঃ আমজাদ হোসাইনন জানান শ্রমিক মৃত্যু ঘটনা এটি একটি গুজব। গাজীপুর মহানগরে কোনাবাড়ী জরুন এলাকায় সকালে শ্রমিকরা কাজে যোগদান না করে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ তাদের টিয়ারশেল ও সাউন্ড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।