নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ আগস্ট ২০২৬ রাত ০৮:১৭:৫৪
কারিগরি শিক্ষা অধিদফতরে নতুন তিন সেল গঠন
কারিগরি শিক্ষা অধিদফতরের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে নতুন তিনটি সেল গঠন করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি সেলের দায়িত্বে কর্মকর্তাও নির্ধারণ করেছে অধিদফতর।
বৃহস্পতিবার (৬ আগস্ট) কারিগরি শিক্ষা অধিদফতরের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, নতুন গঠিত সেলগুলো হলো: প্রোকিউরমেন্ট ইউনিট, ইন্ডাস্ট্রি রিলেশন সেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজ সেল।
এর মধ্যে প্রোকিউরমেন্ট ইউনিটের দায়িত্ব পালন করবেন অধিদফতরের প্রশাসন শাখার পরিচালক। ইন্ডাস্ট্রি রিলেশন সেলের দায়িত্ব দেওয়া হয়েছে পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালককে। আর ইঞ্জিনিয়ারিং কলেজ সেলের দায়িত্ব পালন করবেন পিটিআইডি শাখার পরিচালক।
অধিদফতরের মতে, প্রশাসনিক কার্যক্রমে আরও গতি ও সমন্বয় আনতেই নতুন এ তিনটি সেল গঠন করা হয়েছে।