নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ দুপুর ০২:৪৯:৩৫
মার্কিন বাহিনী ‘আমাদের ধারণার চেয়েও দুর্বল’: আইআরজিসি
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডারের উপদেষ্টা মোহাম্মদ রেজা নকদি দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের ধারণার চেয়েও দুর্বল।
নকদি বলেন, ‘এখন পর্যন্ত আমরা বিজয়ী রয়েছি। ভবিষ্যতেও আমাদের এই বিজয়ের ধারা বজায় থাকবে।’
১২ আগস্ট বুধবার সংবাদমাধ্যম পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
তিনি আরও বলেন, মার্কিন বাহিনী সম্পর্কে তাদের যা ধারণা ছিল, বাস্তবে তারা তার চেয়ে অনেক বেশি দুর্বল।
তিনি উল্লেখ করেন, সংঘাত যত দীর্ঘায়িত হচ্ছে, তাদের অভিজ্ঞতা তত বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার বাস্তব কৌশল শেখার কোনো সুযোগ আগে তাদের ছিল না। গত পাঁচ মাসের চলমান পরিস্থিতিতে তারা সেই অভিজ্ঞতা অর্জন করেছেন এবং মার্কিন বাহিনীর দুর্বলতা পর্যবেক্ষণ করেছেন।
সূত্র: ডন