ছাতকে অভিযানে নিয়মিত মামলার ১ ও ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার
সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার একজন এবং ওয়ারেন্টভুক্ত দুইজনসহ মোট তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ ২০২৬) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার মামলা নং-২২(১২)২০২৫ এর আসামি জাকির হোসেন (৩২), পিতা-জয়নাল আবেদীন ভূঁইয়া ও মাতা-নেহারুন বেগম, গ্রাম-মালিপুর, ইউনিয়ন-কালারুকা, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়।এছাড়া বিদ্যুৎ সংক্রান্ত সিআর-৬১৫/২৫ (ছাতক) মামলার আসামি মোঃ রাসেল মিয়া, পিতা-মোঃ জালাল উদ্দিন, গ্রাম-নোয়ারাই, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ এবং সিআর-১১০/২৫ (ছাতক) মামলার আসামি মোঃ আক্কোল আলী (৫০), পিতা-মোঃ মোনফর আলী, গ্রাম-উত্তর কুর্শী, ডাকঘর-মঈনপুর, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ বলেন, অপরাধ দমনে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।