জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ
রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৭:১২
বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টায় বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহাউদ্দিন নাঈম, সাংগঠনিক সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, শহীদ উন নবী সালাম, কে এম খাইরুল বাশারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন বন্দিদশা থেকে মুক্ত হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পরিচিত। দিনটি উপলক্ষে বিএনপি প্রতিবছর বিভিন্ন কর্মসূচি পালন করে।