নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৫:০২
শেখ হাসিনা ভারতের কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নরসিংদীতে ভিপি নাসির
শেখ হাসিনা ভারতের জন্য ‘কাঁটা হয়ে দাঁড়িয়েছে, ফেলতেও পারছে না, গিলতেও পারছে না’ বলে মন্তব্য করেছেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি নাসির উদ্দীন (ভিপি নাসির)।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নরসিংদী জেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশের বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
ভিপি নাসির আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে দরখাস্ত করে শেখ হাসিনাকে ভারত থেকে বিতাড়িত করে অন্য দেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু স্বৈরাচারকে কোনো দেশই গ্রহণ করতে চায় না।
বিক্ষোভ মিছিলটি নরসিংদী পৌর শিশু পার্ক থেকে শুরু করে বাজির মোড় হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়।
এ সময় জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ প্রধান, আলমগীর হোসেন, মাহবুব ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, সহ-সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক চৌধুরী,
যোগাযোগ বিষয়ক সম্পাদক শিবলু সরকার সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।