কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬ দুপুর ০২:০২:০৯
কাশিমপুর কারাগারে নিরাপত্তা জোরদার
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা করা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখত আবেদনের মাধ্যমে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।
বুধবার (১৮ নভেম্বর) কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট- ২ এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুন স্বাক্ষরিত আবেদন পত্রটি গাজীপুর জেলা প্রশাসক বরাবর জমা দেওয়া হয়।
কারাগার সূত্রে জানা গেছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্পর্শকাতর এই কারাগার কমপ্লেক্সে চারটি কেন্দীয় কারাগার বিদ্যমান রয়েছে। বর্তমানে রাজনৈতিক বন্দীসহ বিভিন্ন প্রকৃতির প্রায় ১২ হাজার অভন্তরীণ বন্দী রয়েছে কারাগার গুলোতে।
আবেদনে উল্লেখ করা হয় যেহেতু কারাগার সরকার এর অতীব স্পর্শকাতর ও সংবেদনশীল একটি প্রতিষ্ঠান সেহেতু এ প্রেক্ষাপটে কাশিমপুর কারা ক্যাম্পাসের ৪ টি কারাগারের নিরাপত্তা বৃদ্ধি করাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সংস্থার সহযোগিতা একান্ত প্রয়োজন।
এমতাবস্থায়, কাশিমপুর কারা ক্যাম্পাসের সার্বক্ষণিক নিরাপত্তাসহ টহল জোরদার করার জন্য অনুরোধ জানানো হয়।
কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া সেল) মোঃ মাসুদ হাসান জুয়েল জানান,ডিসি অফিস থেকে একটি চিঠি এসেছিল আমরা যেন নিরাপত্তা জোরদার করি। পরবর্তী ডিসি অফিসে লিখিত আবেদন করে জানানো হয় আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। একই সাথে অন্যান্য যে সকল বাহিনী আছে তারাও যেন আমাদের সহযোগিতা করেন সে বিষয়ে আবেদনের মাধ্যমে জানানো হয়।
গাজীপুর জেলা প্রশাসক মোঃ নুরুল করিম ভূঁইয়া চ্যানেল এসকে জানান,কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।