কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৫:২৯
গাজীপুরের কোনাবাড়ীতে বন্ধ দুই কারখানার শ্রমিকরা কাজে ফিরেছেন
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় সাময়িক ভাবে বন্ধ থাকা এম এম নীট ওয়্যার ও মামুন নীট ওয়্যার লিমিটেড নামে দুটি পোশাক কারখানার শ্রমিকরা পূনরায় কাজে ফিরেছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে কারখানা দুটির মুল ফটক খুলে দিলে শ্রমিকরা শান্তি পূর্ণভাবে ভেতরে প্রবেশ করেন এবং উৎপাদন কাজ শুরু করেন।
কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানাযায় শ্রমিক অসন্তোষের কারণে গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) এর ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে।
এম এম নীট ওয়্যার লিমিটেড এর প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন জানান,সকালে শ্রমিকরা শৃঙ্খলভাবে কারখানায় প্রবেশ করেছে। তারা এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে কাজ করছে।
পুলিশ জানায় সকাল থেকে শ্রমিকরা শান্তভাবে কাজে যোগ দিয়েছে। যে কোন অপ্রীতিকর ও বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।