পীরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪২:০২
পীরগঞ্জে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে'র পীরগঞ্জে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন মধ্য দিয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা সমবায় অফিসার রেজাউল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের আহ্বায়ক হাফিজুর ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাল্ট করিম রাজা, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, পীরগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান চৌধুরী মানু সহ আরো অনেকে। পরে সমবায়ে বিশেষ অবদান রাখায় সমবায়ীদের বিশেষ সম্মাননা ক্রেশ প্রদান করা হয়।