রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬ রাত ০৭:১৫:০৬
তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় পথশিশুদের মাঝে ছাত্রদলের বস্ত্র বিতরণ
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ করেছে জেলা ছাত্রদল।
শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বগুড়া জেলা ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার ও শহীদ উন নবী সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক তাহাউদ্দীন নাইম, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।
জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের নেতৃত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মামদুদুর রহমান সানজাদ, সহসভাপতি অভি, মুন্না, মশিউর রহমান ও আহসান হাবীব রিয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক অভি, সহসম্পাদক স্বপ্ন ও আরাফাত এবং সহসাংগঠনিক সম্পাদক জিতু।
এ ছাড়া শহর ছাত্রদলের সভাপতি রাঙা, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, সদস্য সচিব রাফিউল, সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, শহর ছাত্রদলের সহসভাপতি শাহাদাত হোসেন শাওনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারফি, রিয়াজ, সনি ও ইমরুল, সদস্য মোত্তাক্কিন, সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকিরুল ও রবিউল ইসলাম এবং গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সুবিধাবঞ্চিত পথশিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।