নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬ রাত ০৬:২৮:২৪
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৩ জনের, আক্রান্ত ১৩৪৭
সারা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮ পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। এছাড়া এ সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪৭ জন।
শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৫ জন, খুলনা বিভাগে ১২২ জন, রংপুর বিভাগে ১০৫ জন এবং বরিশাল বিভাগের ১৫৪ জন আক্রান্ত হয়েছেন। তবে এ সময়ের মধ্যে রাজশাহী ও সিলেট বিভাগে নতুন করে কেউ আক্রান্ত হয়নি।
এতে আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজকে পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭০ হাজার ২৮০ জন। এদের মধ্যে ১ লাখ ৬৪ হাজার ১৫০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৫ হাজার ৬১৭ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এ সময়ের মধ্যে মারা গিয়েছেন ৫১৩ জন।