নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ রাত ০৯:২২:১৮
নরসিংদীতে আওয়ামীলীগের ষড়যন্ত্রের প্রতিবাদে জেলা যুবদলের বিক্ষোভ, কঠিন হুঁশিয়ারি
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে নরসিংদীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। আজ বুধবার (১৮ নভেম্বর) বিকেলে নরসিংদী সদর উপজেলা মোড়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি শাহেনশাহ শানু এবং সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং যেকোনো ধরনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দেন।
সমাবেশ শেষে উপজেলা মোড় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নরসিংদী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলখানা মোড়ে গিয়ে শেষ হয়।