নতুন কমিটিতে লাল সভাপতি, রিজু সাধারণ সম্পাদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৫ মার্চ ২০২৬ দুপুর ০২:২২:২০
গঙ্গাচড়া প্রেসক্লাবের কার্যকরী সদস্য হলেন চ্যানেল এস প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়া উপজেলার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন গঙ্গাচড়া প্রেসক্লাব–এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে কমিটির কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন Channel S–এর প্রতিনিধি শফিকুজ্জামান সোহেল।
বুধবার (৪ মার্চ) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সভায় অস্থায়ী কমিটির আহ্বায়ক ও উপদেষ্টা স্বপন চৌধুরী আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম ঘোষণা করেন। এ সময় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাজু আহমেদ লাল এবং সাধারণ সম্পাদক হয়েছেন আলী আরিফ সরকার রিজু।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী স্বপন, সহ-সভাপতি শ্যামল চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম পায়েল, কোষাধ্যক্ষ আব্দুল বারী বাবু, দপ্তর সম্পাদক রুহুল ইসলাম রয়েল, প্রচার সম্পাদক মজমুল হক, ক্রীড়া সম্পাদক শাহজালাল শ্রাবণ এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম সাবুল দায়িত্ব পেয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন নির্মল রায়, আসাদুজ্জামান সাদেকুল, শফিকুজ্জামান সোহেল এবং জি এম মাসুদুর রহমান শিমু।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং বস্তুনিষ্ঠ সংবাদচর্চা নিশ্চিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।