ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ ঘোষণা

উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ ঘোষণা


এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম ম্যাচেই এক অসম লড়াইয়ে নামতে হচ্ছে টাইগ্রেসদের। প্রতিপক্ষ উত্তর কোরিয়া। সেই ম্যাচের শুরুর একাদশেও বড় চমক রেখেছেন বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার।সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টায় চীনের নাগাই স্টেডিয়ামে উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। নিয়মিত একাদশ থেকে পরিবর্তন এনে একাদশ সাজিয়েছেন বাটলার।বাটলারের শুরুর একাদশের সবচেয়ে বড় চমক বাংলাদেশ নারী দলের সুপারস্টার ঋতুপর্ণা চাকমার একাদশে না থাকা। বাংলাদেশের ফরোয়ার্ড লাইনের ভরসার নাম ঋতুপর্ণা। তবে কোনো তাকে একাদশে রাখা হয়নি সেটি জানানো হয়নি বাফুফের পক্ষ থেকে।অন্যদিকে, সর্বশেষ প্রতিযোগীতামূলক ম্যাচে একাদশ থেকে বাদ পড়া সাবেক অধিনায়ক আফঈদা খন্দকারকে আবারও শুরুর একাদশে ফিরিয়েছেন বাটলার। এ ম্যাচেও শুরুর একাদশে জায়গা হয়নি গোলরক্ষক রূপনা চাকমার।এ ম্যাচে অনেকটা রক্ষণাত্মক কৌশল নিয়ে একাদশ সাজিয়েছেন বাটলার। বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে আক্রমণভাগ মাঝ মাঠের নিয়মিত ফুটবলারদের। ঋতুপর্ণা ছাড়াও নেই ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা ও শামসুন্নাহার জুনিয়র এবং মিডফিল্ডার মনিকা চাকমা।তবে সবচেয়ে বড় চমকটা বোধহয় আইরিন খাতুনের একাদশে সুযোগ পাওয়া। মাত্র ১৪ বছর বয়সেই শুরুর একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।একাদশে এমন পরিবর্তনের আভাস অবশ্য আগেই দিয়ে রেখেছিলেন বাটলার। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে বাটলার বলেছিলেন, ‘ম্যাচের ফলাফল যা-ই হোক না কেন, আমি বেশ কিছু তরুণ মেয়েক সুযোগ দেব। আমাদের মূল উদ্দেশ্য হলো এই বড় মঞ্চের সুযোগগুলো থেকে অভিজ্ঞতা অর্জন করা, শেখা এবং নিজেদের ফুটবলের উন্নয়ন ঘটানো।’মারিয়া মান্দা (অধিনায়ক), মিলি আক্তার, আফঈদা খন্দকার, আইরিন খাতুন, সুরভি আক্তার আরফিন, অর্পিতা বিশ্বাস, মমিতা খাতুন, কোহাতি কিসকু, আনিকা রানিয়া সিদ্দিকী, তহুরা খাতুন, মোসাম্মাৎ সুলতানা।

২৩ ঘন্টা আগে

এশিয়া কাপের ট্রফি নিতে অস্বীকৃতি বিসিসিআই’র

এশিয়া কাপের ট্রফি নিতে অস্বীকৃতি বিসিসিআই’র


এক বছরের মধ্যে দুইবার ভারতের ছেলে ও মেয়েদের ক্রিকেট দল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভির কাছ থেকে চ্যাম্পিয়নশিপ ট্রফি নিতে অস্বীকৃতি জানাল। ভূরাজনৈতিক উত্তেজনা ও ভারতবিরোধী অবস্থানের কারণে ট্রফি নেওয়ার বেলায় পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান ও সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে বয়কট করেছে তারা।গত বছর পাকিস্তানকে ফাইনালে হারিয়ে জেতা ট্রফিটি এখনও হাতে পায়নি ভারতের পুরুষ দল। ফাইনালের পর নাকভি ট্রফি নিয়ে মাঠ ছাড়েন। সেটি এখন এসিসির দপ্তরে রয়েছে। এরপর রোববার শ্রীলঙ্কাকে হারিয়ে নারী এশিয়া কাপ জেতা ভারতও একইভাবে নাকভির কাছ থেকে ট্রফি নিতে আপত্তি জানায়।ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিসিসিআই আগেভাগেই এসিসি কর্মকর্তাদের জানিয়ে দেন, চ্যাম্পিয়ন হলে ভারত নাকভির উপস্থিতিতে ট্রফি গ্রহণ করবে না। এবার পোডিয়ামে ট্রফিও আনা হয়নি। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া বলেন, বোর্ড আশাবাদী ছিল অন্য কর্মকর্তার মাধ্যমে তাদের হাতে ট্রফি তুলে দেওয়া হবে।সাইকিয়া আরও জানান, ভারতীয় নারী দল এসিসি ডেপুটি চেয়ারম্যান খালিদ আল জারুনির কাছ থেকে ট্রফি নেওয়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু নাকভি সেই প্রস্তাব নাকচ করে দেন। তাতে বিসিসিআইও আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করে।সাইকিয়াকে উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমস লিখেছে, ‘দেড় বছর আগের (পুরুষদের এশিয়া কাপের সময়কার) ধারাবাহিকতায় আমরা এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে চাইনি। আমরা এখনও আমাদের পুরুষদের এশিয়া কাপের ট্রফিটি হাতে পাইনি। তবে বিদেশি কিছু ভাড়াটে ঘাতকদের হাতে প্রাণ দেওয়া আমাদের দেশের বহু মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের এই অবস্থান অটুট রাখতে চাই।’তিনি আরও বলেন, ‘আমরা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ডেপুটি চেয়ারম্যানকে ট্রফি হস্তান্তরের অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু তা মেনে নেওয়া হয়নি। ফলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ না নেওয়া ছাড়া আমাদের সামনে অন্য কোনো উপায় ছিল না।’সাইকিয়া আশ্বাস দিয়েছেন, যে কোনো এক পর্যায়ে ট্রফিগুলো বিসিসিআই-র হাতে আসবে, ‘এশিয়া কাপে দারুণ জয়ের জন্য বিসিসিআই নারী দলকে অভিনন্দন জানিয়েছে। পুরো দেশ আমাদের ক্রিকেটারদের নিয়ে গর্বিত ও উচ্ছ্বসিত। কোনো এক পর্যায়ে আমরা দুটো ট্রফিই ফিরে পাব।’

২৩ ঘন্টা আগে

চ্যাম্পিয়ন্স লিগ: মাঠে নামছে বার্সেলোনা, লিভারপুর, পিএসজি ও আর্সেনাল

চ্যাম্পিয়ন্স লিগ: মাঠে নামছে বার্সেলোনা, লিভারপুর, পিএসজি ও আর্সেনাল


চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচডেতে মাঠে নামছে ইউরোপের চার বড় নাম—বার্সেলোনা, লিভারপুল, পিএসজি ও আর্সেনাল। বাংলাদেশ সময় অনুযায়ী চার ম্যাচের মধ্যে বার্সেলোনার ম্যাচটি শুরু হবে রাত ১০টা ৪৫ মিনিটে, আর বাকি তিনটি ম্যাচের পর্দা উঠবে বুধবার দিবাগত রাত (বৃহস্পতিবার) রাত ১টায়।বার্সেলোনা বনাম ফেইনুর্ড — ম্যাচটি হবে বার্সেলোনার স্পটিফাই ক্যাম্প ন্যুতে। চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর ঘরের মাঠে শুরু করবে বার্সা। লিভারপুল বনাম আতলেতিকো মাদ্রিদ — ম্যাচটি হবে লিভারপুলের অ্যানফিল্ডে। সমর্থনের বিচারে এগিয়ে থাকলেও শক্তিমত্তায় সমানে সমান লড়বে আতলেতিকো। পিএসজি বনাম স্লোভান ব্রাতিস্লাভা — পিএসজি নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে খেলবে। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির শিরোপা ধরে রাখার অভিযান শুরু হচ্ছে এই ম্যাচ দিয়ে।নাপোলি বনাম আর্সেনাল — ম্যাচের ভেন্যু নাপোলির স্টাদিও দিয়েগো আরমান্দো মারাদোনা। সফরকারী হিসেবে গেলেও বেশ শক্তিশালী দল নিয়েই মাঠে নামছ গানার্সরা। বার্সেলোনা ও পিএসজি ঘরের মাঠে ফেভারিট হিসেবেই শুরু করছে। দল ও শক্তিমত্তার বিচারে বিনা হোঁচটেই তাদের জয়ের সম্ভাবনা বেশি। তারপরও বড় মঞ্চে বেশ সতর্ক এই দুই জায়ান্ট। অন্যদিকে লিভারপুল-আতলেতিকো এবং নাপোলি-আর্সেনালের লড়াই দুটোই হতে পারে এই রাতের সবচেয়ে হাই-ভোল্টেজ ম্যাচ।তবে এই চারটি ম্যাচ বাদেও আরও দুইটি ম্যাচ এই রাতেই মাঠে গড়াচ্ছে। সেগুলো হলো: স্টুটগার্ড-ভাইকিং (রাত ১০.৪৫টায়) ও স্পোর্টিং-গালাতেসারে (রাত ১টায়)।

৫ দিন আগে

চাইনিজ তাইপেকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

চাইনিজ তাইপেকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা


দুর্দান্ত জয়ে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকি শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। শনিবার (৫ সেপ্টেম্বর) চীনে হকিতে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। পুরো ম্যাচ জুড়েই ছিল বাংলাদেশি মেয়েদের একচেটিয়া আধিপত্য।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে বাংলাদেশ। দলের হয়ে প্রথম গোল করেন কনা আক্তার। কনার পর প্রতিপক্ষের রক্ষণভাগকে পরাস্ত করেন ইমা এবং আইরিন আক্তার রিয়া। তারা দুজনেই ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে জোড়া গোল করেন।চতুর্থ কোয়ার্টারে আক্রমণের ধার আরও বাড়ায় বাংলাদেশ। এ সময় দলের পক্ষে হাল ধরেন অধিনায়ক সারিকা রিমন। তিনি চমৎকার দক্ষতায় পরপর আরও দুটি গোল করেন। অধিনায়কের এই জোড়া গোলে বাংলাদেশের বড় জয় নিশ্চিত হয়।কনার প্রথম গোল, এরপর ইমা ও রিয়ার জোড়া গোল এবং শেষ কোয়ার্টারে অধিনায়ক সারিকা রিমনের জোড়া গোলের ওপর ভর করে ৭-০ ব্যবধানের এই বিশাল জয় পায় বাংলাদেশ।টুর্নামেন্টের প্রথম ম্যাচেই এমন দাপুটে জয় বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ম্যাচসেরা হয়েছেন আইরিন আক্তার রিয়া। এ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। হংকং চায়নার বিপক্ষে ২-০ গোলে হেরে শুরু করেছে পাকিস্তান।

১ সপ্তাহ আগে

বাংলাদেশের বিশ্বজয়ের মাঠে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

বাংলাদেশের বিশ্বজয়ের মাঠে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

২ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২০:২৬

অবসরের চিঠিতে মেসির ম্যাজিক হ্যারি পটার!

অবসরের চিঠিতে মেসির ম্যাজিক হ্যারি পটার!

১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৪০:৫৪

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

৩১ আগস্ট ২০২৬ রাত ১০:২৩:০৭

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

২৮ আগস্ট ২০২৬ দুপুর ০২:৫১:৫৮

কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে জয়ের ধারাবাহিকতায় রিয়াল মাদ্রিদ

কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে জয়ের ধারাবাহিকতায় রিয়াল মাদ্রিদ

২৭ আগস্ট ২০২৬ সকাল ০৯:০১:৪৩

ইনিংস ব্যবধানে বাংলাদেশের হার

ইনিংস ব্যবধানে বাংলাদেশের হার

২৩ আগস্ট ২০২৬ সকাল ১১:৫১:০৭

বাংলাদেশ ৬৪ রানে অলআউট

বাংলাদেশ ৬৪ রানে অলআউট

২২ আগস্ট ২০২৬ সকাল ০৯:৫২:৪১

ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে পিটিশন!

ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে পিটিশন!

২১ আগস্ট ২০২৬ বিকাল ০৩:২১:৫৭

বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে

বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে

২১ আগস্ট ২০২৬ সকাল ১১:৪২:৩২

অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ দলের ইতিহাস সৃষ্টি

অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ দলের ইতিহাস সৃষ্টি

১৬ আগস্ট ২০২৬ সকাল ১১:৪০:২৯

মিরাজের জাদুতে কোনঠাসা অস্ট্রেলিয়া

মিরাজের জাদুতে কোনঠাসা অস্ট্রেলিয়া

১৬ আগস্ট ২০২৬ সকাল ০৯:২৭:৫৫

1–15 / মোট 246টি সংবাদ | পৃষ্ঠা 1 / 17
শিরোনাম
হরমুজে কমছে জাহাজ চলাচল, বাড়ছে তেলের দাম চীনের নাগরিকদের ভ্রমণে নতুন বিধি কসবা সীমান্তসহ বিভিন্ন এলাকায় বিজিবির অভিযান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ইউপি নির্বাচনের তারিখের বিষয়েস সরকারের সঙ্গে আলোচনা হয়নি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সৌদির ৩ শহরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, ১৩ বেসামরিক আহত আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি অপেক্ষা শেষে কাদের-সাদ্দামদের বিচারের রায় আজ কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী হরমুজে কমছে জাহাজ চলাচল, বাড়ছে তেলের দাম চীনের নাগরিকদের ভ্রমণে নতুন বিধি কসবা সীমান্তসহ বিভিন্ন এলাকায় বিজিবির অভিযান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ইউপি নির্বাচনের তারিখের বিষয়েস সরকারের সঙ্গে আলোচনা হয়নি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সৌদির ৩ শহরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, ১৩ বেসামরিক আহত আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি অপেক্ষা শেষে কাদের-সাদ্দামদের বিচারের রায় আজ কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী