ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

দেশের বাজারে কমলো সোনার দাম

দেশের বাজারে কমলো সোনার দাম


দেশের বাজারে কমলো সোনার গহনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমানো হয়েছে ৭ হাজার ১১৫ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এই দাম কমানো হয়েছে। শনিবার (২৯ অগস্ট) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম সবমিলিয়ে বাড়ানো হয় ১০ হাজার ৯৬৪ টাকা। এই দাম বাড়ানোর পর এখন দাম কমানো হলো।এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৬ হাজার ৮২৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা।এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৫ হাজার ৮৩২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৪ হাজার ৭২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।এর আগে গত ২৫ আগস্ট সকাল ১০টা থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম এক হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা।এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম এক হাজার ৩৪১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম এক হাজার ১০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৬৫ হাজার ৯২০ টাকা। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই সোনার গহনা বিক্রি হয়।সোনার গহনার দাম কমানোর পাশাপাশি রুপার গহনার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩০৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ৫৯ টাকা কমিয়ে ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

২১ ঘন্টা আগে

অননুমোদিত ৩১ ঋণ অ্যাপ নিয়ে সতর্ক করল বিএফআইইউ

অননুমোদিত ৩১ ঋণ অ্যাপ নিয়ে সতর্ক করল বিএফআইইউ


সহজ শর্তে ও দ্রুত ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত অননুমোদিত ঋণ কার্যক্রম থেকে সাধারণ মানুষকে সতর্ক করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সংস্থাটি জানিয়েছে, এসব প্ল্যাটফর্মের মাধ্যমে ঋণ দেওয়ার নামে গ্রাহকদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে ঋণ আদায়ের সময় হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও পাওয়া যাচ্ছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।বিএফআইইউ জানিয়েছে, বাংলাদেশে ঋণ প্রদান একটি নিয়ন্ত্রিত আর্থিক কার্যক্রম। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন এবং প্রচলিত আইন, বিধিবিধান ও নিয়ন্ত্রক কাঠামো অনুসরণ ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে ঋণ কার্যক্রম পরিচালনা বৈধ নয়। মোবাইল অ্যাপ বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ঋণ দেওয়ার জন্য এসব অননুমোদিত মাধ্যমকে কোনো অনুমতি দেওয়া হয়নি।সংস্থাটি বলেছে, অননুমোদিত ঋণ অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, মোবাইল ফোনে সংরক্ষিত যোগাযোগের তালিকা, ছবি ও অন্যান্য সংবেদনশীল তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরবর্তী সময়ে ঋণের অর্থ আদায়ের নামে গ্রাহকদের ওপর অযাচিত চাপ, ভয়ভীতি প্রদর্শন এবং ব্যক্তিগত তথ্য প্রকাশের হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটছে। এতে ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, অননুমোদিত আর্থিক লেনদেন, অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির ঝুঁকি বাড়ছে।বিএফআইইউর মতে, এ ধরনের অননুমোদিত ঋণ কার্যক্রম প্রতারণা, আর্থিক অপরাধ এবং অর্থপাচারের ঝুঁকি তৈরি করতে পারে। অর্থপাচার প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী প্রতারণামূলকভাবে ঋণ কার্যক্রমের মাধ্যমে অর্থ আত্মসাৎ অর্থপাচারের সঙ্গে সম্পৃক্ত অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে এবং এ ধরনের কর্মকাণ্ড আইনের আওতায় শাস্তিযোগ্য।এ অবস্থায় অপরিচিত কোনো মোবাইল অ্যাপ, ওয়েবসাইট বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে ঋণ না নেওয়ার পরামর্শ দিয়েছে বিএফআইইউ। ঋণের প্রলোভনে কোনো অপরিচিত অ্যাপ বা প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্য, পরিচয়পত্রের তথ্য, ব্যাংক হিসাবের তথ্য কিংবা মোবাইল ফোনে থাকা সংবেদনশীল তথ্য না দেওয়ার জন্যও সতর্ক করা হয়েছে।এ ছাড়া ঋণ দেওয়ার আগে অগ্রিম অর্থ, নিবন্ধন ফি, প্রসেসিং ফি বা অন্য কোনো অর্থ দাবি করা হলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি। বিএফআইইউর নজরে এখন পর্যন্ত ৩১টি অননুমোদিত মোবাইল অ্যাপের তথ্য এসেছে। এসব অ্যাপের মধ্যে রয়েছে—সাথী লোন, পপক্যাশ, ফিনক্যাশ, কুইক লোন, কুইক টাকা, ঢাকা ফিন, লোনভাইব, দোস্ত লোন, টাকা ক্যাশ লোন, এসএসএইচ মানি, লোনবাডি, সাথি লোন, ক্যাশহোরা, আলো ক্যাশ, ফাস্ট লোন, ইজি টাকা, ধৈয্য লোন, ফিন ডট ডু, টাকা ক্যাশ লোন, বঙ্গক্যাশ, আশা লোন, সুবিধা লোন, স্মার্ট লোন বিডি, অনলাইন লোন বিডি, সিটি অনলাইন লোন, বিডি সহজ লোন, ক্যাশ লোন, সোনালী, লোনহাট ও টাকানাও অ্যাপ।বিএফআইইউ জানিয়েছে, অননুমোদিত কোনো প্ল্যাটফর্ম থেকে ঋণ নিয়ে প্রতারণার শিকার হলে বা এ ধরনের কার্যক্রম পরিচালনাকারী কোনো অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপ, ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের বিষয়ে তথ্য থাকলে তা সংস্থাটিকে জানাতে হবে। সংশ্লিষ্টদের এসব অননুমোদিত ঋণ কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য কর্তৃপক্ষের কাছে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

২ দিন আগে

রেকর্ড গড়ার পর বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

রেকর্ড গড়ার পর বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন


তিন মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছানোর পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে সামান্য সংশোধন বা পতন দেখা গেছে। টানা কয়েক দিনের টানা মূল্যবৃদ্ধির পর মুনাফা তোলার প্রবণতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন অর্থনৈতিক তথ্যের অপেক্ষায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেওয়ায় স্বর্ণের বাজার কিছুটা স্তিমিত হয়েছে। খবর রয়টার্সের। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৪০.৩৯ ডলারে লেনদেন হয়। তবে মার্কিন বাজারে স্বর্ণের ফিউচার প্রাইস প্রতি আউন্স ৪ হাজার ৬৯৬ ডলারে স্থিতিশীল রয়েছে।বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন ট্রেজারি বিভাগ দীর্ঘমেয়াদী বন্ড ও নোটের তারল্য সহায়তার পরিমাণ দ্বিগুণ করার ঘোষণার পর থেকে ডলারে অবমূল্যায়নের আতঙ্ক শুরু হয়। যা গত সপ্তাহে স্বর্ণের বাজারকে বেশ চাঙ্গা করেছিল। বিশ্লেষকরা ধারণা করছেন, সাময়িক পতন ঘটলেও নিকট ভবিষ্যতে স্বর্ণের দাম প্রতি আউন্স ৪ হাজার ৯০০ থেকে ৫ হাজার ডলার স্পর্শ করতে পারে।অন্যদিকে, স্বর্ণের পাশাপাশি অন্য মূল্যবান ধাতুর বাজারেও মন্দাভাব দেখা গেছে। স্পট সিলভার বা রূপার দাম ১.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৬৮.০১ ডলারে নেমেছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ১.২ শতাংশ কমে ১ হাজার ৮৫৩.৮৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ শতাংশ কমে ১ হাজার ৩৪৫.২৬ ডলারে দাঁড়িয়েছে।

৪ দিন আগে

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য ‘দুই বড় সুখবর’

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য ‘দুই বড় সুখবর’


সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমানতের মুনাফায় কোনো ধরনের হেয়ারকাট থাকছে না। একই সঙ্গে আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা স্কিমে নির্ধারিত সীমার বাইরে প্রয়োজন অনুযায়ী মূল টাকা উত্তোলন করতে পারবেন।মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের সাক্ষাৎকালে এমন নির্দেশনা দেওয়া হয়।সাক্ষাতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।সাক্ষাৎকালে গভর্নর সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে আমানতকারীদের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এতে বলা হয়, জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না বলে ঘোষণা দিলেও বিষয়টি নিয়ে আমানতকারীদের মধ্যে এখনো কিছুটা অস্পষ্টতা রয়েছে। তাই ব্যাংকের সব আমানতকারীকে স্পষ্টভাবে জানাতে হবে যে, তাদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না।এছাড়া ২০২৫ সালের ২৯ ডিসেম্বর ঘোষিত স্কিম অনুযায়ী ইতোমধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। পাশাপাশি ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা তাদের আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ স্কিমে প্রদত্ত নির্দেশনার বাইরেও প্রয়োজন অনুযায়ী উত্তোলন করতে পারবেন। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।সাক্ষাতে দেশের সর্ববৃহৎ এবং একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক হিসেবে ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিকে দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক সব ব্যাংকিং কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্দেশনা দেওয়া হয়।

৪ দিন আগে

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

২৫ আগস্ট ২০২৬ সকাল ১১:৪১:২৬

ভরিতে আড়াই লাখে পৌঁছুলো সোনার দাম

ভরিতে আড়াই লাখে পৌঁছুলো সোনার দাম

২৫ আগস্ট ২০২৬ সকাল ১০:৪৭:১৮

সরকারের ৬ মাসে ১২ সূচকে স্বস্তি, ১৯টিতে গভীর শঙ্কা

সরকারের ৬ মাসে ১২ সূচকে স্বস্তি, ১৯টিতে গভীর শঙ্কা

২৪ আগস্ট ২০২৬ বিকাল ০৩:০০:১৮

৩ মাসে সর্বোচ্চ দামে সোনার বিশ্ববাজার

৩ মাসে সর্বোচ্চ দামে সোনার বিশ্ববাজার

২৪ আগস্ট ২০২৬ সকাল ১১:৫৫:১০

ফের বাড়লো সোনার দাম

ফের বাড়লো সোনার দাম

২২ আগস্ট ২০২৬ দুপুর ১২:০৫:৫৩

বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের বাজার

বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের বাজার

১৮ আগস্ট ২০২৬ দুপুর ০১:৩৩:০০

অবকাঠামো তৈরি করে গ্যাস সংকট কাটাতে বছর দুয়েক লাগবে: বাণিজ্যমন্ত্রী

অবকাঠামো তৈরি করে গ্যাস সংকট কাটাতে বছর দুয়েক লাগবে: বাণিজ্যমন্ত্রী

১৫ আগস্ট ২০২৬ রাত ০৬:৪৬:১৬

দুই এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে মিলেছে ৭৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস

দুই এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে মিলেছে ৭৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৫ আগস্ট ২০২৬ সকাল ১১:৪৯:৩৪

দেশে সোনার দাম বাড়লো

দেশে সোনার দাম বাড়লো

১৫ আগস্ট ২০২৬ সকাল ১০:৪৭:২৪

দেশের বাজারে ডলারের দাম কমল

দেশের বাজারে ডলারের দাম কমল

১৪ আগস্ট ২০২৬ রাত ১০:২৬:৩৫

জামিনপ্রক্রিয়া স্বচ্ছ করতে আরও ১২ জেলায় ‘ই-বেইল বন্ড’ চালু

জামিনপ্রক্রিয়া স্বচ্ছ করতে আরও ১২ জেলায় ‘ই-বেইল বন্ড’ চালু

১৩ আগস্ট ২০২৬ সকাল ১০:৩০:৩১

1–15 / মোট 326টি সংবাদ | পৃষ্ঠা 1 / 22
শিরোনাম
‘ফুলের বিয়ে’ নাটকে রশনি কাপ্তাই হ্রদের পানিতে ডুবে গেছে ঝুলন্ত সেতু নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় ৭০০ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৩ হাজার মক্কা চুক্তির বিষয়ে সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া : ড. তিতুমীর লক্ষ্মীপুরে সুপারি গাছে না ওঠায় মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে শিশু নিহত ছয় মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী মতলব উত্তরে লেয়ার ফার্মে ডাকাতি, অফিস ভাঙচুর-লুট সংসদ অভিমুখে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্য ‘ফুলের বিয়ে’ নাটকে রশনি কাপ্তাই হ্রদের পানিতে ডুবে গেছে ঝুলন্ত সেতু নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় ৭০০ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৩ হাজার মক্কা চুক্তির বিষয়ে সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া : ড. তিতুমীর লক্ষ্মীপুরে সুপারি গাছে না ওঠায় মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে শিশু নিহত ছয় মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী মতলব উত্তরে লেয়ার ফার্মে ডাকাতি, অফিস ভাঙচুর-লুট সংসদ অভিমুখে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্য