ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

ডিজিটাল সঞ্চয় ও আর্থিক উদ্ভাবনে ওপাস টেকনোলজির সঙ্গে উপায়ের চুক্তি

ডিজিটাল সঞ্চয় ও আর্থিক উদ্ভাবনে ওপাস টেকনোলজির সঙ্গে উপায়ের চুক্তি


ডিজিটাল আর্থিক সেবাকে আরও সহজ, আধুনিক ও মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সংযুক্ত করতে ওপাস টেকনোলজি লিমিটেডের সঙ্গে কৌশলগত চুক্তি করেছে ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস উপায় (upay)।চুক্তিতে স্বাক্ষর করেন উপায়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল বি. দাস এবং ওপাস টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জি. মো. জাফর ইকবাল।এই অংশীদারত্বের মাধ্যমে ডিজিটাল সঞ্চয়সহ নতুন আর্থিক পণ্য ও প্রযুক্তিনির্ভর সেবা চালুর উদ্যোগ আরও এগিয়ে নেবে উপায়। এর লক্ষ্য শুধু লেনদেন সহজ করা নয়, বরং গ্রাহকদের সঞ্চয়, আর্থিক পরিকল্পনা এবং দৈনন্দিন প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেবা পাওয়ার সুযোগ তৈরি করা।প্রযুক্তির সঠিক ব্যবহার ও কার্যকর অংশীদারত্বের মাধ্যমে উপায় তার ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়াতে এবং আরও বেশি মানুষকে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে চায়। বিশেষ করে সহজে ব্যবহারযোগ্য ও গ্রাহককেন্দ্রিক সেবা তৈরির মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিকে আরও অর্থবহ করে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।অনুষ্ঠানে উপায়ের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব প্রোডাক্ট এবং টেকনোলজি মোহাম্মদ মামুন রেজা খান এবং স্ট্র্যাটেজি বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাহমুদুল হাসান। ওপাস টেকনোলজির পক্ষে উপস্থিত ছিলেন চিফ টেকনোলজি অফিসার মো. বায়াসুজ্জামান ভূঁইয়া এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. রাশেদুল ইসলাম। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।উপায়ের এই উদ্যোগ ডিজিটাল আর্থিক সেবায় নতুন সম্ভাবনা তৈরি, গ্রাহকদের জন্য আরও কার্যকর সমাধান নিয়ে আসা এবং বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতির বিকাশে অবদান রাখার ধারাবাহিক প্রচেষ্টার অংশ।

১ দিন আগে

গোপনে ব্যবহৃত এআই শনাক্ত ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে সফোসের নতুন পরিষেবা

গোপনে ব্যবহৃত এআই শনাক্ত ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে সফোসের নতুন পরিষেবা


সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস আজ তাদের নতুন পরিষেবা সফোস এআই ডিফেন্স চালু করেছে। এই পরিষেবাটি বিভিন্ন অ্যাপ্লিকেশনে এআই টুল শনাক্ত করে। এমনকি প্রতিষ্ঠানে অনুমতি ছাড়া ব্যবহার করা টুলও এর নজরে আসে। কোনো প্রতিষ্ঠানের আওতার বাইরে এআই টুল তথ্যের গোপনীয়তার ঝুঁকি তৈরি করতে পারে। তাই এসব টুলের ব্যবহার প্রতিষ্ঠানের নিরাপত্তানীতি অনুযায়ী হচ্ছে কি না, সেটিও এই পরিষেবাটি নিশ্চিত করে।সফোস ফিউশন পরিষেবার মাধ্যমে ডিভাইস, নেটওয়ার্ক, সাইন-ইন ও ব্রাউজারের নিরাপত্তাব্যবস্থাগুলোকে একসঙ্গে যুক্ত করা হয়। ফলে আলাদা কোনো নতুন নিরাপত্তা টুল পরিচালনার বাড়তি ঝামেলা ছাড়াই আরও নিরাপদে এআই ব্যবহার করা যাবে।অন্যদিকে, সাইবার অপরাধীরা বিভিন্ন কাজে এআই ব্যবহার করছে। চলতি বছর সফোস এক্স-অপস এক হামলাকারীকে শনাক্ত করেছে, যে প্রতিষ্ঠানের নেটওয়ার্কে এআই এজেন্ট ব্যবহার করে প্রায় ৮০টি ম্যালওয়্যার মডিউল তৈরি ও পরীক্ষা করেছে। এ ছাড়া সাইবার অপরাধীদের মধ্যে উন্নত এআই মডেল ব্যবহারের জন্য এপিআই কী কেনাবেচা, অনলাইন ফোরামে নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে যাওয়ার কৌশল বিনিময় এবং এআই প্রম্পট তৈরিতে দক্ষ ব্যক্তিদের নিয়োগের চেষ্টাও দেখা গেছে।বেশির ভাগ প্রতিষ্ঠানে এখন অনুমোদন ছাড়া এআই টুল ব্যবহার করা হচ্ছে। ৬৯ শতাংশ প্রতিষ্ঠান মনে করে, তাদের কর্মীরা অনুমতি ছাড়াই এআই এজেন্ট ও টুল ব্যবহার করছেন।গত এক বছরে ৮২ শতাংশ প্রতিষ্ঠান তাদের ব্যবস্থায় অনুমোদনহীন এআই এজেন্ট খুঁজে পেয়েছে। এদিকে, ৯০ শতাংশ আইটি লিডারস এ ধরনের এআই ব্যবহারের ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন। ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি) বলছে , ২০২৮ সালের মধ্যে বিশ্বজুড়ে এআই এজেন্টের সংখ্যা ১৩০ কোটিতে পৌঁছাতে পারে। ফলে ভবিষ্যতে এই ঝুঁকি আরও বাড়তে পারে। প্রতিটি এআই এজেন্ট ও টুল সাইবার হামলা এবং গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের ঝুঁকি বাড়ায়। সফোস এআই ডিফেন্স ডিভাইস, নেটওয়ার্ক, পরিচয় ও ব্রাউজার থেকে তথ্য নিয়ে এআই এর ব্যবহার বিশ্লেষণ করে। এটি এআইতে দেওয়া প্রম্পট, ফাইল আপলোড ও অন্যান্য কার্যক্রম তাৎক্ষণিকভাবে পরীক্ষা করে তথ্য ফাঁসের ঝুঁকি কমাতে সাহায্য করে। সাইবার নিরাপত্তা সচেতনতা মাসে চালু হওয়া সফোস এআই ডিফেন্স এখন সবাই ব্যবহার করতে পারবে। সফোস এক্স-অপস এর সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পাওয়া যাবে।

১ দিন আগে

বাস্তবসম্মত এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

বাস্তবসম্মত এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’


এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি ইউজারদের ডিভাইস ব্যবহার ও কন্ট্রোল করা, দৈনন্দিন কাজ সহজ করা এবং বিভিন্ন অ্যাপের মধ্যে কোঅর্ডিনেশন করে কাজ করতেও সাহায্য করে। স্মার্টফোন ব্যবহারের এক্সপেরিয়েন্সকে আরও স্মার্ট, বাস্তবসম্মত ও পার্সোনালাইজড করতে গ্লোবাল এআই নির্ভর টেকনোলজি ব্র্যান্ড টেকনো নিয়ে এসেছে পরীক্ষামূলক এজেন্টিক এআই অ্যাসিস্ট্যান্ট ‘এলা ক্ল’ (EllaClaw)। টেকনোর ‘এলা’ (Ella) অ্যাসিস্ট্যান্ট এবং ‘ওপেনক্ল’ (OpenClaw) ফ্রেমওয়ার্কের কম্বিনেশনে তৈরি এই টেকনোলজি শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ইউজারদের বিভিন্ন ডেইলি কাজ আরও সহজে ও অটোমেটিকভাবে সম্পন্ন করতেও সাহায্য করে।সাধারণ চ্যাটবটের মতো শুধু প্রশ্নের উত্তর দেওয়ার বদলে, ‘এলা ক্ল’ (EllaClaw) এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে এটি ইউজারদের পছন্দ বুঝে স্মার্টফোনে তাদের অনুমতি দেওয়া বিভিন্ন কাজ করতে পারে। ৪০টিরও বেশি স্মার্ট স্কিলের মাধ্যমে চালিত এই এআই অ্যাসিস্ট্যান্ট অতিরিক্ত ব্যাটারি বা ডেটা ব্যবহার করা অ্যাপ ডিটেক্ট করা, র‍্যাম ও সিপিইউ রিসোর্স অপটিমাইজ করা, ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অপ্রয়োজনীয় অ্যাক্টিভিটি কমানো এবং ডিভাইসের পারফরম্যান্স আরও ভালো রাখতে সাহায্য করে। তবে বড় কোনো কিছু চেঞ্জ করার আগে ইউজারের অনুমতি নেওয়া হয়, যাতে ডিভাইসের কন্ট্রোল সবসময় তাদের হাতেই থাকে।ইউজারদের আরও পার্সোনালাইজড এক্সপেরিয়েন্স দিতে ‘এলা ক্ল’ (EllaClaw) লং-টার্ম মেমোরি ব্যবহার করতে পারে। এর মাধ্যমে এটি ক্যালেন্ডার, আবহাওয়া ও ট্রাভেল সম্পর্কিত তথ্য সব একসঙ্গে নিয়ে দিনের শুরুতে ছোট আপডেট দিয়ে, ট্রাভেল রিমাইন্ডার সেট ও যাতায়াতের প্ল্যানিং করে দিতে পারে। এছাড়া, ইউজারের অনুমতি নিয়ে অনলাইন শপিং, ট্রান্সপোর্ট, খাবার অর্ডার এবং স্মার্ট হোম অ্যাপ কন্ট্রোল করার মতো বিভিন্ন কাজও ধাপে ধাপে করতে পারে। এসব কাজ সম্ভব হয় ‘ক্রস-অ্যাপ অটোমেশন’ (Cross-app Automation) ফিচারের মাধ্যমে, যা ‘এলা ক্ল’ (EllaClaw)-কে একাধিক অ্যাপের মধ্যে কোঅর্ডিনেশন করে কাজ করতে সাহায্য করে। যেমন, ইউজার শুধু ডিরেকশন দিলেই এটি রাইড-শেয়ারিং অ্যাপে গাড়ি বুক করা, অনলাইনে খাবার অর্ডার দেওয়া, কোনো প্রোডাক্ট কেনা বা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অ্যাপের মাল্টিটাস্কিং করতে সাহায্য করতে পারে। পুরো প্রসেসটি যেহেতু ইউজারের সামনে দেখানো হয়, ফলে তারা প্রতিটি ধাপই সহজে মনিটর ও কন্ট্রোল করতে পারেন।বিভিন্ন টেক বেস প্রকাশনা ‘এলা ক্ল’ (EllaClaw)-কে এমন একটি এআই টেকনোলজি হিসেবে তুলে ধরেছে, যা শুধু কনভারসেশন এর মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবের বিভিন্ন কাজও করতে পারে। অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছেন, ওপেনক্ল-চালিত এই এআই অ্যাসিস্ট্যান্ট স্মার্টফোন ইউজারদের ডেইলি কাজগুলো অটোমেটিকভাবে করতে এবং মাল্টিটাস্কিং করতে সক্ষম। অন্যদিকে, গ্যাজেটম্যাচ জানিয়েছে, এটি ফোনের পারফরম্যান্স ভালো রাখা, এবং ইউজারের পছন্দ অনুযায়ী ডেইলি রুটিন ম্যানেজ করা এবং ক্রস-অ্যাপ সাপোর্ট দেওয়ার ওপর গুরুত্ব দেয়।মার্কেট রিসার্চ ইনস্টিটিউট ‘কাউন্টারপয়েন্ট রিসার্চ’ এর মতে ‘এলা ক্ল’ (EllaClaw)-কে নতুন প্রজন্মের ‘এজেন্ট ফোন’ হিসেবে বলা হয়েছে। তাদের মতে, স্মার্টফোনের এআই এখন শুধু তথ্য দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং ইউজারের প্রয়োজন বুঝে ধাপে ধাপে বিভিন্ন কাজ করার দিকেও এগিয়ে যাচ্ছে। রিপোর্টে আরও বলা হয়েছে, টেকনো এমন এআই টেকনোলজির ওপর গুরুত্ব দিচ্ছে, যা শুধু প্রিমিয়াম ডিভাইসের মধ্যে সীমাবদ্ধ না থেকে ভবিষ্যতে আরও বেশি ইউজারের কাছে পৌঁছাতে পারে।বাংলাদেশের মতো দেশে, যেখানে স্মার্টফোন এখন কাজ, পড়াশোনা, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও ডেইলি নানা সেবার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে, সেখানে ‘এলা ক্ল’ (EllaClaw)-এর মতো টেকনোলজি স্মার্টফোন ব্যবহারের এক্সপেরিয়েন্সকে আরও সহজ করে তুলতে পারে। এই সুবিধা যেন ভবিষ্যতে শুধু প্রিমিয়াম ডিভাইসের মধ্যে সীমাবদ্ধ না থেকে সব ধরনের ইউজারের কাছে পৌঁছায়, সে লক্ষ্যেই টেকনো বর্তমানে কাজ করে যাচ্ছে। বর্তমানে ‘এলা ক্ল’ ডেভেলপমেন্ট ও টেস্টিং পর্যায়ে রয়েছে। তাই, বিস্তারিত তথ্যের জন্য টেকনো বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন অথবা টেকনোর অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ফলো করুন।

২ দিন আগে

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম


আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্য ব্যবস্থায় নতুন মাইলফলক অর্জন করেছে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং প্রাইভেট লিমিটেড (এসএসসিএল)। প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে ‘ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার’ স্বীকৃতি পেয়েছে।সংশ্লিষ্টদের মতে, এ স্বীকৃতি আন্তর্জাতিক বাণিজ্যে নিরাপদ, আন্তঃসংযুক্ত ও কাগজবিহীন ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের যুক্ত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি।ট্রেডট্রাস্ট হলো সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটির (আইএমডিএ) তৈরি একটি আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্য কাঠামো। এর মাধ্যমে বিভিন্ন দেশ ও প্রযুক্তি প্ল্যাটফর্মের মধ্যে ইলেকট্রনিক বাণিজ্যিক নথি নিরাপদে তৈরি, আদান-প্রদান ও স্বাধীনভাবে যাচাই করা যায়। এসএসসিএল জানিয়েছে, প্রতিষ্ঠানটি এখন বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান, ডিজিটাল বাণিজ্য প্ল্যাটফর্ম ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হিসেবে তালিকাভুক্ত হয়েছে।বাংলাদেশের ডিজিটাল বাণিজ্য ব্যবস্থার জন্য এ অর্জন এসেছে গুরুত্বপূর্ণ সময়ে। গত ১ জুলাই বাংলাদেশ ব্যাংক এফইপিডি-১ সার্কুলার নম্বর ১৫ জারি করে অনুমোদিত ট্রেড করিডরের মাধ্যমে ডকুমেন্টারি কালেকশন ও লেটার অব ক্রেডিটের (এলসি) আওতায় বাণিজ্যিক নথির ডিজিটাল প্রক্রিয়াকরণের জন্য একটি পাইলট কাঠামো চালু করেছে। এতে বিভিন্ন প্রযুক্তি ব্যবস্থার মধ্যে আন্তঃসংযোগ, নথির স্বাধীন যাচাই, তথ্যের গোপনীয়তা এবং ইলেকট্রনিক বাণিজ্যিক নথির আইনগত গ্রহণযোগ্যতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।ব্যাংকিং ও বাণিজ্য অর্থায়নের ডিজিটাল রূপান্তরে দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতে এ স্বীকৃতি পেয়েছে বলে জানিয়েছে এসএসসিএল। প্রতিষ্ঠানটি সরবরাহব্যবস্থার অর্থায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা, নথি বিশ্লেষণ প্রযুক্তি ও এন্টারপ্রাইজ অটোমেশনের পাশাপাশি গ্রিনএলসি এবং স্পেকট্রাট্রেডের মতো ডিজিটাল বাণিজ্য সমাধান তৈরি করেছে।প্রতিষ্ঠানটির দাবি, কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগের আগেই ১০টিরও বেশি শীর্ষস্থানীয় ব্যাংককে নিয়ে এলসি ও বাণিজ্যিক নথি প্রক্রিয়াকরণের ডিজিটাল রূপান্তরে কাজ শুরু করে তারা। এ লক্ষ্যে একটি আন্তঃসংযোগযোগ্য ডিজিটাল বাণিজ্য প্ল্যাটফর্মও তৈরি করেছে এসএসসিএল। এর মাধ্যমে ডিজিটাল বাণিজ্যব্যবস্থা গড়ে তোলার সম্ভাবনার পাশাপাশি বিভিন্ন প্রযুক্তি প্ল্যাটফর্মের মধ্যে সংযোগ স্থাপনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।ডিজিটাল ও আন্তঃসংযোগযোগ্য বাণিজ্যব্যবস্থা শুধু কাগজের পরিবর্তে ইলেকট্রনিক নথি ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ নয়। এ ব্যবস্থার মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রমের সময় ও প্রশাসনিক ব্যয় কমানো, স্বচ্ছতা বাড়ানো এবং বিভিন্ন দেশের ব্যবসাপ্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে নির্ভরযোগ্য নথি দ্রুত আদান-প্রদান করা সম্ভব। বাংলাদেশের মতো রপ্তানিনির্ভর অর্থনীতিতে এ ধরনের ব্যবস্থা বাণিজ্য ব্যয় কমানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখতে পারে।এসএসসিএলের মতে, ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হিসেবে স্বীকৃতি প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত সক্ষমতার স্বীকৃতির পাশাপাশি বাংলাদেশের ডিজিটাল বাণিজ্যব্যবস্থার বিকাশেও নতুন সুযোগ তৈরি করবে।এর মাধ্যমে দেশের ব্যাংক ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানসম্পন্ন নিরাপদ ডিজিটাল বাণিজ্যব্যবস্থার সঙ্গে যুক্ত করার পথ আরও সুগম হবে।প্রতিষ্ঠানটি মনে করছে, এ অর্জন দেশের জন্য আরও দ্রুত, নিরাপদ ও কাগজবিহীন আন্তর্জাতিক বাণিজ্যব্যবস্থা গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

৩ দিন আগে

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ দিবে হুয়াওয়ে

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ দিবে হুয়াওয়ে

১২ অক্টোবর ২০২৬ রাত ০৬:১৯:০৪

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০২:৩৮

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪৪:২৫

উপায়-এর বিভিন্ন ক্যাম্পেইনের বিজয়ীরা পেলেন নগদ পুরস্কার

উপায়-এর বিভিন্ন ক্যাম্পেইনের বিজয়ীরা পেলেন নগদ পুরস্কার

১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১১:২৫

ডিজিটাল আর্থিক সেবার পরবর্তী ধাপ নিয়ে ৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

ডিজিটাল আর্থিক সেবার পরবর্তী ধাপ নিয়ে ৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

১০ অক্টোবর ২০২৬ রাত ০৮:৪৫:০৩

গণপরিবহনে জিপিএস: অগ্রণী ভূমিকায় ডুপনো ট্র্যাকার

গণপরিবহনে জিপিএস: অগ্রণী ভূমিকায় ডুপনো ট্র্যাকার

১০ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১৩:০১

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘অল-রাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০ উন্মোচন

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘অল-রাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০ উন্মোচন

৮ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৯:৪৭

অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ফ্রি স্ক্রিন প্রোটেকশন

অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ফ্রি স্ক্রিন প্রোটেকশন

৭ অক্টোবর ২০২৬ রাত ০৯:০৭:০৯

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে বাজারে আসছে রিয়েলমি সি১০০

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে বাজারে আসছে রিয়েলমি সি১০০

৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০০:৪৬

কুমিল্লায় নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু

কুমিল্লায় নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু

৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৮:৪১

২ হাজার তরুণের অংশগ্রহণে বিইউপিতে স্ফূরণ ৬.০

২ হাজার তরুণের অংশগ্রহণে বিইউপিতে স্ফূরণ ৬.০

৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১০:২৮

1–15 / মোট 186টি সংবাদ | পৃষ্ঠা 1 / 13
শিরোনাম
রিয়াদ বিমানবন্দরে হামলায় ১৭ জন নিহত, আহত ৩৩৩: সৌদি রামপালে আইআরভি'র উদ্যোগে হস্তশিল্প প্রদর্শনী ও মেলার উদ্বোধন জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট এআই বুটক্যাম্পে তরুণদের নতুন পথ দেখাচ্ছে গ্রামীণফোন বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ ধামরাইয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, ৫ দিনেও আসামি গ্রেপ্তার হয়নি ডেঙ্গুতে এক দিনে ১০ জনের মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলায় ১৭ জন নিহত, আহত ৩৩৩: সৌদি রামপালে আইআরভি'র উদ্যোগে হস্তশিল্প প্রদর্শনী ও মেলার উদ্বোধন জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট এআই বুটক্যাম্পে তরুণদের নতুন পথ দেখাচ্ছে গ্রামীণফোন বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিত করল স্থানীয় সরকার বিভাগ মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ ধামরাইয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, ৫ দিনেও আসামি গ্রেপ্তার হয়নি ডেঙ্গুতে এক দিনে ১০ জনের মৃত্যু