নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৪:০০
স্বাধীনতা দিবসে র্যালি ও সমাবেশ করেছে চট্টগ্রাম জামায়াত
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর ও চান্দগাঁও থানা ওয়ার্ডে জামায়াতের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বহদ্দারহাট মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জামায়াত নেতা ও সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছের। তিনি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন দুটি ব্যালেটের মাধ্যমে গণভোটের রায় দিয়েছে এবং এখন তা বাস্তবায়ন করা নির্বাচিত সরকারের দায়িত্ব। তিনি আরও বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে দেশের মানুষ ঐক্যবদ্ধ। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশের মানুষ পূর্ণ স্বাধীনতা পাবে না।’
মহানগর জামাতেব এসিস্টেন্ট সহকারী মোহাম্মদ উল্লাহ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, স্বাধীনতা দিবসের প্রত্যয়ে গণভোটের রায় বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় জনগণ এ বিষয়ে কোনো ধরনের ব্যত্যয় মেনে নেবে না।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সংসদের ভেতরে সমাধান না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নেমে গণভোট বাস্তবায়ন করা হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন চান্দগাঁও ওয়ার্ডের আমির মোহাম্মদ ইসমাইলহ অন্য নেতৃবৃন্দ।