ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

আওয়ামী লীগকে ফেরাতে সরকারের ভেতরে থাকা একটি চক্র কাজ করছে: গোলাম পরওয়ার

আওয়ামী লীগকে ফেরাতে সরকারের ভেতরে থাকা একটি চক্র কাজ করছে: গোলাম পরওয়ার


আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরাতে সরকারের একটি অংশ ও প্রশাসনের ভেতরে থাকা একটি চক্র কাজ করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।তিনি দাবি করেন, আওয়ামী লীগকে কীভাবে ‘ইনক্লুসিভ’ প্রক্রিয়ায় রাজনীতিতে ফেরানো যায়, সে পথ খুঁজছে সরকার। এ ক্ষেত্রে দিল্লির সঙ্গে সরকারের অভ্যন্তরীণ যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে খুলনা বিভাগীয় জামায়াতে ইসলামীর সাংগঠনিক শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে গণমাধ্যমে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।গোলাম পরওয়ার বলেন, বিএনপির নেতাদের পক্ষ থেকে আওয়ামী লীগকে দেশে ফেরাতে জামায়াতের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগের বিষয়ে জানতে চাইলে গোলাম পরওয়ার বলেন, এটি অসত্য, এটি একটি হাস্যকর কথা। আমরা প্রমাণের চ্যালেঞ্জ দিচ্ছি। যারা এ অভিযোগ করছেন, তাদেরই এর প্রমাণ দিতে হবে।তিনি বলেন, যাদের রাজনীতি নিষিদ্ধ, তারা রাজধানীর গুলশান, ধানমন্ডিসহ দেশের অন্তত ২০টি জেলায় মিছিল করেছে। একটি সরকারের গোয়েন্দা সংস্থা ও পুলিশ থাকা সত্ত্বেও প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের একটি পক্ষের সহযোগিতা ছাড়া এসব করা সম্ভব নয়।গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকারের একটি অংশ ও প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের অনুসারীরা দলটির রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে ভেতর থেকে সহযোগিতা করছে। অথচ আওয়ামী লীগের মিছিলের দায় চাপিয়ে জামায়াতের নিরীহ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার ও নির্যাতন করা হচ্ছে।শেখ হাসিনাকে দেশে ফেরানো এবং আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, যারা আমাদের নেতাদের অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে, তাদের আবার রাজনীতিতে ফিরিয়ে আনার অভিযোগ হাস্যকর। বিরোধী দলকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে বলেও দাবি করেন তিনি।জাতীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, দেশের বৃহত্তর স্বার্থে গত জাতীয় নির্বাচনের ফলাফল বুকে পাথর চাপা দিয়ে আমরা মেনে নিয়েছি। গত নির্বাচনে ম্যানুপুলেট করা হয়েছে ফলাফল। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বক্তব্য থেকেও আমরা এমনটি জানতে পেরেছি।তিনি বলেন, দেশের স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নিতে হয়েছে। কিন্তু সরকার এটিকে তাদের দুর্বলতা হিসেবে মনে করছে। এই সরকারকে আমরা সহযোগিতা করেই যাচ্ছি, আর তারা আমাদের সঙ্গে রাজনৈতিক বিদ্বেষমূলক কথা বলছে, আচরণ করছে এবং বক্তব্য দিচ্ছে’ বলেন তিনি।দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গোলাম পরওয়ার বলেন, গ্রাম-গঞ্জে সর্বগ্রাসী দুর্নীতি আখড়া গেড়ে বসেছে। দুর্নীতি শুধু শহর বা প্রশাসনের মধ্যে সীমাবদ্ধ নেই, এর প্রভাব প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে।জামায়াতের ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এটি একটি মাইলফলক যে, বিরোধী দল জ্বালানি সংকটসহ সমসাময়িক ৩৮টি সমস্যা সমাধানে সরকারকে সহযোগিতা করতে বিনা খরচে বিশেষজ্ঞ দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে সরকার এ প্রস্তাব দেখেনি বলে অভিযোগ করেন তিনি।সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে শেখ হাসিনার সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে গোলাম পরওয়ার অভিযোগ করেন, গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বিভিন্ন সময়ে বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে ভারত সরকার সহযোগিতা করছে। এসব বক্তব্যের মাধ্যমে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

১০ ঘন্টা আগে

ফ্যাসিবাদের উত্থান হলে কেউ রক্ষা পাবে না: রিজভী

ফ্যাসিবাদের উত্থান হলে কেউ রক্ষা পাবে না: রিজভী


ফ্যাসিবাদের উত্থান হলে কেউ রক্ষা পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের উত্থান হলে কেউ রক্ষা পাবে না। এর পুনরাবৃত্তি ঘটলে রাষ্ট্রই থাকবে না। বিরোধী দলের নেতারা বর্তমানে সরকারি দলের নেতাদের উদ্দেশ্যে অসম্মানজনক ভাষা ব্যবহার করছে। তারা ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শুধু জল্লাদ নয়, মীর জাফররা চারপাশে অবস্থান নিয়ে আছে। তাঁর অভিযোগ, পাশের দেশ থেকে বোমা রেখে ছবি তুলে পাঠাতে টেলিফোনে নির্দেশ দেওয়া হচ্ছে। এরপর তারা টাকা দেবে বলেও অভিযোগ করেন তিনি।বিরোধী দলের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, কর্মসূচি পালন করা তাদের অধিকার। কথা বলার স্বাধীনতা ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সুযোগ থাকা প্রয়োজন। শেখ হাসিনার মতো সরকার বিরোধী দলের লংমার্চে বাধা দেয়নি।এ সময় সরকার ও বিরোধী দলের মধ্যে যতই মতানৈক্য থাকুক, কেন ফ্যাসিবাদের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, বিভিন্ন ইস্যুতে সমালোচনা বা কটাক্ষ থাকলেও পারস্পরিক যোগাযোগ ও ঐক্য না থাকলে কারও রক্ষা হবে না।

১ দিন আগে

জনস্বার্থের তোয়াক্কা না করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: মজিবুর রহমান মঞ্জু

জনস্বার্থের তোয়াক্কা না করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: মজিবুর রহমান মঞ্জু


আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, মধ্যপ্রাচ্যের সংঘাত, পরিবহন ও আমদানি ব্যয় বৃদ্ধির বাস্তবতা রয়েছে। তবে সেই চাপ একসঙ্গে জনগণের ওপর চাপিয়ে দেওয়ার পরিবর্তে ধাপে ধাপে ও ভারসাম্যপূর্ণভাবে মূল্য সমন্বয় করা যেতো। কিন্তু জনস্বার্থের তোয়াক্কা না করে ৭ মাসে ২ বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ ঘটেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিজয়নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি: জনস্বার্থ ও অর্থনীতির ওপর প্রভাব নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান এ সব দাবি জানান। সংবাদ সম্মেলনে জ্বালানির প্রভাব নিয়ে মূল বক্তব্য রাখেন দলের ছায়া সরকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান। দলের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলে যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া,অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, মোঃ আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুল, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান। মজিবুর রহমান মঞ্জু বলেন, সরকার ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে। এর মধ্যে ডিজেলের দাম ১১৫ থেকে ১৩৫ টাকা হয়েছে। কৃষি, সেচ, গণপরিবহন ও পণ্য পরিবহনে ডিজেলের ব্যবহার বেশি হওয়ায় এ মূল্যবৃদ্ধির বহুমাত্রিক প্রভাব পড়বে কৃষক, শ্রমিক, পরিবহন খাত ও সাধারণ ভোক্তার ওপর।আন্তর্জাতিক বাজারের বাস্তবতা সরকারকে মোকাবিলা করতে হবে। কিন্তু সেই চাপ একবারে জনগণের ওপর চাপিয়ে দিতে হবে,এমন কোনো নীতি নেই। আমাদের প্রয়োজন price shock নয়, price adjustment।এবি পার্টির চেয়ারম্যান বলেন, ডিজেলের দাম বাড়ায় সেচ পাম্প, পাওয়ার টিলার, হারভেস্টার ও অন্যান্য কৃষিযন্ত্রের পরিচালন ব্যয় বাড়বে। ফলে কৃষিপণ্যের উৎপাদন ও পরিবহন ব্যয়ও বাড়তে পারে। সামনে বোরো মৌসুম হওয়ায় এর প্রভাব আরও গুরুত্বপূর্ণ।আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ২৬ শতাংশ এবং জাতীয় মজুরি বৃদ্ধির হার ৮ দশমিক ০৫ শতাংশ ছিল। এমন পরিস্থিতিতে জ্বালানির মূল্যবৃদ্ধি মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতার ওপর আরও চাপ তৈরি করবে।মঞ্জু বলেন, জ্বালানির দাম বাড়লে বাস ও পণ্যবাহী যানবাহনের পরিচালন ব্যয় বাড়ে। এর প্রভাব পরিবহন ব্যয় থেকে পাইকারি ও খুচরা বাজারে গিয়ে শেষ পর্যন্ত সাধারণ ভোক্তার ওপর পড়ে।শুধু প্রতি লিটারে ২০ টাকা বাড়ানো হয়েছে,এভাবে দেখলে বাস্তব অর্থনীতির পুরো চিত্র পাওয়া যাবে না। জ্বালানির দাম বাড়ে, পরিবহন খরচ বাড়ে, এরপর পণ্যের দাম বাড়ে, বলেন তিনি।জ্বালানির প্রভাব নিয়ে মূল বক্তব্যে ছায়া সরকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান বলেন, সরকার জানিয়েছে মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে বেশি দামে জ্বালানি কিনে কম দামে বিক্রি করায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (BPC) প্রায় ২২ হাজার ৮৭৬ কোটি টাকা লোকসান করেছে। এ চাপ বাস্তব হলেও আন্তর্জাতিক বাজারদর, freight, insurance, exchange rate, tax, handling ও distribution cost এবং BPC-এর প্রকৃত ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব জনগণের সামনে প্রকাশ করা প্রয়োজন।তিনি বলেন, সংকটকালীন সময়ে আমদানি শুল্ক ও কর সাময়িকভাবে সমন্বয়, BPC-এর দক্ষতা বৃদ্ধি, অপচয় ও জ্বালানি চুরি বন্ধের বিষয়গুলোও বিবেচনায় নেওয়া উচিত।এবি পার্টির এই নেতা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ১. কৃষি, সেচ, গণপরিবহন ও পণ্য পরিবহনে ব্যবহৃত ডিজেলের ওপর চাপ কমাতে পৃথক মূল্যনীতি গ্রহণ;২. একবারে বড় মূল্যবৃদ্ধির পরিবর্তে ধাপে ধাপে মূল্য সমন্বয়;৩. আন্তর্জাতিক বাজার, freight, exchange rate, import cost ও করের ভিত্তিতে স্বচ্ছ ও formula-based pricing mechanism কার্যকর এবং দাম কমলে জনগণকে সুফল দেওয়া;৪. সংকটকালে আমদানি শুল্ক ও কর সাময়িকভাবে সমন্বয়ের বিষয় বিবেচনা;৫. প্রকৃত কৃষক ও কৃষিযন্ত্রের জন্য targeted diesel support চালু;৬. জ্বালানি মূল্যবৃদ্ধির সুযোগে অযৌক্তিক পরিবহন ভাড়া বৃদ্ধি ঠেকাতে কার্যকর ভাড়া সমন্বয় ব্যবস্থা;৭. BPC-এর আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ, procurement, system loss ও জ্বালানি চুরির ওপর স্বাধীন পূর্ণাঙ্গ অডিট;৮. সীমান্তপথে জ্বালানি পাচার বন্ধে ডিজিটাল ট্র্যাকিং ও চোরাচালান সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা;৯. সংকট মোকাবিলায় Strategic Fuel Emergency Fund গঠন;১০. সামাজিক নিরাপত্তা কর্মসূচির অডিট ও সমন্বয়ের মাধ্যমে নিম্নআয়ের মানুষের জন্য লক্ষ্যভিত্তিক সহায়তা;১১. দীর্ঘমেয়াদে দেশীয় জ্বালানি অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতায় বিনিয়োগ বাড়াতে হবে। ব্যারিস্টার নোমান আরো বলেন, জ্বালানি নিরাপত্তা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষি উৎপাদন, মানুষের ক্রয়ক্ষমতা ও রাষ্ট্রের আর্থিক সক্ষমতার মধ্যে ভারসাম্য রেখে নীতি গ্রহণ করতে হবে। আন্তর্জাতিক বাজারের বাস্তবতা মেনে নিয়েও জনগণের ওপর এককালীন বড় মূল্য-শক এড়ানো সম্ভব।সরকারের রাজস্ব বাড়াতে হবে, কিন্তু মানুষের পকেট কেটে নয়। কর ফাঁকি বন্ধ, অপ্রয়োজনীয় সরকারি ব্যয় কমানো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অপচয় ও দুর্নীতি বন্ধ এবং progressive revenue mobilisation-এর মাধ্যমে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নিতে হবে।আমাদের প্রয়োজন price shock নয়, price adjustment; প্রয়োজন এককালীন চাপ নয়, বরং স্বচ্ছ, পূর্বানুমানযোগ্য ও ন্যায়সংগত জ্বালানি মূল্যনীতি, বলেন তিনি।

১ দিন আগে

এমপি-মন্ত্রীদের ‘সুযোগ-সুবিধা বাড়ালে’ কঠোর বিরোধিতা করব: জামায়াত আমির

এমপি-মন্ত্রীদের ‘সুযোগ-সুবিধা বাড়ালে’ কঠোর বিরোধিতা করব: জামায়াত আমির


মানুষের নানা সংকটের মধ্যে এমপি-মন্ত্রীদের ‘আর্থিক সুবিধা বাড়ানোর প্রক্রিয়ায়’ বিরোধিতা করার ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর সঙ্গে বিট সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি এমন প্রতিক্রিয়া জানান।জামায়াত আমির বলেন, ‘এমপি মন্ত্রীদের আর্থিক সুবিধা বাড়ানোর আলোচনা চলছে। এই উদ্যোগ নেওয়া হলে আমরা তার কঠোর বিরোধিতা করব।’তিনি বলেন, ‘গোটা সমাজ একটা সংকটের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছে। আর আমরা সংসদ সদস্যরা আমাদের সুযোগ-সুবিধা বাড়াবো? এটা প্রশ্নই ওঠে না।‘সরকারকে সতর্ক থাকতে হবে, এ ধরনের কোনো উদ্যোগ যেন নেওয়া না হয়। নিলে আমরা সুস্পষ্টভাবে বিরোধিতা করবো।’শফিকুর রহমান বলেন, সংসদ সদস্যরা জনগণের প্রয়োজনে সংসদে গেছেন, বেতনের বিনিময়ে সংসদ সদস্য হওয়ার জন্য নয়। দেশের ১৮ কোটি মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন হলে তখন সবার সঙ্গে অংশীদার হতে তাদের আপত্তি থাকবে না।তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে জামায়াতে ইসলামী সরকারি প্লট না নেওয়া এবং শুল্কমুক্ত গাড়ির সুবিধা গ্রহণ না করার ঘোষণা দিয়েছিল। পরে সংসদেও এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।‘আমরা বলেছিলাম, সরকারি প্লট নেবো না। সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি কেনার সুযোগ আছে, সেটাও নেবো না। আলহামদুলিল্লাহ, আমরা পেরেছি। সরকারি দলও একই সিদ্ধান্ত নেওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছি,’ বলেন তিনি।বিরোধীদলীয় নেতা বলেন, তারা সংসদকে জনগণের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চান। সংসদ সদস্যদের শাসকের মানসিকতা পরিহার করে সেবকের মানসিকতা নিয়ে কাজ করা উচিত।সংসদে বিভিন্ন ইস্যুতে তাদের দেওয়া নোটিশ আলোচনার সুযোগ না পাওয়ার অভিযোগ করে শফিকুর রহমান বলেন, জ্বালানি, সার, বিদ্যুৎ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিশু ধর্ষণ ও হত্যা এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে তারা দফায় দফায় নোটিশ দিয়েছেন। কিন্তু সব নোটিশ আলোচনায় আনা হচ্ছে না।তিনি বলেন, একটি অধিবেশনে তেলের সংকট নিয়ে তাদের নোটিশের পর সরকারি ও বিরোধী দলের পাঁচজন করে সদস্য নিয়ে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। কমিটি গঠনের পর মানুষের মধ্যে তৈরি হওয়া আতঙ্কও কমে যায় বলে দাবি করেন তিনি।দেশের শিল্প ও বিশেষ করে তৈরি পোশাক খাতের সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা।তিনি বলেন, উৎপাদন কমে গেলে শিল্পমালিকেরা সংকটে পড়বেন এবং শ্রমিক ছাঁটাই হতে পারে। এতে শুধু শ্রমিক নয়, তাদের পরিবারও অর্থনৈতিক ঝুঁকিতে পড়বে।‘একজন লোক বিপদে পড়ার মানে একটা পরিবার বিপদে পড়া। তার সন্তানদের লেখাপড়া, খাওয়া-দাওয়া, চিকিৎসা- সবকিছুই বিপদে পড়ে যায়। এই জায়গাগুলো সত্যকে সত্য হিসেবে তুলে ধরা না হলে আমরা জনগণের স্বার্থ রক্ষা করতে পারব না,’ বলেন তিনি।জামায়াতের সাম্প্রতিক লংমার্চ নিয়ে সমালোচনার জবাবে শফিকুর রহমান বলেন, তাদের কর্মসূচিগুলো শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খলভাবে পালন করা হয়েছে।কর্মসূচি বানচাল করতে কেউ আতঙ্কের পরিবেশ তৈরি করে থাকলে তার দায় তাদের বলেও মন্তব্য করেন তিনি।জামায়াত আমির বলেন, ‘আমি আগামীকাল লংমার্চ করবো, আর আজকে ককটেল ফুটাবো, বাসে আগুন দেবো, ঢাকাকে অস্থির করবো- এটা কোনো পাগলও করবে না। আমি তো চাইবো আমার কর্মসূচি সফল হোক।’জামায়াতের কর্মসূচিকে কেন্দ্র করে যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের কর্মসূচি বানচাল করার জন্য যদি কেউ এ ধরনের প্যানিক পরিস্থিতি তৈরি করে থাকে, দায় তাদের।’সাম্প্রতিক জ্বালানি তেলের দাম বাড়ানোর সমালোচনা করে শফিকুর রহমান বলেন, এক লিটার জ্বালানির দাম ২০ টাকা বাড়লে এর প্রভাব শুধু গাড়িচালকের ওপর পড়ে না; পরিবহন ব্যয়, পণ্য পরিবহন ও বাজারদরেও এর প্রভাব পড়ে।সংবাদমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, দেশের স্বার্থে গণমাধ্যমকে সত্য তুলে ধরতে হবে। কখনো কোনো বক্তব্যের অংশবিশেষ নিয়ে ‘ফটোকার্ড’ তৈরি করে প্রচার করা হলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় বলেও মন্তব্য করেন তিনি।শফিকুর রহমান বলেন, ‘আমি ইন্টারভিউতে যা বলি, ফটোকার্ডে তা আসে না। মিসলিড করা হয়। কাটপিস—লেজ নাই, মাথা নাই, মাঝখান থেকে শুধু পেট উঠিয়ে দেওয়া হয়। এর মাধ্যমে মানুষ কনফিউজড হয়।’সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, কোনো গণমাধ্যমের ওপর অসঙ্গত আচরণ হলে সেটিও সংবাদমাধ্যমে তুলে ধরা প্রয়োজন। এতে সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলার জন্য রাজনৈতিক দলগুলো একটি রেফারেন্স পাবে।গণমাধ্যমকে রাষ্ট্রের ‘চতুর্থ স্তম্ভ’ হিসেবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের অন্য প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিও শক্তিশালী থাকে।তিনি বলেন, রাষ্ট্রের তিনটি সাংবিধানিক স্তম্ভ সংসদ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ। সাংবিধানিকভাবে স্বীকৃত না হলেও গণমাধ্যম এসব প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন তিনি।গণমাধ্যমের মালিক ও সাংবাদিকদের মধ্যে ভালো বোঝাপড়ার প্রয়োজনীয়তার কথাও বলেন শফিকুর রহমান। সাংবাদিকদের বেতন-বোনাস ও অন্যান্য অধিকার নিয়ে সংসদের ভেতরে এবং বাইরে কথা বলার আশ্বাস দেন তিনি।সাংবাদিকদের নিজেদের সংগঠনের মাধ্যমে সমস্যাগুলো লিখিতভাবে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব সমস্যা পেলে তাদের পক্ষে সংসদে ও সংসদের বাইরে বিষয়গুলো নিয়ে কাজ করা সহজ হবে।বিদেশ সফরের প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, বিরোধীদলীয় নেতা হওয়ার পর বিভিন্ন দেশে সফরে গেলেও তিনি সরকারি খরচে যাননি। রাষ্ট্রীয় অর্থের ওপর চাপ সৃষ্টি করতে চান না বলেও জানান তিনি।নিজের জন্য বরাদ্দ করা সরকারি বাসা প্রসঙ্গে তিনি বলেন, সেটি তাকে স্থায়ীভাবে দেওয়া হয়নি; সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালনের জন্য ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। সেখানে বিভিন্ন কূটনীতিক, ব্যবসায়ী, সংগঠন ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বলেও জানান তিনি।মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, মাওলানা আব্দুল হালিম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল ইসলাম খান মিলন, মোবারাক হোসাইন, মোয়াযযম হোসাইন হেলাল, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ও সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

২ দিন আগে

সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমির

সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমির

২২ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:৪৪:৩৫

রিজভীর নেতৃত্বে রাজধানীতে পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে মিছিল

রিজভীর নেতৃত্বে রাজধানীতে পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে মিছিল

২২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪৭:৫২

নুরুল ইসলাম নয়নের সাথে কানাডা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ

নুরুল ইসলাম নয়নের সাথে কানাডা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ

২২ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২:০৪:৪১

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বরদাশত করা হবে না: ড. মারুফ

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বরদাশত করা হবে না: ড. মারুফ

২১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:৫২:৫৭

সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: মিয়া গোলাম পরওয়ার

সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: মিয়া গোলাম পরওয়ার

২১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:০৭:২০

জ্বালানির মূল্যবৃদ্ধির নামে সরকারের হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহার করুন: লেবার পার্টির চেয়ারম্যান

জ্বালানির মূল্যবৃদ্ধির নামে সরকারের হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহার করুন: লেবার পার্টির চেয়ারম্যান

২১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:১১:৫৯

অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

২১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৪৭:৪৬

এক লাফে ২০ টাকা মূল্যবৃদ্ধি: জনগণের ওপর নতুন করে বোঝা চাপানো হলো: এবি পার্টি

এক লাফে ২০ টাকা মূল্যবৃদ্ধি: জনগণের ওপর নতুন করে বোঝা চাপানো হলো: এবি পার্টি

২১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪০:০১

প্রধানমন্ত্রীর দেশপ্রেম ও মানবিকতা রাষ্ট্র পরিচালনার নিয়ামক শক্তি: ড. খন্দকার মারুফ

প্রধানমন্ত্রীর দেশপ্রেম ও মানবিকতা রাষ্ট্র পরিচালনার নিয়ামক শক্তি: ড. খন্দকার মারুফ

২০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩৫:০১

গণভোট উপেক্ষা করে সংবিধান সংশোধন মানবে না ১১ দল

গণভোট উপেক্ষা করে সংবিধান সংশোধন মানবে না ১১ দল

২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৭:১৪

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বিএনপি

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বিএনপি

২০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৯:১৫

1–15 / মোট 742টি সংবাদ | পৃষ্ঠা 1 / 50
শিরোনাম
গোপন প্রতিবেদন দিয়ে চাকরি কেড়ে নেওয়া চলবে না: এবি পার্টি নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ লঞ্চ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ, জব্দ লঞ্চ, আটক ২ ৭ দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়বে বিএনপি: রিজভী মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩ আজকের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী লঞ্চ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ, তিন ঘণ্টায়ও আসেনি উদ্ধারকারী দল, আটক ২ ফ্যাসিস্টদের সঙ্গে বিরোধী দলের মিল রয়েছে: এ্যানি ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ হান্নান মাসউদের বক্তব্য ঘিরে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন মেঘনায় ট্রলারডুবি: ২৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি ৪ জনের আওয়ামী লীগকে ফেরাতে সরকারের ভেতরে থাকা একটি চক্র কাজ করছে: গোলাম পরওয়ার সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট গোপন প্রতিবেদন দিয়ে চাকরি কেড়ে নেওয়া চলবে না: এবি পার্টি নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ লঞ্চ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ, জব্দ লঞ্চ, আটক ২ ৭ দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়বে বিএনপি: রিজভী মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩ আজকের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী লঞ্চ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ, তিন ঘণ্টায়ও আসেনি উদ্ধারকারী দল, আটক ২ ফ্যাসিস্টদের সঙ্গে বিরোধী দলের মিল রয়েছে: এ্যানি ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন জনের মৃত্যু, আক্রান্ত ১২৬৫ হান্নান মাসউদের বক্তব্য ঘিরে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন মেঘনায় ট্রলারডুবি: ২৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি ৪ জনের আওয়ামী লীগকে ফেরাতে সরকারের ভেতরে থাকা একটি চক্র কাজ করছে: গোলাম পরওয়ার সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট