নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৪:০৯
ইফতার মাহফিলেও মির্জা আব্বাসের সঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারীর দুষ্টুমি!
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলেও মির্জা আব্বাসকে খানিকক্ষণ উদ্বিগ্ন করে তোলেন পাটওয়ারী। ইফতারের কিছুক্ষণ আগে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এগিয়ে যান। কিছুক্ষণ কথা বলেন। অনতিদূরে বসেছিলেন মির্জা আব্বাস। তিনি বারবার লক্ষ্য রাখছিলেন পাটওয়ারী আবার তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে কোনো অভিযোগ করেন কি না।
প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী এগিয়ে যান মির্জা আব্বাসের দিকে। মোলাকাত করে বলেন, ‘আব্বাস ভাই! ভয় পাইয়েন না। কিছু বলি নাই।’
এরপর সহাস্যে করমর্দন শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী নিজ আসনে বসেন। এ সময় সমবেতদের মধ্যে হাসির রোল পড়ে।