ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

ওমরাহ ভিসায় নতুন শর্ত দিল সৌদি আরব

ওমরাহ ভিসায় নতুন শর্ত দিল সৌদি আরব


মাল্টিপল-এন্ট্রি বা একাধিকবার প্রবেশের ওমরাহ ভিসাধারীদের জন্য নতুন নির্দেশনা ও শর্ত জারি করেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী, মাল্টিপল ভিসার মেয়াদ এক বছর হলেও ওমরা যাত্রীদের প্রতিবার দেশটিতে প্রবেশের পূর্বে নিবন্ধিত সার্ভিস প্যাকেজ বুকিং ও ওমরাহ পারমিট বা অনুমতিপত্র নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। খবর গালফ নিউজের।সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, মাল্টিপল-এন্ট্রি ভিসাধারীদের সৌদি আরবে ভ্রমণের পূর্বে ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে লাইসেন্সপ্রাপ্ত কোনো ওমরাহ সেবাদাতার কাছ থেকে আবশ্যিকভাবে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। এছাড়া সৌদি প্রবেশের আগেই নুসুক অ্যাপ থেকে ওমরাহ অনুমতিপত্র সংগ্রহ নিশ্চিত করতে হবে।উল্লেখ্য, গত জুলাই মাসে চালু হওয়া এই একাধিকবার প্রবেশের ওমরাহ ভিসাটি ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন বা এক বছরের জন্য বৈধ থাকে। এর আওতায় ভিসা ধারণকারীরা এক বছরে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সৌদি আরবে অবস্থান করার সুযোগ পান।মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনকারীদের ভ্রমণ সহজ করতে এই ভিসা সুবিধা দেওয়া হলেও অন্যান্য নিয়ম একই থাকছে। তাই প্রতিবার ওমরাহ করতে যাওয়ার আগে আলাদা করে সার্ভিস প্যাকেজ কেনা ও অ্যাপ থেকে অনুমতি নেওয়ার নিয়ম মানতেই হবে। তবে খেয়াল রাখতে হবে, নুসুক অ্যাপ থেকে নেওয়া ওমরাহের অনুমতির তারিখ ও কেনা সার্ভিস প্যাকেজের তারিখ যেন হুবহু এক হয়।প্রথমবার সফরের ক্ষেত্রে নুসুক থেকে সার্ভিস প্যাকেজ কেনার পরই ভিসার আবেদন করতে হয়। পরবর্তীতে ভ্রমণের ক্ষেত্রে শুধু ভিসা সচল থাকলেই চলবে না, প্রতিবার নতুন করে বুকিং ও পারমিট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একই সঙ্গে ফ্লাইট বোডিংয়ের আগেই যাত্রীর ভ্রমণের যোগ্যতা ও ৯০ দিনের অনুমোদিত মেয়াদের হিসাব রাখা হবে।

২ ঘন্টা আগে

রোমে ৪০ ঘণ্টার ভোগান্তির পর ঢাকায় পৌঁছাল বিমানের ফ্লাইট

রোমে ৪০ ঘণ্টার ভোগান্তির পর ঢাকায় পৌঁছাল বিমানের ফ্লাইট


ইতালির রোমে ৪০ ঘণ্টা আটকে থাকার পর অবশেষে ঢাকায় পৌঁছেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ অপেক্ষায় আবাসন, পর্যাপ্ত খাবার ও জরুরি ওষুধ না পাওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। দেশে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করলেও, বিমানের সেবার মান বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।কানাডার টরন্টো থেকে বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যার দিকে ঢাকার উদ্দেশে রওনা হয় বাংলাদেশ বিমানের বিজি-৩০৬ ফ্লাইটটি। শুক্রবার (৭ আগস্ট) সকালে জ্বালানি নিতে ইতালির রোমে ১ ঘণ্টার ট্রানজিটে থামে ফ্লাইটটি। তবে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পর অনিশ্চয়তায় পড়ে ফ্লাইটটি।ত্রুটি সারাতে না পারলেও যাত্রীদের বিমানেই ৮ ঘণ্টা বসিয়ে রাখার অভিযোগ করেন যাত্রীরা। এমনকি বন্ধ করে দেয়া হয় এসিও। এরপর বিমান থেকে নামিয়ে অন্যান্য দেশের পাসপোর্টধারীদের হোটেলে থাকার ব্যবস্থা করলেও রোমের ফিউমিচিনো বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি না থাকায় ভেতরেই আটকা পড়েন বাংলাদেশের পাসপোর্টধারী প্রায় ১৭০ জন যাত্রী।এ সময় লাউঞ্জে জায়গা না হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। মাত্রা ছাড়ায় শিশু ও বয়স্ক যাত্রীদের ভোগান্তি। তারা অভিযোগ করেন, পর্যাপ্ত খাবারও সরবরাহ করা হয়নি বিমান বাংলাদেশের পক্ষ থেকে। জরুরি ওষুধের সংকটে পড়েন অনেকেই। পরবর্তীকালে বাংলাদেশ থেকে যন্ত্রাংশ ও প্রকৌশলী যাওয়ার পর যান্ত্রিক ত্রুটি সারিয়ে উড্ডয়নের জন্য প্রস্তুত হয় ফ্লাইট। দীর্ঘ ৪০ ঘণ্টার ভোগান্তির পর রোম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বিজি-৩০৬। রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ফ্লাইটটি। আর কোনো যাত্রীকেই যেন এমন দুর্ভোগে পড়তে না হয়, সেই দাবিও জানান তারা।

১ সপ্তাহ আগে

হজের নিবন্ধন শুরু, করবেন যেভাবে

হজের নিবন্ধন শুরু, করবেন যেভাবে


২০২৭ সালের হজে যেতে আগ্রহীদের জন্য সোমবার (২৭ জুলাই) থেকে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ সময়সূচি নির্ধারণ করেছে।আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় ই-হজ সিস্টেমের মাধ্যমে প্রাথমিক নিবন্ধন করা যাবে।হজে যেতে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যেই প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। এর আগে প্রত্যেক হজযাত্রীকে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা যাবে।প্রাথমিক নিবন্ধনকারীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত হজ প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।যেভাবে করবেন নিবন্ধনসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক ব্যক্তিরা ই-হজ সিস্টেমে ইউজার তৈরি করে নিজেরাই নিবন্ধন করতে পারবেন। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ থাকবে।সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে অর্থ জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হবে।অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য হজ পোর্টালে সংশ্লিষ্ট এজেন্সির প্রোফাইলে পাওয়া যাবে।নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শর্তহজে যেতে আগ্রহীদের এমন পাসপোর্ট থাকতে হবে, যার মেয়াদ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং হজ প্যাকেজ নির্বাচন করতে হবে।তবে ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না। একইভাবে গুরুতর হৃদরোগ, ফুসফুস, লিভার বা কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি, স্নায়ুবিক বা মানসিক রোগী এবং ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিরা হজ পালনের জন্য অনুমোদিত হবেন না।এ ছাড়া কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি গ্রহণরত ক্যানসার রোগীরাও হজে যাওয়ার অনুমতি পাবেন না।জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সক্রিয় সংক্রামক রোগ, যেমন যক্ষ্মা ও হেমোরেজিক ফিভারে আক্রান্ত ব্যক্তিরাও হজে যেতে পারবেন না।পাশাপাশি গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা কিংবা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা কোনো নারী পাবেন না হজযাত্রী ফিটনেস সনদ।

২ সপ্তাহ আগে

পবিত্র আশুরা আজ

পবিত্র আশুরা আজ


যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদায় আজ (শুক্রবার) দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র আশুরা। ইসলামী ইতিহাসে একই সঙ্গে আনন্দ, কৃতজ্ঞতা ও কারবালার শোকাবহ স্মৃতির দিন ১০ মহররম।দিনটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে কোরআনখানি, মিলাদ, দোয়া ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া কারবালার হৃদয়বিদারক ঘটনার স্মরণে শিয়া সম্প্রদায় আজ পুরান ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিলসহ নানা কর্মসূচি পালন করছে।১৪৪৮ হিজরি সনের ১০ মহররম, পবিত্র আশুরা আজ। ইসলামী ইতিহাসে দিনটি একই সঙ্গে আনন্দ, কৃতজ্ঞতা ও শোকের স্মৃতি বহন করে। প্রতিবছরের মতো এবারও বাংলাদেশসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। আজ সরকারি ছুটি। ‘আশুরা’ শব্দের অর্থ দশম। মহররম মাসের ১০ তারিখে দিনটি পালিত হওয়ায় একে আশুরা বলা হয়।আশুরা ইসলামী ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ একটি দিন। হাদিস অনুযায়ী, এই দিনে হজরত মুসা (আ.) ও তার অনুসারীরা ফেরাউনের নির্যাতন থেকে মুক্তি পান। এ ঘটনার স্মরণে শুকরিয়াস্বরূপ এই দিনে রোজা রাখার প্রতি বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। ইহুদিদের অনুসৃত প্রথার সঙ্গে সাদৃশ্য এড়াতে রাসুলুল্লাহ (সা.) আশুরার আগের বা পরের দিনসহ আরও একটি রোজা রাখার নির্দেশ দিয়েছেন।একটি সহিহ হাদিসে আশুরার ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণিত হয়েছে। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) মদিনায় এসে দেখেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখছে। তিনি জানতে চাইলে তারা বলেন, এই দিনে আল্লাহ বনি ইসরাঈলকে শত্রুর কবল থেকে মুক্তি দিয়েছিলেন, তাই হজরত মুসা (আ.) এই দিনে রোজা রাখতেন। তখন রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘মুসা (আ.)-এর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমি তোমাদের চেয়ে অধিক নিকটবর্তী।’ এরপর তিনি নিজে রোজা রাখেন এবং অন্যদেরও এই রোজা পালনের নির্দেশ দেন (সহিহ বুখারি, হাদিস ২০০৪)।মুসলমানদের একটি বড় অংশ এই দিনে নফল রোজা পালন করেন। ধর্মীয় বর্ণনা অনুযায়ী, আশুরার রোজার বিশেষ ফজিলতের কথা হাদিসে উল্লেখ রয়েছে। নবী করিম (সা.) নিজেও এই রোজা পালন করেছেন এবং উম্মতকে তা পালনে উৎসাহিত করেছেন।কিন্তু ইতিহাসের নির্মম ঘটনাক্রমে, বহু বছর পর এই একই দিনে (১০ মহররম) ঘটে যায় কারবালা প্রান্তরে হৃদয়বিদারক ঘটনা। ৬১ হিজরির ১০ মহররমে মহানবী মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.) এবং তার পরিবারের সদস্যসহ সঙ্গীরা শাহাদাতবরণ করেন।আশুরা উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পৃথক বাণীতে বলেন, পবিত্র আশুরার শাশ্বত বাণী মানুষকে অন্যায়-অবিচার ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় এবং সত্য, সুন্দর ও আলোর পথে চলার অনুপ্রেরণা দেয়।প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে বলেন, ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষ কিংবা সামাজিক বৈরিতার কোনো স্থান নেই। তিনি সবাইকে আশুরার শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সমাজে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার আহ্বান জানান।আশুরা উপলক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে কোরআনখানি, মিলাদ, দোয়া ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। ধর্মপ্রাণ মুসল্লিদের অনেকে গতকাল (৯ মহররম) ও আজ নফল রোজা পালন করেছেন। শিয়া সম্প্রদায় কারবালার শোকাবহ ঘটনার স্মরণে তাজিয়া মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।এ উপলক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ নির্দেশনা জারি করেছে।

১ মাস আগে

পবিত্র কাবা শরীফ নতুন গিলাফে সজ্জিত হলো

পবিত্র কাবা শরীফ নতুন গিলাফে সজ্জিত হলো

১৬ জুন ২০২৬ সকাল ১০:১৬:৫০

লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান, হাজিদের অশ্রুতে ভিজল পুণ্যভূমি

লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান, হাজিদের অশ্রুতে ভিজল পুণ্যভূমি

২৬ মে ২০২৬ রাত ০৬:৪৪:০৩

আজ পবিত্র হজ: আরাফার প্রান্তরে লাখো ধ্বনিতে  ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’

আজ পবিত্র হজ: আরাফার প্রান্তরে লাখো ধ্বনিতে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’

২৬ মে ২০২৬ সকাল ১১:১৮:২৪

শুরু হলো হজের আনুষ্ঠানিকতা

শুরু হলো হজের আনুষ্ঠানিকতা

২৫ মে ২০২৬ দুপুর ০২:১২:০২

হজের দিনের অবিশ্বাস্য ফজিলত

হজের দিনের অবিশ্বাস্য ফজিলত

২৩ মে ২০২৬ রাত ১০:০০:২৫

কোরবানির কতদিন আগে চুল-নখ কাটতে হয়

কোরবানির কতদিন আগে চুল-নখ কাটতে হয়

১৪ মে ২০২৬ রাত ০৬:১৫:১২

জুমার দিনে যে সব আমল করবেন

জুমার দিনে যে সব আমল করবেন

৮ মে ২০২৬ দুপুর ০১:১২:৪০

বাংলাভাষী পাঠকদের মাঝে পাঠাভ্যাস বাড়াতে হবে: ড.মিজানুর রহমান আজহারি

বাংলাভাষী পাঠকদের মাঝে পাঠাভ্যাস বাড়াতে হবে: ড.মিজানুর রহমান আজহারি

১৬ এপ্রিল ২০২৬ সকাল ১০:৪৪:৩৪

ওমরাহ ভিসাধারীদের সৌদি ছাড়ার নির্দেশ

ওমরাহ ভিসাধারীদের সৌদি ছাড়ার নির্দেশ

৪ এপ্রিল ২০২৬ রাত ০৬:০৯:০২

ঢাকার ধামরাইয়ে সৌদির সাথে মিল রেখে ঈদুল ফিতর

ঢাকার ধামরাইয়ে সৌদির সাথে মিল রেখে ঈদুল ফিতর

২০ মার্চ ২০২৬ দুপুর ০২:১৭:০৯

পবিত্র জুমাতুল বিদা আজ

পবিত্র জুমাতুল বিদা আজ

২০ মার্চ ২০২৬ সকাল ১০:৪৯:০২

1–15 / মোট 30টি সংবাদ | পৃষ্ঠা 1 / 2
শিরোনাম
কলকাতার চলচ্চিত্র উৎসবে ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’ ১৭ বছরে কেউ নজর দেয়নি, তাই স্বাস্থ্যসেবাকে নতুন করে সাজাতে চাই: স্বাস্থ্যমন্ত্রী হাসিনাকে ফেরত না পাঠালে ভারত যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ায় ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা, নিহত ৬ ওমরাহ ভিসায় নতুন শর্ত দিল সৌদি আরব নিজেদের ব্যর্থতাকে ঢাকতে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে: জামায়াত সেক্রেটারি দুর্দিনে যারা রাজপথে টিকে থাকেন, তারাই দলের আসল প্রাণ: খোকন তালুকদার ভাঙ্গায় কুমার নদীতে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার 'প্লাবণ ভূমিতে মৎস্য চাষ' পদ্ধতি পুনরায় চালু করলে জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হবে: ড. মারুফ নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ কলকাতার চলচ্চিত্র উৎসবে ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’ ১৭ বছরে কেউ নজর দেয়নি, তাই স্বাস্থ্যসেবাকে নতুন করে সাজাতে চাই: স্বাস্থ্যমন্ত্রী হাসিনাকে ফেরত না পাঠালে ভারত যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ায় ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা, নিহত ৬ ওমরাহ ভিসায় নতুন শর্ত দিল সৌদি আরব নিজেদের ব্যর্থতাকে ঢাকতে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে: জামায়াত সেক্রেটারি দুর্দিনে যারা রাজপথে টিকে থাকেন, তারাই দলের আসল প্রাণ: খোকন তালুকদার ভাঙ্গায় কুমার নদীতে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার 'প্লাবণ ভূমিতে মৎস্য চাষ' পদ্ধতি পুনরায় চালু করলে জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হবে: ড. মারুফ নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ