ওমর ফারুক সোহাগ:কক্সবাজার প্রতিনিধি,
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬ রাত ০৮:৫৭:৩৪
রামুতে দানোত্তম পবিত্র কঠিন চীবর দানানুষ্ঠান অনুষ্ঠিত
কক্সবাজারের রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় ও পুণ্যময় আয়োজন দানোত্তম পবিত্র কঠিন চীবর দানানুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সোমবার (২৩ নভেম্বর) রামু উপজেলার হাইটুপি এলাকার সংঘজ্যোতি বৌদ্ধ বিহারে দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রয়াত স্বামী কালু বড়ুয়ার পারলৌকিক সদগতি কামনায় এ পুণ্যানুষ্ঠান উৎসর্গ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান ব্রতী হিসেবে রয়েছেন আরতি বড়ুয়ার পরিবারবর্গ।
আয়োজিত অনুষ্ঠানে বুদ্ধপূজা, ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলন, পূজনীয় ভিক্ষুসংঘকে প্রাতঃরাশ প্রদান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, জ্ঞাতিভোজন, চীবর ও কল্পতরু নিয়ে গ্রাম প্রদক্ষিণ এবং কঠিন চীবর দানসভাসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মৈত্রী বিহার, শ্রীকুল, রামুর অধ্যক্ষ ভদন্ত বিজয় রক্ষিত মহাথের। এতে বিভিন্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, ভিক্ষুসংঘ, ধর্মীয় ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকার কথা রয়েছে।
আয়োজকরা জানান, কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও পুণ্যময় দান। এ আয়োজনের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি, বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য ও বিশ্বশান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা রয়েছে।
পরলৌক কালু বড়ুয়ার স্ত্রী সন্তান, শশাঙ্ক বড়ুয়া, প্রবাসী রুবেন বড়ুয়া ও রিগান বড়ুয়া,ও তাদের স্ত্রী সন্তান পরিবারবর্গ এবং যত উদ্যোগ, এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে ধর্মপ্রাণ বৌদ্ধ নর-নারীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন সংঘজ্যোতি বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দ।সবার আশীর্বাদে প্রতিবছর যেন করতে পারে এমন প্রত্যাশা করেন প্রবাসী রুবেন বড়ুয়া।