জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৬:২৯
৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী
৩৮ হাজার ৯৭০ জন আখচাষির মাঝে ১২ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা কৃষি প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর মাদরাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে চাষিদের হাতে এ প্রণোদনা তুলে দেন তিনি।
তার আগে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ বলে বাটন প্রেস করে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তাৎক্ষণিক টাকা মোবাইলে চলে যাওয়ার পর ‘আলহামদুলিল্লাহ’ বলেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে জনসভায় উপস্থিত হাজার হাজার নেতাকর্মীও ‘আলহামদুলিল্লাহ’ বলেন।
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুসহ নেতাকর্মীরা এই জনসভায় উপস্থিত রয়েছেন।