খুলনা সিনিয়র জেলা প্রতিনিধিঃ
প্রকাশ : ৫ মার্চ ২০২৬ সকাল ১১:৫১:৫৮
খুলনার ডাক বাংলা মোড়ে কুপিয়ে ও গুলি করে সাবেক শ্রমিক নেতাকে হত্যা, আটক এক
খুলনার ডাকবাংলো মোড়ে বাটার দোকানের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে মাসুম বিল্লাহ নামে সাবেক শ্রমিক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পালানোর সময় পুলিশ অস্ত্রসহ অশোক ঘোষ নামে একজনকে আটক করে।
নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন।
ঘটনার পরই স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।