নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২৯:৪৪
ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা
ছোটপর্দার পরিচিত অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরা আত্মহত্যা করেছেন।
২৮ ফেব্রুয়ারি শনিবার দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস
এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
অভিনেতা জাহের আলভী বর্তমানে ঈদের একটি বিশেষ নাটকের শুটিংয়ের
কাজে নেপালে অবস্থান করছেন। সেখানে তিনি ‘দেখা হলো নেপালে’ শিরোনামের নাটকের শুটিং
নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
২০১০ সালের ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে পালিয়ে বিয়ে করেছিলেন
আলভী-ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে। তাদের সংসারে
প্রিয়মায়া নামে একটি কন্যা সন্তান রয়েছে।