নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ দুপুর ১২:৩৫:১৪
দেশে রিজার্ভের পরিমাণ বেড়েছে ৩৬ দশমিক ৬৬ বিলিয়ন ডলার
বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়ে ৩৬ দশমিক ৬৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন খান বলেন, বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ তিন হাজার ৬৬৬ কোটি ৪৪ লাখ ৬০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ তিন হাজার ১৯৬ কোটি ৬২ লাখ ১০ হাজার ডলার। গত ১৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৬৫৪ কোটি ৬১ লাখ ৪০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ১৯০ কোটি ৭০ লাখ ৩০ হাজার ডলার।
এর আগে ১২ জুলাই বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৬৫৮ কোটি ১৯ লাখ ৯০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ১৯৪ কোটি ২৯ লাখ ৬০ হাজার ডলার।
৭ জুলাই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৬৫১ কোটি ৯৭ লাখ ৮০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ১৮৭ কোটি ১৪ লাখ ডলার। ওইদিন আকুর দেনা পরিশোধ করা হয়েছিল ১৪৮ কোটি ৫০ লাখ ৪০ হাজার ডলার। আকু হলো এশিয়ার কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যকার একটি আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার নয়টি দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, তার মূল্য দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়। আকুর সদস্যদেশগুলো হচ্ছে–বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।
এরও আগে গত ৬ জুলাই বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৭৮৪ কোটি ৭৭ লাখ ৭০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৩১৯ কোটি ৯৩ লাখ ৯০ হাজার ডলার। গত ২ জুলাই বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল তিন হাজার ৭৬৫ কোটি ৮৬ লাখ ৩০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল তিন হাজার ৩০১ কোটি ৩১ লাখ ৯০ হাজার ডলার। গত ৩০ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ৭৫৬ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ২৯০ কোটি ছয় লাখ ৩০ হাজার ডলার।