নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ দুপুর ০২:১৫:১৭
কলম্বিয়ায় বিদ্রোহীদের বোমা হামলায় ১৪জন নিহত
কলম্বিয়ায় বোমা হামলায় ১৪ জন নিহত ও অপ্রাপ্তবয়স্কসহ আরও কয়েক ডজন মানুষ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। দক্ষিণ কাউকা অঞ্চলের রাস্তায় ক্ষতিগ্রস্ত যানবাহন ও ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এ হামলার জন্য লাতিন আমেরিকার দীর্ঘদিনের বিদ্রোহী গোষ্ঠী ফার্ক এর ভিন্নমতাবলম্বী উপদলগুলোর সঙ্গে যুক্ত বিদ্রোহীদের দায়ী করেছেন। যদিও প্রেসিডেন্ট ‘সর্বাত্মক শান্তি’ কৌশল নিয়েছেন, তবু ২০১৬ সালে ফার্ক ও সরকারের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর সাম্প্রতিক বছরগুলোতে সেখানে রাজনৈতিক সহিংসতা পুনরায় মাথাচাড়া দিয়ে উঠেছে।
পেত্রো এক্স পোস্টে বলেন, “যারা এই হামলা চালিয়েছে... তারা সন্ত্রাসী, ফ্যাসিবাদী এবং মাদক পাচারকারী।” তিনি এও বলেন, “আমি চাই, আমাদের সেরা সেনারা তাদের মোকাবেলা করুক।” কাউকার স্থানীয় গভর্নর ওক্টাভিও গুজমান এক্স পোস্টে মহাসড়কের উপর উল্টে থাকা যানবাহন এবং বিস্ফোরণের কারণে সৃষ্ট গর্তের একটি ভিডিও পোস্ট করেছেন। গুজমান লিখেছেন, “কাউকা একা এই বর্বরতা মোকাবিলা করতে পারবে না।”
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণটি এতই শক্তিশালী ছিল যে তারা কয়েক মিটার দূরে ছিটকে পড়েছিলেন।
তিনি বলেন, মাদক পাচারকারী একটি চক্রের সদস্যরা ওই হামলা চালানোর চেষ্টা করে।