নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২২:৫৩
যেকোনো সময় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ!
যেকোনো সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে। সিবিএস’র খবরে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। এদিকে দেশ দুইটির মধ্যে দুই দফায় আলোচনা হলেও ফলপ্রসূ কোনো সমাধান আসেনি।
খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন যে, তারা আগামী শনিবারের মধ্যেই ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত।
এ নিয়ে বুধবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে বৈঠক করেছেন।
তবে সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলার ব্যাপারে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
কর্মকর্তারা সিবিএস নিউজকে বলেছেন, এই আলোচনা বিষয়কে ‘পরিবর্তনশীল ও চলমান’ হিসেবে অভিহিত করা হয়েছে। এর কারণ, হোয়াইট হাউজ বিশ্লেষণ করছে যে যদি হামলা চালানো হয় তাহলে ইরান এর প্রতিক্রিয়ায় কি ব্যবস্থা নেবে।
এ ছাড়া হামলা শুরু হলে মধ্যপ্রাচ্যে কি পরণতি বয়ে আনবে সেটিও তারা ভাবছে বলে প্রতিবেদনে বলা হয়।