নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৩৪:৪১
পাকিস্তানে ইমামবাড়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩১, আহত ১৬৯
শুক্রবার জুম্মার নামাজের সময় শেহজাদ টাউনের তারলাই এলাকায় অবস্থিত খাদিজাহ আল-কুবরা ইমামবাড়ায় এই বিস্ফোরণ ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
প্রতিবেদনে বলা হয়, বিস্ফেরণের খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের চিকিৎসার জন্য পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) পাঠানো হচ্ছে।
উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভের দুই দিনের পাকিস্তান সফরের সময় এই হামলার ঘটনা ঘটে।
আরেক সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ইমামবাড়ার প্রবেশপথে বেশ কয়েকজন সন্ত্রাসীরা প্রথমে গুলি চালায় এবং কিছুক্ষণ পরই একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসী ইমামবাড়ার প্রধান গেটে পৌঁছালে নিরাপত্তা রক্ষীরা তাদের থামানোর চেষ্টা করে, যার পরে গুলি বিনিময় শুরু হয়। গুলি বিনিময়ে সময় নিরাপত্তারক্ষীরাও আহত হয়েছেন। এরপর একজান সন্ত্রাসী কমপক্ষে ২০ মিটার ভেতরে দৌড়ে যায় এবং নামাজ চলাকালীন সময়ই আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।
জিও নিউজ আরও জানায়, আত্মঘাতী বোমা হামলাকারী বেশ ভারী বিস্ফোরক ব্যবহার করেছিল, যার ফলে এই ইমামবাড়ার কাছে অবস্থিত অসংখ্য ঘরবাড়ির জানালার কাঁচ ভেঙ্গে গেছে।
এদিকে এই হামলার দায় এখনো স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে গত এক সপ্তাহ ধরে বেলুচিস্তানের সন্ত্রাসী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। জবাবে পাকিস্তানের সেনাবাহিনীর অভিযানে ২১৬ সন্ত্রাসী নিহত হয়েছে।
সূত্র: ডন, জিও নিউজ