আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ৮ মে ২০২৬ বিকাল ০৫:৪১:৩২
শুভেন্দু অধিকারীই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
শুক্রবার (৮ মে) ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ পশ্চিমবঙ্গে সফরে এসে তার নাম চূড়ান্ত করেন। বিকেলে বিজেপির পক্ষ থেকে তার নাম ঘোষণা হয়।
গত ৪ মে ঘোষিত ফলাফলে দুই শতাধিক আসনে বিজয়ী হয় কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি। পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সংঘটিত হচ্ছে এবং এবরের নির্বাচনেও তিনি নেতৃত্ব দেন। দুটি আসনে নির্বাচন করে তিনি বিজয়ী হয়েছেন। এর মধ্যে সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কেও হারিয়েছেন শুভেন্দু অধিকারী।