নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:১৮:৪৬
যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যে হরমুজ পাড়ি দিলো পাকিস্তানের তেলবাহী ট্যাংকার
যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করেছে পাকিস্তানের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ। শুক্রবার (১৭ এপ্রিল) আনাদোলু এজেন্সির প্রতিবেদন এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পতাকাবাহী ‘শালামার’ নামের একটি তেলবাহী জাহাজ সম্প্রতি পারস্য উপসাগরে প্রবেশের পর হরমুজ প্রণালি পেরিয়ে ওমান উপসাগরের দিকে যাত্রা করেছে। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যকর হওয়ার পর এটিই প্রথম অপরিশোধিত তেলবাহী জাহাজ, যা এই গুরুত্বপূর্ণ জলপথ অতিক্রম করতে সক্ষম হয়েছে।
জাহাজ-ট্র্যাকিং সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রায় ৪ লাখ ৫০ হাজার ব্যারেল অপরিশোধিত তেলবোঝাই করে বৃহস্পতিবার গভীর রাতে ওমান উপসাগরের দিকে রওনা দেয় শালামার। জাহাজটি বর্তমানে পাকিস্তানের করাচি।
গত সোমবার যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর হওয়ার পর এটিই প্রথম কোনো তেলবাহী ট্যাংকার। ওই অঞ্চলে জাহাজ চলাচলের ঝুঁকি বেড়ে যাওয়ায় মালিকেরা যখন দুশ্চিন্তায় আছেন, তখনই এই ঘটনাটি ঘটল।
এদিকে, হরমুজ এড়িয়ে বিকল্প পথে জ্বালানি আমদানির চেষ্টা জোরদার করেছে এশিয়ার দেশগুলোও। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং শুক্রবার জানান, সৌদি আরব থেকে তেল নিয়ে একটি দক্ষিণ কোরীয় ট্যাংকার লোহিত সাগর পারে হয়ে হয়েছে। হরমুজ অবরোধের পর এটি দেশটির প্রথম চালান।
এর আগে দক্ষিণ কোরিয়ার মৎস্য মন্ত্রণালয়ও নিশ্চিত করে, জাহাজটি নিরাপদে লোহিত সাগর ত্যাগ করেছে এবং সিউল বিকল্প রুটে জ্বালানি সরবরাহ নিশ্চিতের চেষ্টা করছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইল হামলা শুরুর পর থেকেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
যুক্তরাষ্ট্রের নতুন নৌ-অবরোধের আওতায় পারস্য উপসাগর থেকে তেল বা অন্যান্য পণ্য বের করতে জাহাজ মালিকদের এখন ইরান এবং আমেরিকা—উভয় পক্ষের অনুমতি নিতে হচ্ছে। এর ফলে পণ্য আনা-নেয়ার ক্ষেত্রে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সূত্র: আনাদোলু নিউজ