নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ সকাল ১০:১৪:৫১
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বিস্ফোরণ
ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনড় অবস্থানের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে।
এই অবরোধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম একলাফে ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১২০ ডলারে পৌঁছেছে, যা গত চার বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ রেকর্ড।
৩০ এপ্রিল বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ১২টা ৫৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের জুন মাসের ফিউচারের দাম ১.৯১ ডলার বা ১.৬২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৯.৯৪ ডলারে পৌঁছেছে। আগের সেশনে ৬.১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। টানা নবম দিনের মতো এই চুক্তির দাম বাড়ল।
অন্যদিকে, বেশি লেনদেন হওয়া জুলাই চুক্তির দাম ৯৪ সেন্ট বা ০.৮৫ শতাংশ বেড়ে ১১১.৩৮ ডলারে দাঁড়িয়েছে, যা আগের সেশনে ৫.৮ শতাংশ বেড়েছিল।
মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) জুন ফিউচারের দাম ৬৩ সেন্ট বা ০.৫৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭.৫১ ডলারে পৌঁছেছে। আগের সেশনে এই সূচক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছিল এবং গত ৯ সেশনের মধ্যে আটটিতেই ঊর্ধ্বমুখী ছিল।