নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮ মার্চ ২০২৬ সকাল ১০:৪১:১২
ইরানের সম্ভাব্য সব নেতাকে হত্যার হুমকি ট্রাম্পের
ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে আট দিন পেরিয়ে হামলার মাত্রা আরও বেড়েছে। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়ে প্রত্যাখ্যাত হওয়ার পর আরও আগ্রাসী হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধ বন্ধে যেকোনো ধরনের সমঝোতা প্রত্যাখ্যান করে হামলার মাত্রা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।
সেইসঙ্গে স্পষ্ট ভাষায় এবার ইরানের সম্ভাব্য সব নেতাকে
হত্যার হুমকি দিয়ে বসেছেন ট্রাম্প। খবর রয়টার্সের।
ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, সংঘাতের অষ্টম
দিন শনিবার (৭ মার্চ) এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদেরকে মার্কিন প্রেসিডেন্ট বলেন,
ইরানের সঙ্গে কোনো আলোচনায় আগ্রহী নই আমি। যুদ্ধ তখনই শেষ হতে পারে, যখন তেহরানের আর
কার্যকর কোনো সেনাবাহিনী থাকবে না বা ক্ষমতায় কোনো নেতৃত্ব অবশিষ্ট থাকবে না।
তিনি বলেন, যদি ইরানের সম্ভাব্য সব নেতা নিহত হন এবং দেশটির
সামরিক শক্তি ধ্বংস হয়ে যায়, তাহলে আলোচনার প্রশ্নই আর থাকবে না।
ট্রাম্প আরও বলেন, একসময় এমনও হতে পারে যে ‘আমরা আত্মসমর্পণ
করছি’—এটা বলার মতো কেউই আর বেঁচে
থাকবে না।