নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৪:২৯
ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি। তিনি সদ্য বিদায়ী পরিচালক (অপাঃ ও মেইনঃ) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসি-এর স্থলাভিষিক্ত হলেন।
রোববার (২৯ মার্চ) মাহমুদুল হাসান তাজুল ইসলামের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
মঙ্গলবার (৩১ মার্চ) ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
মাহমুদুল হাসান বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কোরে কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে ডিফেন্স স্টাটিজ বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। মাহমুদুল মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট।