নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৬:৩৫:৪৩
রমজানে নিত্যপণ্যের সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইশরাকের
বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
রমজান মাসে খাদ্যদ্রব্য, ভোজ্যতেল ও অন্যান্য ভোগ্যপণ্যের সবচেয়ে বড় আমদানিকারক সিন্ডিকেটগুলোর মধ্যে বসুন্ধরা, ফ্রেশ, সিটি, টিকে, নাবিল ও এসিআই–এর নাম উল্লেখ করে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে ইশরাক হোসেন লিখেছেন, এসব সিন্ডিকেট, মজুতদার ও পাইকারদের বিরুদ্ধে তার নির্বাচিত সংসদীয় এলাকা থেকেই অভিযান শুরু হবে এবং প্রয়োজনে তা আরও বিস্তৃত করা হবে।
তিনি স্পষ্ট করে বলেন, “কোনো বড় নেতা, মন্ত্রী কিংবা সরকারি কর্মকর্তার নাম ব্যবহার করে ক্ষমতা দেখানোর সুযোগ আর দেওয়া হবে না।”
ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, সকল প্রকার ‘মাফিয়া’ চক্রের বিরুদ্ধে তিনি কার্যত যুদ্ধ ঘোষণা করছেন। সাধারণ নিম্নআয়ের মানুষ যদি ঠিকমতো খাবার জোগাড় করতে না পারে, তাহলে এই সিন্ডিকেট সংশ্লিষ্টদের বাড়িতেও রান্না হতে দেওয়া হবে না—এমন কঠোর ভাষায় নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
পোস্টের শেষাংশে ইশরাক হোসেন ইনশাআল্লাহ বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন, জনগণের স্বার্থ রক্ষায় তিনি আপসহীন থাকবেন।