ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

ব্রাজিল খেলবে কলকাতায়, সমর্থকদের দাবি বাংলাদেশে সফরের

ব্রাজিল খেলবে কলকাতায়, সমর্থকদের দাবি বাংলাদেশে সফরের


পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ শেষে আবারও পথচলার প্রস্তুতি নিচ্ছেন তারা। প্রস্তুতির অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে সমর্থকদের আরও কাছাকাছি পৌঁছানোর পরিকল্পনা নিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এ পরিকল্পনার অংশ হিসেবে অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচের পাশাপাশি ভারতের কলকাতায়ও একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী অক্টোবরের শুরুতেই কলকাতার মাঠে দেখা যেতে পারে সেলেসাওদের।দ্য মিন্ট এর প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিতব্য প্রথম ‘ফিফা সুপার ডেট’-এ ব্রাজিল তিনটি প্রীতি ম্যাচ খেলবে। এর মধ্যে দুটি ম্যাচের সূচি ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।এই দুটি ম্যাচের পর অক্টোবরের শুরুতে ভারতের কলকাতায় আরও একটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে সিবিএফ। এ নিয়ে আয়োজকদের সঙ্গে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে ম্যাচটি কলকাতায় হওয়ার সম্ভাবনা জোরালো হলেও ব্রাজিলের প্রতিপক্ষ কোন দল হবে, তা এখনো নিশ্চিত করা হয়নি।সিবিএফের এই উদ্যোগের পেছনে রয়েছে এশিয়ায়, বিশেষ করে ভারত ও পার্শ্ববর্তী অঞ্চলে ব্রাজিলের বিপুল জনপ্রিয়তা। ২০২৬ বিশ্বকাপ চলাকালে ভারতজুড়ে হাজারো ব্রাজিল সমর্থকের উপস্থিতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হলুদ-সবুজ জার্সিধারী ভক্তদের ছবি সংস্থাটির নজর কেড়েছে। এ কারণেই দক্ষিণ এশিয়ার সমর্থকদের সামনে জাতীয় দলকে খেলানোর পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানা গেছে। বর্তমানে চুক্তির কয়েকটি আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই ম্যাচটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।ব্রাজিলের এই সফর নতুন চালু হওয়া ‘ফিফা সুপার ডেট’ ক্যালেন্ডারের অংশ। ১৬ দিনব্যাপী এই আন্তর্জাতিক উইন্ডোতে প্রতিটি জাতীয় দল সর্বোচ্চ চারটি ম্যাচ অফিসিয়াল কিংবা প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাবে। এর মাধ্যমে বিভিন্ন মহাদেশে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন এবং বাণিজ্যিক কার্যক্রম আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে মনে করছে ফিফা।এদিকে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছে সিবিএফ। সংস্থাটি বলছে, ২০২৭ সাল থেকে ব্রাজিলের ভেতরেই আরও বেশি প্রীতি ম্যাচ আয়োজন করা হবে। বিশেষ করে যেসব শহরে জাতীয় দলের ম্যাচ খুব কম হয়, সেসব অঞ্চলেও ব্রাজিলকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে দেশের বিভিন্ন প্রান্তের সমর্থকেরাও কাছ থেকে জাতীয় দলকে দেখার সুযোগ পান।

১ দিন আগে

মেসির শরীরে ব্রাজিলের রক্ত, খেলতে পারতেন ব্রাজিলের হয়েও!

মেসির শরীরে ব্রাজিলের রক্ত, খেলতে পারতেন ব্রাজিলের হয়েও!


লিওনেল মেসি খেলতে পারতেন ব্রাজিলের হয়ে! ফুটবল বিশ্বের জন্য কথাটি অদ্ভুত শোনালেও সাম্প্রতিক এক ঐতিহাসিক গবেষণায় এমনই এক চমকপ্রদ তথ্য উঠে এসেছে। ইতালীয় ইতিহাসবিদ ফিওরেঞ্জো সান্তিনির করা ওই গবেষণায় দেখা গেছে, বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের পারিবারিক শেকড়ের একটি অংশ ব্রাজিলের সঙ্গে যুক্ত। তার প্রপিতামহ ব্রাজিলের সাও পাওলো রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন, যিনি পরে পরিবারের সঙ্গে আর্জেন্টিনায় পাড়ি জমান।ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর বরাত দিয়ে করা ওই গবেষণায় বলা হয়েছে, উনিশ শতকের শেষের দিকে ও বিশ শতকের শুরুতে দক্ষিণ আমেরিকায় ইতালীয়দের বিশাল অভিবাসন তরঙ্গের অংশ হিসেবে দেশ ছাড়েন মেসির এক পূর্বপুরুষ। তার প্রপিতামহের বাবা (গ্রেট-গ্রেট গ্র্যান্ডফাদার) রানিয়েরো কোচ্চেত্তিনি ইতালির সান সেভেরিনো মার্কে এলাকায় জন্মগ্রহণ করেন। পরে স্ত্রী রোজা রিচেজ্জাকে নিয়ে ব্রাজিলে পাড়ি জমান তিনি।পরিবারটি প্রথমে ব্রাজিলের সান্তোস বন্দরে এসে পৌঁছায়। সে সময় অভিবাসন নিবন্ধনের ক্ষেত্রে নামের বানান ভুল বা পরিবর্তন হওয়া ছিল খুব সাধারণ একটি ঘটনা। রানিয়েরো কোচ্চেত্তিনির নামও পরিবর্তিত হয়ে ‘রামিয়েরো কনসেন্টিনি’ হিসেবে নিবন্ধিত হয়। পরে তাদের পারিবারিক পদবির বানানেও বিভিন্ন সময় পরিবর্তন আসে।ব্রাজিলে পৌঁছানোর পর পরিবারটি সাও পাওলোর গ্রামাঞ্চলে চলে যায়। সেখানে তারা ওই অঞ্চলের অন্যতম শীর্ষ কফি উৎপাদক মার্তিনহো প্রাদো জুনিয়রের খামারে কৃষিকাজ করতেন। ঠিক সেই সময়েই রিবেইরো প্রেতো এলাকায় তাদের এক সন্তানের জন্ম হয়। নিবন্ধনের সময় তার নাম আবারও বদলে যায়। আর্দেরিগো কোচ্চেত্তিনি হয়ে যান ফেদেরিকো কুচ্চিত্তিনি। এই ফেদেরিকোই হলেন লিওনেল মেসির প্রপিতামহ।তবে ব্রাজিলে পরিবারটির বসবাস খুব বেশি দিন স্থায়ী হয়নি। ফেদেরিকো কুচ্চিত্তিনির বয়স যখন মাত্র এক বছর, তখন পুরো পরিবার আর্জেন্টিনার রোজারিও শহরে চলে যায়। আর এখান থেকেই শুরু হয় ফুটবলের অন্যতম বিখ্যাত এক পরিবারের ইতিহাস। রোজারিওতে যাওয়ার পর ব্রাজিলের সঙ্গে তাদের সব ধরনের সরাসরি সম্পর্ক কার্যত ছিন্ন হয়ে যায়। আর এর কয়েক দশক পর রোজারিওতেই জন্ম নেন লিওনেল মেসি।এই গবেষণার পর ফুটবলভক্তদের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছে, তবে কি মেসির পক্ষে ব্রাজিলের হয়ে খেলা সম্ভব ছিল? ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে তার পরিবারের একাংশের ব্রাজিলের সঙ্গে সংযোগ থাকলেও, আইনিভাবে তার ব্রাজিলের হয়ে খেলার কোনো সুযোগ ছিল না।ফিফার নিয়ম অনুযায়ী, শুধু দূরবর্তী পূর্বপুরুষদের জন্মস্থানের ওপর ভিত্তি করে কোনো দেশের জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করা যায় না। এর জন্য ওই দেশের নাগরিকত্ব ও আইনি সম্পর্ক থাকতে হয়। জন্ম, নাগরিকত্ব ও ফুটবল শিক্ষা—সব দিক থেকেই মেসির ভিত্তি রচিত হয়েছে আর্জেন্টিনায়। যুব পর্যায় থেকে শুরু করে বিশ্বকাপ জেতা পর্যন্ত তিনি শুধু আকাশী-সাদা জার্সিরই প্রতিনিধিত্ব করেছেন।ফিওরেঞ্জো সান্তিনির এই গবেষণা আটবারের ব্যালন ডি'অর জয়ী তারকার পারিবারিক ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত করেছে। যদিও এই আবিষ্কার আর্জেন্টিনার হয়ে মেসির অসামান্য অর্জনকে কোনোভাবেই ম্লান করে না, তবে এটি দক্ষিণ আমেরিকায় ইউরোপীয় অভিবাসনের সেই সময়কার প্রবাহকে নতুন করে সামনে এনেছে। এক শতাব্দীরও বেশি সময় আগে ইতালীয় অভিবাসীদের মাধ্যমে ইতালি, ব্রাজিল ও আর্জেন্টিনার ইতিহাস কীভাবে এক সুতোয় গাঁথা পড়েছিল, সেই চিত্রই উঠে এসেছে এই গবেষণায়। ফুটবল বিশ্বের কাছে লিওনেল মেসিকে আর্জেন্টিনার জার্সি ছাড়া অন্য কোনো রূপে কল্পনা করা প্রায় অসম্ভব হলেও, তার পরিবারের ব্রাজিলে বসবাসের ইতিহাস নতুন এক কৌতূহলের জন্ম দিয়েছে।

১ দিন আগে

বৈচিত্র্যময় বিশ্বকাপের গল্প তুলে ধরেছে দ্য গার্ডিয়ান

বৈচিত্র্যময় বিশ্বকাপের গল্প তুলে ধরেছে দ্য গার্ডিয়ান


আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ানের এক নিবন্ধে ‍উঠে এসেছে এক বৈচিত্র্যময় বিশ্বকাপের গল্প। সেখানের এক সাংবাদিক এই গল্প তুলে ধরে বলেছেন, 'জাতীয়তা বলে দেয় আপনি কোথা থেকে এসেছেন। সত্য বলতে, আমি চারটি দেশ থেকে এসেছি- ফ্রান্স, আলজেরিয়া, নাইজেরিয়া ও গ্রেট ব্রিটেন। আমি নিজেকে ভাগ্যবান মনে করি। কারণ আমার মধ্যে ভিন্ন চারটি সংস্কৃতি রয়েছে, যা আমাকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে।' কথাগুলো মাইকেল ওলিসির। এবারের বিশ্বকাপে রেকর্ড সাত গোলের অ্যাসিস্ট করে একক আসরে করা পেলের রেকর্ড ভেঙেছেন তিনি। এই কীর্তি তিনি গড়েছেন ফ্রান্সের হয়ে, যদিও সেটি তার জন্মভূমি নয়।খোলা চোখে তাকালে, এবারের বিশ্বকাপে অভিবাসী খেলোয়াড়দের অর্জন অতীতের যে-কোনো সময়ের চেয়ে বেশি। চার বছর আগে কাতার বিশ্বকাপে নিবন্ধিত ফুটবলারদের মধ্যে ১৬ দশমিক ৫ শতাংশ নিজের জন্মভূমির বাইরে অর্থাৎ অন্যদেশের হয়ে খেলেন। সংখ্যাটি ২০১৮ সালের চেয়ে ৫ দশমিক ১ শতাংশ বেশি। আর এবার বিশ্বকাপে সুযোগ পাওয়া ৪৮টি দলের ১ হাজার ২৪৮ জন খেলোয়াড়ের মধ্যে প্রায় এক-চতুর্থাংশ (২৩.৬%) তাদের জন্মভূমির বাইরের দেশের জার্সিতে মাঠে নামেন। ৪৮ দল ও ১০৪টি ম্যাচের এই বিশাল টুর্নামেন্টে এটি অবশ্যই লক্ষণীয় দিক।জন্মভূমির বাইরের দেশের জার্সি গায়ে চাপানো ফুটবলারদের পা থেকে এবার গোল ও অ্যাসিস্ট এসেছে ৭০টি, যার মধ্যে ১৯টি গোল ছিল এমন- যেখানে পাস দেওয়া ও গোলদাতা—উভয়ই জন্মসূত্রে অন্য দেশের। অথচ, বিশ্বকাপের ইতিহাসে প্রথম আটটি আসরের মধ্যে ছয়টিতে মোট গোল ছিল ৮৯টির কম। তবে সব গোলের গুরুত্ব এক নয়, বিশেষ করে বিশ্বকাপের মতো মঞ্চে। বিশ্বকাপের একেকটি মুহূর্ত যেন জাতীয় চেতনার গভীরে গেঁথে যায়। ২০২৬ বিশ্বকাপ আসরের তিন আয়োজক দেশের হয়ে অভিবাসী খেলোয়াড়রা অসামান্য অবদান রেখেছেন। কলম্বিয়ায় জন্ম নেওয়া হুলিয়ান কিনিয়োনেস মেক্সিকোর হয়ে টুর্নামেন্টের প্রথম গোল করেন। ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারায় মেক্সিকো। পরে নকআউট পর্বের দুটিসহ আরও তিনটি ম্যাচে জাল খুঁজে নেন এই স্ট্রাইকার।যুক্তরাষ্ট্রের হয়ে মালেক তিলমান করেন দুই গোল ও এক অ্যাসিস্ট। প্যারাগুয়ের বিপক্ষে জয়ের ম্যাচে এক গোলের কারিগর হয়ে তিলমান যখন মাঠ ছাড়েন, তখন বদলি হিসেবে মাঠে নামেন জিও রেইনা (গোলও করেন)। অর্থাৎ ওই ম্যাচে জার্মানিতে জন্ম নেওয়া এক খেলোয়াড়ের জায়গায় মাঠে নামেন এমন একজন, যিনি বেড়ে উঠেছেন ইংল্যান্ডে। উল্টো ঘটনাও ঘটেছে। জোনাথন ডেভিড তার জীবনের প্রথম কয়েক মাস যুক্তরাষ্ট্রে কাটালেও পরে কানাডা ফুটবলের নায়ক হয়ে ওঠেন। বিশ্বকাপের ইতিহাসে কানাডার প্রথম জয়ে তিনি অসাধারণ হ্যাটট্রিক উপহার দেন। সব মিলিয়ে ১২ জন ফুটবলার তিন আয়োজক দেশের কোনো একটিতে জন্ম নিলেও এবারের বিশ্বকাপের মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন অন্য দেশের।তবে উত্তর আমেরিকা অঞ্চলের চেয়ে এগিয়ে ছিল ফ্রান্স। কোচ দিদিয়ে দেশমের ফরাসি স্কোয়াডে সুযোগ না পেয়ে অন্য দেশের জার্সিতে এবার বিশ্বকাপে খেলেছেন ফ্রান্সে জন্ম নেওয়া ৭৪ ফুটবলার। কুরাসাও দলটি এক্ষেত্রে একেবারে ব্যতিক্রম, তাদের ২৬ সদস্যের স্কোয়াডের ২৫ জনই নেদারল্যান্ডসে জন্মগ্রহণকারী। স্পেনের হয়ে ফাইনালে জয়সূচক গোলের পেছনে অবদান রেখেছেন নিকো উইলিয়ামস। বড় ভাই ইনিয়াকি উইলিয়ামসের চেয়ে এই টুর্নামেন্ট তার জন্য ছিল অনেক বেশি রঙিন। ইনিয়াকির দেশ ঘানা কেবল শেষ ৩২ পর্যন্ত পৌঁছাতে পারে। আবার ইনিয়াকির দল ঘানাকে আলো দেখান আমস্টারডামে জন্ম নেওয়া ডিফেন্ডার ডেরিক লুকাসেন, যার সৎ ভাই ব্রায়ান ব্রোবি আবার নেদারল্যান্ডসের হয়ে যৌথভাবে সর্বাধিক গোলদাতা।দুই ভাই দেসিরে দুয়ে ও গুয়েলা দুয়ের জন্ম ফ্রান্সের অঁজের শহরে। দেসিরে খেলেছেন ফ্রান্সের হয়ে, আর গুয়েলা ছিলেন আইভরি কোস্ট স্কোয়াডে। একাই কাহিনি স্কটল্যান্ডের সটার পরিবারের প্রযোজ্য। এই পরিবারের দুই ভাই- হ্যারি খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে, আর জন ছিলেন স্কটল্যান্ড টিমে। আসলে আন্তর্জাতিক ফুটবলে সীমানার প্রাচীর এখন একেবারে অর্থহীন।বিশ্বকাপের এই বহুমাত্রিকতাকে যদি একজন খেলোয়াড়ের মাধ্যমে সবচেয়ে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হয়, তবে তিনি ২০ বছর বয়সী নেস্টোরি ইরানকুন্ডা। তানজানিয়ায় জন্ম নেওয়া এই তরুণের বর্তমান ক্লাব ওয়াটফোর্ড। অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করে কানাডার মাঠে তুরস্কের বিপক্ষে জয়সূচক গোলটি করেন তিনি। এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলার উদ্দেশ্যে পাড়ি জমান সিয়াটলে। তার অনবদ্য পারফরম্যান্স পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের দৃষ্টি আকর্ষণ করেছে। হয়ত তার পরবর্তী ঠিকানা হতে যাচ্ছে পর্তুগাল।ফুটবলে জাতীয়তার সংজ্ঞা আর কখনোই এতটা জটিল বা বৈচিত্র্যময় ছিল না। আন্তর্জাতিক টুর্নামেন্টে জাতীয়তা আর কখনো এমন সহজভাবে মিলেমিশে এক হয়েও যায়নি।

৩ দিন আগে

জিম্বাবুয়ে থেকে ব্যর্থ মিশন শেষে ফিরল বাংলাদেশ

জিম্বাবুয়ে থেকে ব্যর্থ মিশন শেষে ফিরল বাংলাদেশ


পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে গিয়েছিল বাংলাদেশ দল। শুরুতে একমাত্র টেস্ট হার, এরপর ওয়ানডে সিরিজেও ভরাডুবি। চারদিকে সমালোচনার মধ্যেই সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও হেরে বসেছিল টাইগাররা। অবশ্য পরের দুই টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়ে সিরিজ বাঁচিয়েছে টাইগাররা। জিম্বাবুয়েতে ব্যর্থ মিশন শেষে আজ সকালে বাংলাদেশে এসে পৌঁছেছে টাইগাররা। বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। জানিয়েছেন জিম্বাবুয়েতে ব্যর্থ হওয়ার কারণ। কন্ডিশনের কথা জানিয়ে আশরাফুল বলছিলেন, 'ওখানে প্র্যাকটিস ম্যাচ ছিলো না। জিম্বাবুয়ের পিচের বাউন্স সামলানো কঠিন হয়ে গেছে। তবে এই অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে দেবে।'এদিকে আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়ায় সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল। সেখানে দুটি টেস্ট ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সেই সিরিজে ভালো করবে দল প্রত্যাশা আশরাফুলের, ‘অস্ট্রেলিয়ায় আমরা প্রায় ১০ দিন আগে যাচ্ছি। ওখানে ৩ দিনের প্র্যাকটিস ম্যাচ আছে। আশাকরি খেলোয়াড়রা ভালো করবে।’আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টের মাধ্যমে সিরিজটি শুরু হবে। এরপর ২২ আগস্ট ম্যাকাইতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ হতে যাচ্ছে এটি।

৪ দিন আগে

স্বাভাবিক হতে সময় লাগবে: মেসি

স্বাভাবিক হতে সময় লাগবে: মেসি

২১ জুলাই ২০২৬ সকাল ১০:৫২:৩৪

মেসি কাঁদলেন, বললেন ‘দু:খিত’

মেসি কাঁদলেন, বললেন ‘দু:খিত’

২০ জুলাই ২০২৬ সকাল ১১:৪৫:৩৫

বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন

বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন

২০ জুলাই ২০২৬ সকাল ১১:২২:৪০

আর্জেন্টিনাকে বিদায় করে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

আর্জেন্টিনাকে বিদায় করে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

২০ জুলাই ২০২৬ সকাল ১১:১১:০৪

ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

১৯ জুলাই ২০২৬ রাত ১১:৩০:৩৬

বিশ্বকাপ: গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে এমবাপে

বিশ্বকাপ: গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে এমবাপে

১৯ জুলাই ২০২৬ সকাল ১১:৪৯:৪৪

তৃতীয় নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

তৃতীয় নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

১৯ জুলাই ২০২৬ সকাল ১১:৪৬:৩০

স্পিন ঘূর্ণিতে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতায় বাংলাদেশ

স্পিন ঘূর্ণিতে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে সমতায় বাংলাদেশ

১৭ জুলাই ২০২৬ রাত ০৯:১৬:৫০

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা

১৭ জুলাই ২০২৬ রাত ০৮:৪৪:০৮

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

১৭ জুলাই ২০২৬ দুপুর ১২:২৪:৩৮

বিশ্বকাপ: গোল্ডেন বুটের তালিকায় শীর্ষে মেসি

বিশ্বকাপ: গোল্ডেন বুটের তালিকায় শীর্ষে মেসি

১৬ জুলাই ২০২৬ দুপুর ১২:৫৪:৩৩

1–15 / মোট 218টি সংবাদ | পৃষ্ঠা 1 / 15
শিরোনাম
পদত্যাগের পর বঙ্গভবন ছাড়লেন সাহাবুদ্দিন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে আরব আমিরাত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু ট্রাইব্যুনালে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও হামিদের নামে অভিযোগ প্রকাশিত হলো শিল্প-সাহিত্যের কাগজ ‘জলছবি’র আসাদ চৌধুরী সংখ্যা ভ্যানচালকের মুখে ফিরল হাসি, মানবিক উদ্যোগে নতুন ভ্যান উপহার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ! জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কাউন্সিলর একরাম হত্যা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল পদত্যাগের পর বঙ্গভবন ছাড়লেন সাহাবুদ্দিন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে আরব আমিরাত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু ট্রাইব্যুনালে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও হামিদের নামে অভিযোগ প্রকাশিত হলো শিল্প-সাহিত্যের কাগজ ‘জলছবি’র আসাদ চৌধুরী সংখ্যা ভ্যানচালকের মুখে ফিরল হাসি, মানবিক উদ্যোগে নতুন ভ্যান উপহার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ! জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কাউন্সিলর একরাম হত্যা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল