ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

দিল্লিতে ধরপাকড়  চলছে, সিজেপির আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

দিল্লিতে ধরপাকড় চলছে, সিজেপির আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা


ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এদিকে বিক্ষোভ ঘিরে দিল্লিতে দ্বিতীয় দিনেও ধরপাকড় চালিয়েছে পুলিশ। রামকৃষ্ণ আশ্রম এলাকা থেকে আবারও আটক হয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা।সোমবার (১২ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার বিক্ষোভের সময়ও নেহা বোরাকে আটক করেছিল পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।ব্যাপক ধরপাকড়ের পরও সিইসির পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। রোববারও বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যদের টেনেহিঁচড়ে বাসে তোলেন নিরাপত্তাকর্মীরা। আটক অনেকের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।এক আন্দোলনকারী বলেন, আন্দোলনকারীদের আটক এবং গণতন্ত্রের ওপর আঘাতের বিরুদ্ধে তারা রাজপথে থাকবেন। সিইসির পদত্যাগ, নির্বাচন কমিশনের সংস্কার ও গণতন্ত্র রক্ষার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।সিজেপির কর্মসূচি ঘিরে যন্তর মন্তর এলাকায় নিরাপত্তা জোরদার করেছে দিল্লি পুলিশ। রোববার সকালে মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকলেও স্টেশন এলাকায় বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়।এদিকে, মেট্রো স্টেশনে বিধিনিষেধ আরোপের বিষয়ে কড়া অবস্থান নিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত একান্ত প্রয়োজন ছাড়া ব্যারিকেড সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বড় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশও দেওয়া হয়েছে।আটকের একদিন পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে মুক্তি পেয়েছেন সিজেপির অভিজিৎ দিপকেসহ তিন নেতা। এক বছর শান্তি বজায় রাখার শর্তে মুক্তি পান দিপকে। মুক্তি পাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভীতু বলে আখ্যা দেন তিনি।পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে সিজেপির যুগ্ম আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আশুতোষ রাঙ্কা বলেন, গত ৭২ ঘণ্টায় ভারতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা ১৯৭৫ সালের জরুরি অবস্থার সময়কেও ছাড়িয়ে গেছে বলে তিনি মনে করেন। তার অভিযোগ, আন্দোলনকারীদের লড়াই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিষয়টিকে নিজের বিরুদ্ধে নিয়ে তাকে রক্ষার চেষ্টা করছেন।এর আগে মুক্তি পান জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। তার দাবি, তাকে আটক করা হয়নি, বরং অপহরণ করা হয়েছিল।

১৩ ঘন্টা আগে

জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে শতাধিক মৃত্যু

জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে শতাধিক মৃত্যু


জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, ইয়েমেন যাওয়ার পথে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে যাওয়ায় অন্তত ১০৯ জন নিহত এবং ১১৬ জন নিখোঁজ হয়েছেন৷ এই ঘটনায় অন্তত ৮০ জন ইথিওপীয় নাগরিক প্রাণে বাঁচলেও ১৫টি শিশু মারা গেছে৷জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা- আইওএম রোববার (১১ অক্টোবর) জানিয়েছে, ইয়েমেন যাওয়ার পথে জিবুতির ওবক এলাকার কাছে নৌকাটি উল্টে যায়৷ ধারণা করা হচ্ছে, এতে প্রায় ৩৫০ জন আরোহী ছিলেন৷এক বিবৃতিতে জিবুতিতে আইওএম-এর মিশন প্রধান আলেকজান্দ্রে কোইসাক প্রাণহানির এই ঘটনাকে ‘মর্মান্তিক’ বলে অভিহিত করে বলেছেন, “এই বিয়োগান্তক ঘটনা সেইসব বিপদের কঠোর বাস্তবতা মনে করিয়ে দেয়, যার মুখোমুখি অভিবাসীরা এই অভিবাসন পথে হয়ে থাকেন৷ তারা মূলত অর্থনৈতিক সুযোগের সন্ধানে বাব আল-মান্দেব প্রণালী পাড়ি দিয়ে ইয়েমেন হয়ে উপসাগরীয় দেশগুলোতে পৌঁছানোর চেষ্টা করেন৷’’আইওএম-এর মতে, “মধ্যপ্রাচ্য জুড়ে ক্রমবর্ধমান অস্থিতিশীলতা সত্ত্বেও দারিদ্র্য, নিরাপত্তাহীনতা এবং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব অনেককে এই ঝুঁকিপূর্ণ যাত্রায় উদ্বুদ্ধ করে। নিখোঁজ ব্যক্তিদের নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যেই জিবুতির কর্তৃপক্ষ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে৷’’আইওএম জানিয়েছে, গত এক মাসে জিবুতি থেকে ইয়েমেনে ২০ হাজারেরও বেশি সমুদ্রপথ পাড়ি দেওয়ার ঘটনা শনাক্ত করা হয়েছে৷ ২০২৫ সালে এই পথ পাড়ি দেওয়ার চেষ্টাকালে ৯০০ জনেরও বেশি অভিবাসী প্রাণ হারিয়েছেন৷ ইয়েমেনে বর্তমানে তীব্র গৃহযুদ্ধ চলছে৷আইওএম এর তথ্যমতে, যারা এই পথ পাড়ি দেওয়ার চেষ্টা করছেন তাদের অধিকাংশই ইথিওপিয়া ও সোমালিয়ার নাগরিক৷ শনিবার রাতে নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া ৮০ জনই ছিলেন ইথিওপিয়ার নাগরিক৷রোববার দাতা ও অংশীদারদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং জীবন রক্ষাকারী সহায়তার জন্য সমর্থন জোরদার করার আহ্বান জানিয়েছে আইওএম৷ এখন পর্যন্ত উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে ৫২ জন পুরুষ, ৪২ জন নারী এবং ১৫ জন শিশু রয়েছে৷

১৩ ঘন্টা আগে

রিয়াদ বিমানবন্দরে দ্বিতীয় দফায় হুথিদের হামলায় পাকিস্তানি নাগরিক নিহত, আহত ১১

রিয়াদ বিমানবন্দরে দ্বিতীয় দফায় হুথিদের হামলায় পাকিস্তানি নাগরিক নিহত, আহত ১১


সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত দুদিনে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে এক ব্যক্তি নিহত এবং আহত হয়েছেন অন্তত ১১ জন। ইয়েমেনের ইরানসমর্থিত হুথি বিদ্রোহীগোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে।রোববার (১১ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।জানা যায়, গতকাল চালানো এ হামলায় বিমানবন্দরের একটি প্যাসেঞ্জার হলে আগুন ধরে যায়। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহত ওই ব্যক্তি একজন পাকিস্তানি নাগরিক। এর ঠিক একদিন আগেই একই বিমানবন্দরে ভয়াবহ আরেকটি হামলায় ১৩ জন নিহত হন। পাশাপাশি এসময় আহত হয়েছিলেন ৩০৮ জন। সপ্তাহের শুরুতে এমন বেশ কয়েকটি হামলা চালানো হয়।হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া জানান, গত ২৪ ঘণ্টায় তারা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন দিয়ে বিমানবন্দরের ওপর এ আক্রমণ চালিয়েছেন। শুধু রিয়াদই নয়, পূর্ব সৌদির দাম্মাম বিমানবন্দর এবং তেল শোধনাগারগুলোতেও হামলা চালানো হয়েছে।সৌদির ভেতরে এ অভিযান আরও জোরদার করা হবে হুংকার দিয়ে তিনি বলেন, পবিত্র শহর মক্কা ও মদিনা বাদে সৌদির সব বিমানবন্দরই এখন তাদের সম্ভাব্য টার্গেট। ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি জোটের হস্তক্ষেপ এবং সানার বিমানবন্দরে বিমান হামলার জবাব দিতেই এ আক্রমণ চালানো হচ্ছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি জানান, রিয়াদ বিমানবন্দরের কাছে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে ‘জ্ঞাত ক্ষেপণাস্ত্রের’ আঘাতে ৪ নম্বর প্যাসেঞ্জার হলে যে আগুন ধরেছিল, তা নিয়ন্ত্রণে কাজ করছে কর্তৃপক্ষ।এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হুথিদের বিরুদ্ধে হামলা চালানো হবে কিনা, সে বিষয়ে যুক্তরাষ্ট্র খুব দ্রুত সিদ্ধান্ত নেবে। অপরদিকে সৌদি আরবকে আরও সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে ব্রিটেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং।

১৩ ঘন্টা আগে

ব্যাংককজুড়ে অভূতপূর্ব নিরাপত্তাবলয়: পুলিশের সর্বোচ্চ সতর্কতা, কে-নাইন স্কোয়াড ও বিশেষ ট্রাফিক নির্দেশনা

আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলন ব্যাংককজুড়ে অভূতপূর্ব নিরাপত্তাবলয়: পুলিশের সর্বোচ্চ সতর্কতা, কে-নাইন স্কোয়াড ও বিশেষ ট্রাফিক নির্দেশনা


আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে রাজধানী ব্যাংককসহ সমগ্র থাইল্যান্ডজুড়ে সর্বোচ্চ স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে থাইল্যান্ড রয়্যাল পুলিশ ও ব্যাংকক মেট্রোপলিটন পুলিশ। ১২ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এই মেগা ইভেন্টে বিশ্বের ১৯০টি দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।​বিশ্বনেতা ও আন্তর্জাতিক অতিথিদের নিরাপত্তা নিশ্চিতে এবং পুরো রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে থাই কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা ও বিশেষ ট্রাফিক পরিকল্পনা চালু করেছে। 'কে-নাইন' ডগ স্কোয়াডের বিশেষ মহড়া ছাড়াও ​থাই রয়্যাল পুলিশের প্রধানের সরাসরি নির্দেশনায় সম্মেলনস্থল—কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টার (QSNCC), রিসেপশন ভেন্যু 'ওয়ান ব্যাংকক ফোরাম' এবং ভিআইপি অতিথিদের জন্য নির্ধারিত ২২টি বিলাসবহুল হোটেল এলাকাকে ঘিরে ৩-স্তরের নিরবিচ্ছিন্ন নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। ​কে-নাইন (K-9) ও অ্যান্টি-বোম্ব স্কোয়াডবোমা নিষ্ক্রিয়করণ শাখা এবং পুলিশের বিশেষ প্রশিক্ষিত কে-নাইন (K-9) ডগ স্কোয়াড ভেন্যু, পার্কিং এরিয়া, সংলগ্ন পার্ক এবং ভিআইপি হোটেলগুলোতে ২৪ ঘণ্টা টহল দিচ্ছে। কে-নাইন দলের বিশেষ প্রশিক্ষিত কুকুরগুলো বিস্ফোরক, অস্ত্র ও যেকোনো সন্দেহজনক বস্তু শনাক্তকরণে কাজ করছে। ​স্মার্ট প্যাট্রোল ও ড্রোন নজরদারি ট্যুরিস্ট পুলিশ ভেন্যু ও সংলগ্ন বেনজাকিত্তি পার্ক এলাকায় স্মার্ট মোবাইল অপারেশনাল ভ্যাকিং এবং পর্যবেক্ষণ ড্রোন মোতায়েন করেছে। ছবি: সঞ্জীব চক্রবর্তী​ সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত সম্মেলনের প্রধান ভেন্যু ও ভিআইপি হোটেলগুলোর ১০০ মিটারের মধ্যে সব ধরনের জনসভা, মিছিল বা বিক্ষোভ সমাবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ​যানজট এড়াতে ট্রাফিক পুলিশের বিশেষ পরিকল্পনা​ব্যাংককের কেন্দ্রস্থলে তীব্র যানজট এড়াতে এবং ভিআইপি কনভয় চলাচলের সুবিধা নিশ্চিত করতে 'ট্রাফিক কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টার (1197)' এবং ট্রাফিক পুলিশ নির্দেশিকা জারি করেছে।​ বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ ব্যাংকক পুলিশ সাধারণ জনগণকে ৫টি প্রধান সড়ক এলাকা (রাচাদাফিসেক রোড, আসোক-সুকুমভিত এলাকা, রামা ৪ রোড এবং দুটি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শহরের কেন্দ্রস্থলে প্রবেশের সংযোগ সড়কগুলো) খুব জরুরি প্রয়োজন ছাড়া এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। ​গণপরিবহন ব্যবহারে জোর রাস্তায় ব্যক্তিগত যানবাহনের চাপ কমাতে সাধারণ যাত্রীদের জন্য ইলেকট্রিক ট্রেন বা বিটিএস (BTS)/এমআরটি (MRT) নেটওয়ার্ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে। ​ওয়ার্ক ফ্রম হোম (WFH) ও বিশেষ ছুটিট্রাফিক ব্যবস্থার ওপর চাপ কমাতে ব্যাংকক সিটি কর্পোরেশন নির্দিষ্ট দিনগুলোতে সরকারি কর্মচারীদের জন্য 'ওয়ার্ক ফ্রম হোম' এবং ১৬ অক্টোবর বিশেষ ছুটির সিদ্ধান্ত বাস্তবায়ন করছে।​সার্বক্ষণিক হটলাইন ও পুলিশের বার্তা​থাইল্যান্ড সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রশাসন সাধারণ নাগরিকদের নিরাপত্তা বজায় রাখতে সহায়তার আহ্বান জানিয়েছে। যেকোনো সন্দেহজনক তৎপরতা নজরে এলে জরুরি পুলিশ সেবা ১৯১, ট্যুরিস্ট পুলিশ হটলাইন ১১৫৫ এবং ট্রাফিক হালনাগাদের জন্য ১১৯৭ নম্বরে ২৪ ঘণ্টা যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

১ দিন আগে

সৌদির বিমানবন্দর ১২ অক্টোবর পর্যন্ত বন্ধ, বাতিল ৬০০ ফ্লাইট

সৌদির বিমানবন্দর ১২ অক্টোবর পর্যন্ত বন্ধ, বাতিল ৬০০ ফ্লাইট

১১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৫:৪৫

গ্রেপ্তার বা আটক নয়, আমাকে অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠি

গ্রেপ্তার বা আটক নয়, আমাকে অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠি

১১ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১৮:০৪

হুথিদের কঠোর জবাব দেওয়া হবে, হুমকি সৌদি জোটের

হুথিদের কঠোর জবাব দেওয়া হবে, হুমকি সৌদি জোটের

১১ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১২:৫৭

দিল্লিতে বিক্ষোভ : ছাড়া পেলেন দীপকেসহ সিজেপির তিন নেতা

দিল্লিতে বিক্ষোভ : ছাড়া পেলেন দীপকেসহ সিজেপির তিন নেতা

১১ অক্টোবর ২০২৬ দুপুর ০১:২৮:৩৩

রিয়াদ বিমানবন্দরে হামলা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’: শেহবাজ শরিফ

রিয়াদ বিমানবন্দরে হামলা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’: শেহবাজ শরিফ

১১ অক্টোবর ২০২৬ সকাল ১০:৫৪:৩৬

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

১১ অক্টোবর ২০২৬ সকাল ১০:৫২:২৬

রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

১১ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৫:৫০

প্রতিদিন যন্তর মন্তরে জমায়েতের ডাক দিল ‘ককরোচ জনতা পার্টি’

প্রতিদিন যন্তর মন্তরে জমায়েতের ডাক দিল ‘ককরোচ জনতা পার্টি’

১০ অক্টোবর ২০২৬ রাত ১১:১৪:৪৫

এবার অরবিন্দ কেজরিওয়ালকে আটক

এবার অরবিন্দ কেজরিওয়ালকে আটক

১০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৯:৪৭

এবার নেহা বোরাও আটক

এবার নেহা বোরাও আটক

১০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪৬:১৯

দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

১০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪৪:০২

1–15 / মোট 1366টি সংবাদ | পৃষ্ঠা 1 / 92
শিরোনাম
জলবায়ু সহনশীল ভাসমান বেড কৃষিতে প্রশিক্ষণ পেলেন ২৫ কর্মকর্তা চকবাজারে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট ধামরাইয়ে ছেলের অত্যাচারে অতিষ্ঠ বাবা, প্রশাসনকে খবর, ২ মাসের কারাদণ্ড ছেলের বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সাবেক দুই সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে ৮৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট থাকা সত্ত্বেও কেন হুথিদের ঠেকাতে হিমশিম খাচ্ছে সৌদি গোপালগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নির্ভুলতার ওপর গুরুত্ব ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ দিবে হুয়াওয়ে রিয়াদে ২৪ জনের বেশি বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন : শামা ওবায়েদ হামের উপসর্গে আরও ২ প্রাণহানি, আক্রান্ত ১৪২১ পীরগঞ্জে চাইল্ড সারভাইভাল প্রোগ্রাম উদ্বোধন জলবায়ু সহনশীল ভাসমান বেড কৃষিতে প্রশিক্ষণ পেলেন ২৫ কর্মকর্তা চকবাজারে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট ধামরাইয়ে ছেলের অত্যাচারে অতিষ্ঠ বাবা, প্রশাসনকে খবর, ২ মাসের কারাদণ্ড ছেলের বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সাবেক দুই সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে ৮৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট থাকা সত্ত্বেও কেন হুথিদের ঠেকাতে হিমশিম খাচ্ছে সৌদি গোপালগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নির্ভুলতার ওপর গুরুত্ব ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ দিবে হুয়াওয়ে রিয়াদে ২৪ জনের বেশি বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন : শামা ওবায়েদ হামের উপসর্গে আরও ২ প্রাণহানি, আক্রান্ত ১৪২১ পীরগঞ্জে চাইল্ড সারভাইভাল প্রোগ্রাম উদ্বোধন