জাহাঙ্গীর আলম, নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ সকাল ১১:২১:৫৫
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যা: গ্রেফতার ১
নেত্রকোণার দুর্গাপুরে গত বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) হত্যাকাণ্ডের ঘটনায় সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ। তিনি জানান, রাত পৌনে ১২টার দিকে পৌর শহরের মধ্যবাজারের সিনেমা হল এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত অপূর্ব দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার শমশের আলীর ছেলে। এর আগে ২০২৫ সালে জানুয়ারি মাসে দুর্গাপুরে পুলিশ সদস্য মো. শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছিল তাকে। পরে জামিনে আসে অপূর্ব।
উল্লেখ্য , গত বৃহস্পতিবার দূর্গাপুর উপজেলার তেলুনজিয়া বাজার এলাকায় রাত সাড়ে আটার দিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দূবৃর্ত্তরা ।
এ ঘটনায় শুরুবার রাতে নিহত সাংবাদিক আলিফের স্ত্রী বাদী হয়ে অজ্ঞত আটজনকে আসামী করে দূর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।