মোঃ সিরাজুল ইসলাম, ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ সকাল ১০:৫০:০৩
ধামরাইয়ে উলাইল গ্রামে মাদক ও জুয়া নির্মূলে গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত
ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের উলাইল গ্রামে মাদক ও জুয়া নির্মূলে এলাকাবাসী একত্রিত হয়ে জুমার নামাজের পর একটি গুরুত্বপূর্ণ মিটিং করেছে গ্রামবাসি।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে অত্র গ্রামের উলাইল জামে মসজিদের ভিতরে মাদক ও জুয়া নির্মূলে এলাকাবাসীর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসা কুড়িয়েছে। সমাজ থেকে এই ধরনের সামাজিক ব্যাধি দূর করতে হলে স্থানীয় পর্যায়ে ঐক্যবদ্ধ হওয়া এবং সচেতনতা তৈরি করা সবচেয়ে কার্যকর পদক্ষেপ। এই মিটিংয়ের মূল সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে এলাকার তরুণ সমাজকে মাদক ও জুয়ার কুফল সম্পর্কে সচেতন করা সহ মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ এবং অভিভাবকদের সমন্বয়ে একটি "মাদক ও জুয়া প্রতিরোধ কমিটি" গঠন করা হয়েছে। পাশাপাশি যেসমস্ত যায়গায় মাদকের আখড়া সেখানে সবাই একত্রিত হয়ে মাদক বিক্রেতা, সেবনকারী বা জুয়াড়িদের চিহ্নিত করে স্থানীয় প্রশাসনকে অবহিত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
মাদক ও জুয়া দমনের উদ্যোগে জনপ্রতিনিধি এবং যুবসমাজকে সম্পৃক্ত করে এই ধরনের সভা সফল করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাদক ও জুয়া নির্মূলে এলাকাবাসীর এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী এবং প্রশংসনীয়। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে স্থানীয় স্তরে এমন ঐক্যবদ্ধ প্রচেষ্টা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।