নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২৩:৫০
শরীয়তপুরে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নড়িয়া থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর পেটব্যথায় অসুস্থ কিশোরীকে কবিরাজি চিকিৎসার জন্য হোসাইন আহম্মেদের কাছে নিয়ে যান তার মা। এ সময় তেল ও পানি আনতে মাকে বাড়িতে পাঠিয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টার করে। পরে কিশোরীর মা ও স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান ।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার পর মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।