নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২:২১:২২
বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম ব্র্যাক ইউনিভার্সিটি ইউনিটের নতুন কমিটি ঘোষণা
বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম ব্র্যাক ইউনিভার্সিটি ইউনিটের এক বছরের জন্য উপদেষ্টা প্যানেল এবং কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের মধ্যে পেশাগত নেটওয়ার্কিং, নেতৃত্বের বিকাশ, একাডেমিক সহযোগিতা এবং ফার্মেসি-সম্পর্কিত কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়। বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের কেন্দ্রীয় সভাপতি মো. আজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে এই নতুন কমিটি অনুমোদন লাভ করে।
নবগঠিত কমিটির উপদেষ্টা প্যানেলে দেশের স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিশেষজ্ঞ ফার্মাসিস্ট এবং গ্র্যাজুয়েটরা অন্তর্ভুক্ত রয়েছেন। এই প্যানেলের সদস্যরা হলেন—মাসফিক রোহান আরজন (সিনিয়র অফিসার, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড), আলিফ হাসান প্রান্ত (ফার্মাসিউটিক্যাল টেকনোলজিতে স্নাতকোত্তর শিক্ষার্থী, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক), সুমাইয়া সুলতানা ইমা (এক্সিকিউটিভ-কিউসি, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড), অমিত হাসান (প্রোডাক্ট এক্সিকিউটিভ, পিএমডি, স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি), হাবিবুল মোহসিন শিহাব (এক্সিকিউটিভ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি), সুমাইয়া বিনতা শাহাদাত (প্রোডাক্ট এক্সিকিউটিভ, বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি), উশমায়ো চক্রবর্তী (এক্সিকিউটিভ, মার্কেটিং সার্ভিসেস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি), মো. আশিয়ামুল ইসলাম শিয়াম (অনকোলজি অ্যাসোসিয়েট, সিনোভিয়া ফার্মা পিএলসি), নাফিসা তাহসিন (এক্সিকিউটিভ, সিনোভিয়া ফার্মা পিএলসি), রুবায়েত রাফসান (ট্রেনিং এক্সিকিউটিভ, এসকেএফ ফার্মাসিউটিক্যালস), আম্মারাহ লাইকা মহিউদ্দিন (এক্সিকিউটিভ, ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড মার্কেটিং, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি), মো. আল-আমিন (এক্সিকিউটিভ, ইন্টারন্যাশনাল বিজনেস, দ্য এসিআইএমই ল্যাবরেটরিজ লিমিটেড), এস. এম. মাসরাকুল ইসলাম মেধা (ব্র্যান্ড এক্সিকিউটিভ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল পিএলসি), আহানাফ শাহরিয়ার আবির (অফিসার, রেনাটা পিএলসি), মিস আনসার উল আনাম অর্ণব (ব্র্যান্ড এক্সিকিউটিভ, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড), সৈয়দা তামান্নুর মিম (প্রোডাক্ট এক্সিকিউটিভ, পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি), জাফরিন আক্তার মিম (এক্সিকিউটিভ, সেলস অ্যান্ড ট্রেনিং, সিনোভিয়া ফার্মা পিএলসি), জারিন আনজুম (গ্র্যাজুয়েট, ব্র্যাক ইউনিভার্সিটি), অংকুর চ্যাটার্জী (গ্র্যাজুয়েট, ব্র্যাক ইউনিভার্সিটি), রাবাব তাহসিন রিদি (গ্র্যাজুয়েট, ব্র্যাক ইউনিভার্সিটি) এবং তানজিলা আক্তার তান্নি (গ্র্যাজুয়েট, ব্র্যাক ইউনিভার্সিটি)।
সংগঠনটিকে গতিশীল ও সুসংগঠিতভাবে পরিচালনার জন্য কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে ফাইজা আহমেদ ইলহাম এবং সাধারণ সম্পাদক হিসেবে শমসের ইয়ামিন দায়িত্ব পেয়েছেন। কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহকারী সাধারণ সম্পাদক ফারিহা হোসাইন, রিফাত আরিফিন রিত্তিক, আনিকা নাওয়ার, সামিয়া হাবিব ও মুশফিরাত রহমান রুতবা; যুগ্ম সম্পাদক কাজী নুসরাত মাহরিন মাশফি; অর্থ সম্পাদক রাজিন দ্যুলোক; সহকারী অর্থ সম্পাদক সামিয়া ইসলাম শিফা, মো. মাসুক আল আকবর, আফিফা মান্নান তাসনিম, এমডি তারেক হাসান ও মেহনাজ রহমান; সাংগঠনিক সম্পাদক মো. তাসিন ইয়াসার খান; সহকারী সাংগঠনিক সম্পাদক আফিয়া আলম, অঞ্জন বিশ্বাস তনয়, আফরা আলম, দাহির দাইয়্যান অর্ক ও আতিয়ার লোকমান নাহিয়ান; যোগাযোগ সম্পাদক নওশীন হাসান; সহকারী যোগাযোগ সম্পাদক মাহবুব আলম তাশিক, কাজী মালিহা মেহজাবিন, আমিরা আজিজ ও ইফতি রেজা খান; মিডিয়া সম্পাদক সাদিকা মুনজেরিন; সহকারী মিডিয়া সম্পাদক তিহামি জাইয়ান, তামিমা বিনতে তামজিদ, লাজিনা জাফর ও ওয়াফিয়া ওয়াদুদ; প্রকাশনা সম্পাদক আফনান রিয়া; সহকারী প্রকাশনা সম্পাদক ফারিহা মাহজেবিন, ফারিহা তাসনিম ইসলাম, ফাইরুজ শামীম ও সুমাইয়া আক্তার; অ্যালামনাই সম্পর্কবিষয়ক সম্পাদক সাদিয়া জেমী; সহকারী অ্যালামনাই সম্পর্কবিষয়ক সম্পাদক মাইশা ফাহমিদা খান, এমডি আকমার নূর ফাহিম, তাসফিয়া জাহিন, রুবাবা হাফিজ শশী ও মোহাম্মদ ইমরান ইসলাম এবং তথ্যপ্রযুক্তি সম্পাদক রিফাহ তাশফিয়া রিদি; সহকারী তথ্যপ্রযুক্তি সম্পাদক আনিশা হোসাইন সাওধা ও মিহিকা রহমান। এছাড়া কমিটিতে বহু নিবেদিতপ্রাণ শিক্ষার্থীকে নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত উপদেষ্টা পরিষদ এবং কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একইসঙ্গে তাদের ভবিষ্যৎ কার্যক্রমে সফলতা কামনা করা হয়েছে, যা দেশের ফার্মেসি সেক্টরের উন্নয়নে এবং শিক্ষার্থীদের পেশাগত উৎকর্ষ সাধনে কার্যকর অবদান রাখবে।