নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১০:২৫
জাবি অধ্যাপক নাহরিন ইসলামের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত: জাকসু
'জাকসু নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে' –জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাইরিন ইসলাম খানের দেয়া এমন বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে দাবি করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। একই সাথে ৪৮ ঘণ্টার মধ্যে তাকে এমন বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে কঠের হুঁশিয়ারি দেন তারা।
৩ ফেব্রুয়ারি সোমবার রাতে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু
ও জিএস মো. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে জাকসু নেতারা বলেন, সম্প্রতি অধ্যাপক নাহরীন
ইসলাম একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে 'জাকসু নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে'
বলে মন্তব্য করেছেন যা সুস্পষ্টভাবে ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর।
তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অবতারণা করতে গিয়ে ব্যালটের মুড়িবই না থাকা, ব্যালটে নাম্বার
না থাকা ও হাতে অমোচনীয় কালি না দেয়ার কথা উল্লেখ করেছেন সুষ্পষ্ট মিথ্যাচার ব্যতীত
আর কিছু নয়।
তারা বলেন, নির্বাচনকালীন ৫ শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত
থাকলেও কোথাও নির্বাচনে জালিয়াতির একটি অভিযোগেরও সত্যতা পাওয়া যায়নি, বরং নির্বাচন
চলাকালে একটি নিদিষ্ট সংগঠনকে জেতাতে তিনি যে অপতৎপরতা, জোরপূর্বক ভোট কেন্দ্রে প্রবেশ,
অরাজকতা সৃষ্টির প্রচেষ্টা চালিয়েছেন তা ইতোমধ্যে গণমাধ্যমে উঠে এসেছে এবং ক্যাম্পাসসহ
পুরো দেশবাসীর কাছে তা স্পষ্ট হয়েছে। আমরা মনে করি, দীর্ঘ তিন দশকেরও বেশী সময় ধরে
আকাঙ্ক্ষিত জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক নাহরিন খানের এমন মিথ্যাচার গণতান্ত্রিকভাবে
প্রতিনিধি নির্বাচনকারী শিক্ষার্থীদের মতামতকে অবমূল্যায়নের নামান্তর। কোনো তথ্য প্রমাণ
ছাড়া নির্বাচন নিয়ে এমন মিথ্যাচার একজন শিক্ষকের কাছে অপ্রত্যাশিত।