নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮ জুলাই ২০২৬ রাত ১২:০৬:৫৭
দিনাজপুরে অপহরণ মামলায় প্রাইভেটকারসহ ৫ জন এনসিপি নেতা আটক
দিনাজপুরে আব্দুস সামাদ (৬০) ব্যক্তিকে অপহরণ করে ১২ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগে এনসিপি'র ৫ জন সহ একটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, সহসাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটির জাতীয় ও যুবশক্তি এনসিপি নেতা আরিফ মুন (২৯) পিতা মো: খোরশেদ আলম সাং মিশন রোড সদর দিনাজপুর, (২) মোঃ হাসিম ইসরাত মিম (২২) পিতা গোলাম রহমান সাং বালুয়াডাঙ্গা, সদর দিনাজপুর (৩) মো: আজমির হোসেন (২২) পিতা মোঃ বাচ্চু সাং মিশন রোড সদর দিনাজপুর(৪) মো: সাজিদুল মিনহাজ (৩৯) পিতা মোসাদ্দেক হোসেন সাং ফরকাবাদ থানা বিরল দিনাজপুর,(৫) মো: হৃদয় (২৩) পিতা মো: রাজ্জাক সাং চাত্রাপাড়া সদর দিনাজপুর।
ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়,দিনাজপুর সদর উপজেলার ১ নং চেহেলগাজী ইউনিয়নের অন্তর্গত খোসালপুর গ্রামের স্থায়ী বাসিন্দা জায়গা-জমি কেনা বেচার এক ব্যবসায়ী মোঃ আব্দুস সামাদ নামের এক ব্যক্তিকে বাঁশের হাট পাঁচ মাইল নামক এক স্থান থেকে গত ০৫/০৭/২০২৬ খ্রিস্টাব্দে রবিবার রাত্রে আনুমানিক সময় ১০টার দিকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর ১২ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগে ৫ জনকে আটক করে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ। এই অপহরণের ঘটনাকে কেন্দ্র করে অদ্যকার ০৬/০৭/২০২৬ ইং তারিখ রোজ সোমবার অপহরণকারীর বড় ছেলে মো মামুন হোসেন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং- ২৮/২০২৬।
এদিকে থানায় অভিযুক্ত আসামিদের আটকের পর এনসিপি নেতৃবৃন্দরা আটককৃত ব্যক্তিরা নির্দোষ এবং তাদের ছেড়ে দেয়ার দাবি তুলে থানায় বিক্ষোভ করেন।
পরবর্তীতে পুলিশ এবং জেলা বিএনপির নেতৃবৃন্দরা এসে থানার শৃঙ্খলা ফেরাতে এনসিপির বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেন।
অন্যদিকে আটকের পূর্বে ৬ জুলাই শহরের একটি হোটেলের সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে এনসিপির নেতাসহ ভুক্তভোগীকে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করতে দেখা যায়।
এ বিষয়ে জাতীয় যুবশক্তি এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল ইসলাম বলেন, বড় দলের রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে ছোট্ট একটা ঘটনাকে অপহরণের নাটক সাজিয়ে মব কালচারের মাধ্যমে দিনাজপুর কোতোয়ালি থানায় আটক করে রাখা হয়েছে দলীয় ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য যেটা দিনাজপুরবাসী খাবেনা।
আজ সকালে অভিযুক্ত আসামিদের থানা পুলিশ কোর্টে প্রেরণ করেন।