নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২৬:২৪
রাজধানীতে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: ২জন গুলিবিদ্ধ, গ্রেফতার ১০
রাজধানীর আদাবরে চাপাতি নিয়ে একটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অভিযান চালিয়ে দুই সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে । গ্রেফতার করা হয়েছে আরও আটজনসহ মোট ১০ জনকে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আদাবর এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, একদল সন্ত্রাসী চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে একটি বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে হামলার চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছোড়ে। এতে দুজন গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনাস্থল থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে ডিএমপি।