শাহপরান, কসবা আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬ সকাল ১১:০৩:১৬
আখাউড়ায় বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
০৬/০৪/২০২৬ ভোরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ এই সাফল্য অর্জন করে।
এসআই সুমন কান্তি দে সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার ডিউটি পালনকালে আখাউড়া পৌরসভার শান্তিনগর এলাকায় বরিশল ব্রিজের পূর্ব পাশে পাকা রাস্তা থেকে দুইজনকে হাতেনাতে আটক করেন।
গ্রেফতারকৃতরা হলো—
১. শাহীন খলিফা (২৪), পিতা: মৃত অহিদ খলিফা।২. সারফিন জমাদ্দার প্রকাশ সাব্বির (২৩), পিতা: মৃত মো. জালু মিয়া, ।
এ সময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ জাবেদ উল ইসলাম জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।